গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

মাধবদীতে সোনার বাংলা কটন মিলের বিশেষ সাধারণ সভা

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০১:৩৭ পিএম, ০৯ আগস্ট ২০২৬ | আপডেট: ০২:০২ এএম ২০২৬
মাধবদীতে সোনার বাংলা কটন মিলের বিশেষ সাধারণ সভা
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

মো. নুর আলম, মাধবদী (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর মাধবদীতে সোনার বাংলা সমবায় কটন মিলস লিমিটেডের বিশেষ সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ৯টায় উৎসবমুখর পরিবেশে মিল প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির ফলাফল ঘোষণা এবং নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এবং নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিটির সভাপতি ও ঢাকা বিভাগীয় সমবায় কার্যালয়ের বিভাগীয় যুগ্ম নিবন্ধক মো. কামরুজ্জামান।

ঘোষিত ফলাফল অনুযায়ী, সোনার বাংলা সমবায় কটন মিলস লিমিটেডের নবনির্বাচিত সভাপতি হয়েছেন খায়রুল কবির খোকন (এমপি)। সহসভাপতি নির্বাচিত হয়েছেন আমান উল্লাহ আমান ও আনোয়ার হোসেন আনু। সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন নুরুল ইসলাম, মো. মিজানুর রহমান ও মো. ওয়াসিম।

সভা মঞ্চে অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও ঢাকা সমবায় অধিদপ্তরের যুগ্ম নিবন্ধক মো. মিজানুর রহমানের নেতৃত্বাধীন কমিটি নবনির্বাচিত সভাপতি খায়রুল কবির খোকনের কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করে।

সোনার বাংলা সমবায় কটন মিলস লিমিটেডের কর্মকর্তা বেলাল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমিতির অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটির সদস্য মো. রবিউল ইসলাম, নেপাল কান্তি দেব ও মো. লোকমান হোসেন, মাধবদী প্রেসক্লাবের সভাপতি মো. মকবুল হোসেন, মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন, খুলনা সমবায় ভূমি উন্নয়ন ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান এস এম ফরিদ রানা এবং জামালপুর সমবায় ব্যাংক লিমিটেডের ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ। এ ছাড়া অনুষ্ঠানে সোনার বাংলা সমবায় কটন মিলস লিমিটেডের সাধারণ সদস্যরাও উপস্থিত ছিলেন।
সানা/আপ্র/৯/৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

টঙ্গীতে আওয়ামী লীগের তিন নেতাকর্মী গ্রেফতার
১৩ সেপ্টেম্বর ২০২৬

টঙ্গীতে আওয়ামী লীগের তিন নেতাকর্মী গ্রেফতার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে মহানগর গোয়েন্দা পুলিশ ও থানা পুলিশের পৃথক অভিযানে কার্য...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই