গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ০৫ আগস্ট ২০২৬

মেনু

খুলনায় নৌযান শুমারি উপলক্ষে অংশীজনদের অবহিতকরণ সভা

এসএম ফরিদ রানা, খুলনা প্রতিনিধি

এসএম ফরিদ রানা, খুলনা প্রতিনিধি

প্রকাশিত: ০২:১৫ পিএম, ০৫ আগস্ট ২০২৬ | আপডেট: ০৪:০০ এএম ২০২৬
খুলনায় নৌযান শুমারি উপলক্ষে অংশীজনদের অবহিতকরণ সভা
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

দেশের সমুদ্রগামী, উপকূলীয় ও অভ্যন্তরীণ জলসীমায় চলাচলকারী ইঞ্জিনচালিত সব নৌযানের তথ্যভান্ডার তৈরির লক্ষ্যে আগামী ২০ থেকে ২৯ আগস্ট পর্যন্ত দেশে প্রথমবারের মতো ‘নৌযান শুমারি, ২০২৬’ পরিচালিত হবে।

নৌপরিবহন অধিদপ্তর ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর যৌথ উদ্যোগে এ শুমারি অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সোমবার খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা পর্যায়ে নৌযান-সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাত। তিনি বলেন, দেশের নৌপরিবহন খাতকে আধুনিক ও তথ্যনির্ভর ব্যবস্থাপনার আওতায় আনতে নৌযান শুমারি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সঠিক তথ্য সংগ্রহের মাধ্যমে নৌযান নিবন্ধন, নিরাপত্তা ও পরিকল্পনা প্রণয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ সহজ হবে।

এবারের নৌযান শুমারির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘নৌযান শুমারি সফল করি, সমৃদ্ধ বাংলাদেশ গড়ি’।

খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা পরিসংখ্যান দপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক মো. আইয়ুব হোসেন।

সভায় বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা, নৌপরিবহন মালিক গ্রুপের প্রতিনিধি, ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের সদস্য এবং নৌ-সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

বক্তারা নৌযান শুমারিকে সফল করতে সংশ্লিষ্ট সব পক্ষের আন্তরিক সহযোগিতা কামনা করেন এবং নির্ধারিত সময়ে সঠিক তথ্য প্রদানের জন্য নৌযান মালিক ও পরিচালকদের প্রতি আহ্বান জানান।
সানা/আপ্র/৫/৮/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

চট্টগ্রামে সংকটে শিল্প-কারখানা, বেকার ৩০ হাজারের বেশি শ্রমিক
০৫ আগস্ট ২০২৬

চট্টগ্রামে সংকটে শিল্প-কারখানা, বেকার ৩০ হাজারের বেশি শ্রমিক

দুই বছরে অন্তত ১৯০টি কারখানা বন্ধ, ৮০টি কারখানায় ৩৭০ বার শ্রমিক অসন্তোষের ঘটনা

অষ্টম শ্রেণি পড়ুয়া চট্টগ্রামের কিশোরী সুপর্বার ঝুলিতে ৫৩টি পদক
০৫ আগস্ট ২০২৬

অষ্টম শ্রেণি পড়ুয়া চট্টগ্রামের কিশোরী সুপর্বার ঝুলিতে ৫৩টি পদক

একেএম ফজলুল হক, চট্টগ্রাম অফিস: চট্টগ্রামের কিশোরী সুপর্বা সুধা বিশ্বাস। বয়স মাত্র ১৩ বছর। অষ্টম শ্র...

দাগনভূঞায় পৌরকর বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন
০৫ আগস্ট ২০২৬

দাগনভূঞায় পৌরকর বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন

ইমরান হোসেন: অস্বাভাবিক হারে পৌরকর বৃদ্ধির প্রতিবাদে ফেনীর দাগনভূঞা পৌরসভায় সচেতন নাগরিক সমাজের ব্যা...

পুলিশ পরিচয়ে ডাকাতি, খুলনায় ছয়জনের ১০ বছরের কারাদণ্ড
০৫ আগস্ট ২০২৬

পুলিশ পরিচয়ে ডাকাতি, খুলনায় ছয়জনের ১০ বছরের কারাদণ্ড

খুলনায় পুলিশ পরিচয়ে ডিম ব্যবসায়ীকে অপহরণ করে ডাকাতির ঘটনায় ছয়জনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই