গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বদরগঞ্জে অপসাংবাদিকতা প্রতিরোধে ওসির ঐক্য উদ্যোগ

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০৯:৪১ পিএম, ০৮ আগস্ট ২০২৬ | আপডেট: ১৭:০৫ এএম ২০২৬
বদরগঞ্জে অপসাংবাদিকতা প্রতিরোধে ওসির ঐক্য উদ্যোগ
ছবি

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার

মাহাবুব রহমান বিপ্লব. বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জে অপসাংবাদিকতা প্রতিরোধ এবং স্থানীয় সাংবাদিকদের মধ্যে ঐক্য গড়ে তুলতে উদ্যোগ নিয়েছেন বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার। এ লক্ষ্যে তিনি উপজেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতাদের সঙ্গে একাধিক বৈঠক করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বদরগঞ্জে কিছু ভুয়া ও অপসাংবাদিকের কর্মকাণ্ড নিয়ে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মধ্যে অসন্তোষ রয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত এক আইনশৃঙ্খলা–সংক্রান্ত সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান কর্মকর্তা ডা. আশিকুর আরেফিন বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেন।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আঞ্জুমান সুলতানা অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বিভিন্ন সাংবাদিক সংগঠনের মধ্যে সমন্বয় ও ঐক্য প্রতিষ্ঠায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে থানার ওসিকে নির্দেশ দেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এরপর ওসি হাসান জাহিদ সরকার উপজেলার ছয়-সাতটি সাংবাদিক সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের থানায় ডেকে বৈঠক করেন। বৈঠকে অংশ নেওয়া সাংবাদিক নেতা শ্যামল লোহানী জানান, সাংবাদিকদের মধ্যে সমন্বয় জোরদারের লক্ষ্যে জ্যেষ্ঠ সাংবাদিক ফেরদৌস আলীকে আহ্বায়ক করে একটি সমন্বয় কমিটি গঠন করা হয়েছে।

তবে এই উদ্যোগ কতটা কার্যকর হবে, তা নিয়ে স্থানীয় সাংবাদিক মহলে ভিন্নমত রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন সাংবাদিক বলেন, বদরগঞ্জে একাধিক বিচ্ছিন্ন সাংবাদিক সংগঠন থাকলে অপসাংবাদিকতা প্রতিরোধ কঠিন হবে। তাঁদের মতে, মূলধারার সাংবাদিকদের একটি শক্তিশালী সংগঠনের আওতায় আনতে পারলে পরিস্থিতির উন্নতি হতে পারে।

আবার অন্য একটি অংশের মত, একাধিক সংগঠন থাকলেও পারস্পরিক সমন্বয়, পেশাগত নীতিমালা অনুসরণ এবং ভুয়া পরিচয়ে অপতৎপরতার বিরুদ্ধে যৌথ অবস্থান নেওয়া গেলে ইতিবাচক ফল পাওয়া সম্ভব।

এ বিষয়ে ওসি হাসান জাহিদ সরকারের বক্তব্য জানা সম্ভব হয়নি। তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সাংবাদিকদের মধ্যে বিভেদ কমিয়ে পেশাগত দায়িত্ব পালনে সহযোগিতামূলক পরিবেশ তৈরির লক্ষ্যেই তিনি এই উদ্যোগ নিয়েছেন।

স্থানীয় সচেতন মহলের আশা, সাংবাদিক সমাজ, প্রশাসন ও সংশ্লিষ্ট পক্ষগুলোর পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বদরগঞ্জে দায়িত্বশীল সাংবাদিকতা চর্চা এবং অপসাংবাদিকতার বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হবে।
সানা/আপ্র/৮/৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই