গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

সাভারে বিএনপি নেতাকে হত্যার হুমকি, ব্যাগে গুলি-কাফন

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২১:৩৮ পিএম, ০৮ আগস্ট ২০২৬ | আপডেট: ০০:২০ এএম ২০২৬
সাভারে বিএনপি নেতাকে হত্যার হুমকি, ব্যাগে গুলি-কাফন
ছবি

ছবি সংগৃহীত

আশুলিয়া (সাভার) প্রতিনিধি: ঢাকার সাভারের আশুলিয়ায় বিএনপির স্থানীয় এক নেতাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। তাঁর বাসার ফটকের সামনে বাজারের ব্যাগে করে কাফনের কাপড়, একটি গুলি, আতর, গোলাপজল ও সাবানের সঙ্গে হুমকির চিঠি রেখে গেছে দুর্বৃত্তরা। শনিবার (৮ আগস্ট) সকালে পুলিশ ঘটনাস্থল থেকে ব্যাগটি উদ্ধার করে জব্দ করেছে।

হুমকি পাওয়া বিএনপি নেতা মো. ইসমাইল হোসেন মোল্লা উপজেলার ইয়ারপুর ইউনিয়ন বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি এবং ইউনিয়ন পরিষদের সদস্য পদপ্রার্থী।

পরিবারের সদস্যরা জানান, শনিবার ভোর পাঁচটার দিকে বাসার ফটকের সামনে বাজারের একটি ব্যাগ দেখতে পান ইসমাইল হোসেন। পরে ব্যাগটি খুলে এর ভেতরে কাফনের কাপড়, গুলি, আতর, গোলাপজল, সাবান ও একটি চিঠি পাওয়া যায়। চিঠিতে তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের সতর্ক করে হত্যার হুমকি দেওয়া হয়েছে।

চিঠিতে লেখা হয়, ‘প্রিয় ইসমাইল মোল্লা চাচা, ক্ষণিকের দুনিয়াতে এত বড়াই কিসের? আপনি বা আপনার পরিবারের লোকজন যেভাবে উড়তেছেন, এটা তো ভালো হচ্ছে না। জামাই জন সাথে নিয়া বেশি উইড়েন না, তাহলে কে কখন সালাম দিবে, নিজেও বুঝতে পারবেন না।’

চিঠিতে আরো বলা হয়, ‘ভালোবাসে শেষবিদায়ের সকল কিছুই দিয়ে পাঠালাম। যদি মনে হয়, নিজেদের সংশোধন করবেন, তাহলে কোনো ঝামেলা নেই। কিন্তু আজকের পরও যদি উড়তে থাকেন, তাহলে আপনার নামে আমাদের তরফ থেকে অদৃশ্য কেউ পৌঁছে যাবে সালাম দিবে। পরকালের ঠিকানাতে চলে যাবেন।’

চিঠিটির শেষে ‘অদৃশ্য মুসাফির’ নামে স্বাক্ষর করা হয়েছে।

ইসমাইল হোসেন মোল্লা বলেন, ‘এত দিন তো ভেবেছিলাম, আমার কোনো শত্রু নেই। এখন তো দেখছি আছে। কে বা কারা হুমকি দিয়েছে, বুঝতে পারছি না। তবে এই হুমকির ভয় আমি পাই না। এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেব।’

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাজারের ব্যাগটি উদ্ধার করে। ব্যাগের ভেতর কাফনের কাপড়, একটি গুলি, আতর, গোলাপজল, সাবান ও একটি চিঠি পাওয়া গেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। পুলিশ হুমকিদাতাদের শনাক্ত ও গ্রেফতারে প্রয়োজনীয় তদন্ত শুরু করেছে।
সানা/আপ্র/৮/৮/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই