গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬

মেনু

দুধ দিয়ে গোসল করে বিএনপির রাজনীতি ছাড়লেন যুবদল নেতা

আব্দুস সালাম রানা, উপজেলা প্রতিনিধি, শ্রীপুর (গাজীপুর)

আব্দুস সালাম রানা, উপজেলা প্রতিনিধি, শ্রীপুর (গাজীপুর)

প্রকাশিত: ০২:০২ পিএম, ০৪ আগস্ট ২০২৬ | আপডেট: ০৩:৪৮ এএম ২০২৬
দুধ দিয়ে গোসল করে বিএনপির রাজনীতি ছাড়লেন যুবদল নেতা
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

দলের অভ্যন্তরীণ কোন্দল, চক্রান্ত এবং দীর্ঘদিনের ত্যাগের মূল্যায়ন না পাওয়ার অভিযোগ তুলে দুধ দিয়ে গোসল করে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন গাজীপুরের শ্রীপুর উপজেলার এক যুবদল নেতা।

সোমবার (৩ আগস্ট) দুপুরে শ্রীপুর উপজেলার ২ নম্বর গাজীপুর ইউনিয়নের দক্ষিণ ধনুয়া এলাকায় নিজ বাড়িতে মায়ের মাথায় হাত রেখে তওবা করে রাজনীতি ছাড়ার ঘোষণা দেন তিনি।

ওই নেতার নাম মাহবুব আলম। তিনি ২ নম্বর গাজীপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০০৬ সাল থেকে দীর্ঘ প্রায় দুই দশক ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন মাহবুব আলম। দলের দুর্দিনে আন্দোলন-সংগ্রামে অংশ নেওয়া, মামলা, জেল-জুলুম ও নির্যাতনের শিকার হওয়ার পরও কাঙ্ক্ষিত মূল্যায়ন পাননি বলে অভিযোগ করেন তিনি।

মাহবুব আলমের দাবি, সম্প্রতি দলের অভ্যন্তরীণ বিরোধ ও প্রতিহিংসার কারণে তিনি ষড়যন্ত্রের শিকার হয়েছেন। এমনকি তাকে জেলও খাটতে হয়েছে। সর্বশেষ তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলেও তিনি জানান।

রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়ে মাহবুব আলম বলেন, দলের কঠিন সময়ে তিনি রক্ত ও শ্রম দিয়েছেন। কিন্তু সুদিনে এসে নিজ দলের লোকজনের কাছ থেকেই অবমূল্যায়ন ও ষড়যন্ত্রের শিকার হয়েছেন। দীর্ঘদিনের ত্যাগের এমন প্রতিদান পেয়ে তিনি হতাশ। এ কারণে মায়ের সামনে তওবা করে এবং এক মণ দুধ দিয়ে গোসল করে বিএনপির রাজনীতি থেকে চিরতরে বিদায় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

এ ঘটনায় শ্রীপুর এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। তবে মাহবুব আলমের অভিযোগের বিষয়ে দলীয় কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সানা/আপ্র/৪/৮/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

টঙ্গীতে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
০৪ আগস্ট ২০২৬

টঙ্গীতে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর পূর্ব আরিচপুর এলাকায় সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে...

গাংনীতে আট হাজার কৃষক পেলেন পেঁয়াজ বীজ ও সার
০৪ আগস্ট ২০২৬

গাংনীতে আট হাজার কৃষক পেলেন পেঁয়াজ বীজ ও সার

কৃষি উৎপাদন বৃদ্ধি এবং গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষে কৃষকদের উৎসাহিত করতে মেহেরপুরের গাংনীতে আট হাজার ক্ষ...

বদরগঞ্জে কিশোরী ধর্ষণ অভিযোগে শালিসে মীমাংসার বিতর্ক
০৪ আগস্ট ২০২৬

বদরগঞ্জে কিশোরী ধর্ষণ অভিযোগে শালিসে মীমাংসার বিতর্ক

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জে ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ ঘিরে এলাকায় উত্তে...

তারাগঞ্জে ডিবির ভয় দেখিয়ে মুক্তিপণ আদায়ের অভিযোগ
০৪ আগস্ট ২০২৬

তারাগঞ্জে ডিবির ভয় দেখিয়ে মুক্তিপণ আদায়ের অভিযোগ

খলিলুর রহমান খলিল, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের তারাগঞ্জে এক ব্যক্তিকে ডিবির ভয় দেখিয়ে জিম্মি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বেনজীরকে ফেরাতে দুবাইয়ে আইনি লড়াই শুরু সরকারের

দুবাইয়ে শর্তসাপেক্ষে জামিনে মুক্ত সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে আইনি প্রক্রিয়া জোরদার করেছে সরকার। তার জামিন আদেশ বাতিলের উদ্যোগ হিসেবে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একটি আইনজীবী প্রতিষ্ঠান নিয়োগ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে