গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

লালমনিরহাটে জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদ পরিবার ও যোদ্ধাদের সংবর্ধনা

জেলা প্রতিনিধি, লালমনিরহাট

জেলা প্রতিনিধি, লালমনিরহাট

প্রকাশিত: ২০:২৭ পিএম, ০৫ আগস্ট ২০২৬ | আপডেট: ০৩:০৬ এএম ২০২৬
লালমনিরহাটে জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদ পরিবার ও যোদ্ধাদের সংবর্ধনা
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

এম ডি নজরুল ইসলাম:  যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে লালমনিরহাটে পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬। দিবসটি উপলক্ষে বুধবার (৫ আগস্ট) বৃষ্টিস্নাত আবহাওয়ার মধ্যেও জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়।

পরে শহরের পুরাতন জেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা, সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ১২ জন জুলাই শহিদ পরিবারের সদস্য এবং ৫৭ জন জুলাই যোদ্ধাকে ফুলেল সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহঃ রাশেদুল হক প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক, সিভিল সার্জন ডা. মো. আব্দুল হাকিম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডা. সাইখুল আরেফিন, জুলাই শহিদ পরিবারের সদস্য, জুলাই যোদ্ধা এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রাসেল মিয়ার স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। এ সময় জুলাই শহিদ আজিজুল ইসলামের বাবা মো. আব্দুর রহিম এবং জুলাই শহিদ শাহ রিয়াদের ছোট ভাই মোহাম্মদ তামিম স্মৃতিচারণ করেন।

আলোচনা সভায় বক্তব্য দেন জুলাই ওয়ারিয়ার্সের আহ্বায়ক রাসেল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আতাউল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব হামিদুর রহমান এবং জুলাই যোদ্ধা নাসির উদ্দীন। এ ছাড়া বক্তব্য দেন পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, জেলা পরিষদ প্রশাসক এ কে এম মমিনুল হক, সিভিল সার্জন ডা. মো. আব্দুল হাকিম এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডা. সাইখুল আরেফিন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মুহঃ রাশেদুল হক প্রধান জুলাই শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় তাঁদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

তিনি বলেন, জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। সরকারি বরাদ্দ সাপেক্ষে তাঁদের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ বাস্তবায়নে জেলা প্রশাসন কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানের শেষ পর্বে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শিশু একাডেমি ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আয়োজিত চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
সানা/আপ্র/৫/৮/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

টঙ্গীতে আওয়ামী লীগের তিন নেতাকর্মী গ্রেফতার
১৩ সেপ্টেম্বর ২০২৬

টঙ্গীতে আওয়ামী লীগের তিন নেতাকর্মী গ্রেফতার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে মহানগর গোয়েন্দা পুলিশ ও থানা পুলিশের পৃথক অভিযানে কার্য...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই