গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে দম্পতির মৃত্যু

আব্দুস সালাম রানা, উপজেলা প্রতিনিধি, শ্রীপুর (গাজীপুর)

আব্দুস সালাম রানা, উপজেলা প্রতিনিধি, শ্রীপুর (গাজীপুর)

প্রকাশিত: ০১:২৯ পিএম, ০৯ আগস্ট ২০২৬ | আপডেট: ০৮:০০ এএম ২০২৬
গাজীপুরে ট্রেনে কাটা পড়ে দম্পতির মৃত্যু
ছবি

ছবি সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে ট্রেনে কাটা পড়ে এক দম্পতির মৃত্যু হয়েছে। শনিবার (৮ আগস্ট) বিকেলে ঢাকা-ময়মনসিংহ রেলপথের ইজ্জতপুর রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাদের ছিন্নভিন্ন মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফারুক হোসেন জানান, নিহতরা হলেন আল-আমিন (৩২) ও তাঁর স্ত্রী রিনা আক্তার (৩০)। তারা দুজনই একটি তৈরি পোশাক কারখানায় কাজ করতেন। রিনার বাড়ি শ্রীপুর উপজেলার বরমি ইউনিয়নে।

স্বজনদের ভাষ্য, চার বছর আগে পরিবারের অমতে বিয়ে করেন রিনা ও আল-আমিন। দুজনেরই এটি ছিল দ্বিতীয় বিয়ে। পরিবারের সদস্যরা তাদের সম্পর্ক মেনে নেননি। পরে তারা শ্রীপুর পৌরসভার ভাংনাহাটি এলাকায় ভাড়া বাসায় বসবাস শুরু করেন।

স্বজনদের দাবি, তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে প্রায়ই পারিবারিক কলহ হতো। ঘটনার পেছনে সেই বিরোধের কোনো সম্পর্ক আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

এসআই ফারুক হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শুরু করা হয়েছে। ঘটনার কারণ উদ্ঘাটনে প্রয়োজনীয় তদন্ত চলছে।
সানা/আপ্র/৯/৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

টঙ্গীতে আওয়ামী লীগের তিন নেতাকর্মী গ্রেফতার
১৩ সেপ্টেম্বর ২০২৬

টঙ্গীতে আওয়ামী লীগের তিন নেতাকর্মী গ্রেফতার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে মহানগর গোয়েন্দা পুলিশ ও থানা পুলিশের পৃথক অভিযানে কার্য...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই