গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

নানা আয়োজনে বদরগঞ্জে গণঅভ্যুত্থান দিবস পালিত

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২০:২৫ পিএম, ০৫ আগস্ট ২০২৬ | আপডেট: ১৬:৫২ এএম ২০২৬
নানা আয়োজনে বদরগঞ্জে গণঅভ্যুত্থান দিবস পালিত
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

মাহাবুব রহমান বিপ্লব, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (৫ আগস্ট) উপজেলা প্রশাসন, রাজনৈতিক দল ও বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে আলোচনা সভা, বিজয় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে বদরগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আন্জুমান সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় গণঅভ্যুত্থানের পটভূমি, তাৎপর্য ও আত্মত্যাগের বিষয় তুলে ধরে বক্তারা আলোচনা করেন।

এদিকে, বদরগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে পৃথক কর্মসূচি পালন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ উপলক্ষে আয়োজিত সমাবেশে নেতাকর্মীরা অংশ নেন। পরে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিজয় মিছিল বের করা হয়।

অন্যদিকে, উপজেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। সভায় গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণ করে তাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানানো হয় এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
সানা/আপ্র/৫/৮/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই