গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০২ আগস্ট ২০২৬

মেনু

স্বামীর ওপর অভিমানে কন্যাশিশু দত্তক, পুলিশের অভিযানে উদ্ধার

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

প্রকাশিত: ২১:৫২ পিএম, ০২ আগস্ট ২০২৬ | আপডেট: ২২:৫৯ এএম ২০২৬
স্বামীর ওপর অভিমানে কন্যাশিশু দত্তক, পুলিশের অভিযানে উদ্ধার
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

চট্টগ্রামের বোয়ালখালীতে স্বামীর ওপর অভিমান করে এক মাস বয়সী কন্যাশিশুকে দত্তক দেওয়ার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। শিশুটির মৃত্যুর মিথ্যা তথ্য দিয়ে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনকে বিভ্রান্ত করার চেষ্টা করা হলেও দাদির অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১ আগস্ট) রাতে জেলার হাটহাজারী উপজেলার বড় দিঘির পাড় এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করে বোয়ালখালী থানা পুলিশ। পরে শিশুটিকে তার মা-বাবার কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, বোয়ালখালী উপজেলার পূর্ব চরণদ্বীপ গ্রামের অটোরিকশাচালক মোহাম্মদ রাকিব ও রোখসানা বেগম দম্পতির মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। একপর্যায়ে রাগ করে রোখসানা দেড় মাস বয়সী মেয়েকে নিয়ে বাবার বাড়িতে চলে যান।

অভিযোগ অনুযায়ী, স্বামীর প্রতি ক্ষোভ থেকে রোখসানা পরে শিশুটিকে এক নিকটাত্মীয় নিঃসন্তান দম্পতির কাছে দত্তক দিয়ে দেন। এ জন্য তিনি প্রায় ২০ হাজার টাকা নিয়েছেন বলেও অভিযোগ ওঠে। এরপর স্বামীকে ফোন করে জানান, তাদের মেয়ে মারা গেছে এবং তাকে দাফন করা হয়েছে।

তবে স্ত্রীর দেওয়া তথ্য বিশ্বাস করতে পারেননি রাকিব। বিষয়টি নিয়ে সন্দেহ হলে তিনি পুলিশকে জানান। পরে তদন্ত করে পুলিশ শিশুটির অবস্থান শনাক্ত করে তাকে উদ্ধার করে।

পুলিশ জানায়, রাকিব ও রোখসানার বিয়ে হয় এক বছর দুই মাস আগে। গত ২০ জুন তাদের প্রথম সন্তান জন্ম নেয়। গত ২৭ জুলাই রোখসানা তার শাশুড়িকে ফোন করে শিশুটির মৃত্যুর খবর জানান। এরপর পরিবারের পক্ষ থেকে বিষয়টি পুলিশকে অবহিত করা হয়।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল শিশুটিকে বিক্রি করে দেওয়া হয়েছে। রোখসানাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান, স্বামীর সঙ্গে রাগ করে বাবার বাড়িতে যাওয়ার পর খালার বাড়িতে ছিলেন। পরে জেদের বশে খালার দেবরের কাছে শিশুটিকে দত্তক দিয়ে দেন এবং আবার বাবার বাড়িতে ফিরে আসেন।

তিনি বলেন, পুলিশ অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে নিরাপদে মা-বাবার কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে।
সানা/আপ্র/২/৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

জাল লাইসেন্সে অস্ত্র সরবরাহ, প্রতারণার শিকার কর আইনজীবী
০২ আগস্ট ২০২৬

জাল লাইসেন্সে অস্ত্র সরবরাহ, প্রতারণার শিকার কর আইনজীবী

অবসরপ্রাপ্ত সেনা সদস্য পরিচয়ের আড়ালে গড়ে ওঠা বিশ্বাসের সুযোগ নিয়ে জাল ও ভুয়া অস্ত্রের লাইসেন্স ব্যবহ...

আদালতের নিষেধাজ্ঞা অমান্যের অভিযোগে বাগেরহাটে উত্তেজনা
০২ আগস্ট ২০২৬

আদালতের নিষেধাজ্ঞা অমান্যের অভিযোগে বাগেরহাটে উত্তেজনা

বাগেরহাটের কচুয়া উপজেলার ভান্ডারখোলা গ্রামে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা, বসতঘর ও...

ডা. রবিউল হোসেন মানুষের কল্যাণে আজীবন কাজ করেছেন
০২ আগস্ট ২০২৬

ডা. রবিউল হোসেন মানুষের কল্যাণে আজীবন কাজ করেছেন

নাগরিক শোকসভায় বক্তারা

সততা ও সেবায় বদরগঞ্জবাসীর আস্থার প্রতীক ইউএনও আঞ্জুমান
০২ আগস্ট ২০২৬

সততা ও সেবায় বদরগঞ্জবাসীর আস্থার প্রতীক ইউএনও আঞ্জুমান

মাহাবুব রহমান বিপ্লব, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: প্রশাসনিক দায়িত্ব শুধু দাপ্তরিক কর্মকাণ্ড পরিচালনার...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই