গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

খুলনায় স্বর্ণ সদৃশ্য বিস্কুট দেখিয়ে প্রতারণায় আটক দুই

এসএম ফরিদ রানা, খুলনা প্রতিনিধি

এসএম ফরিদ রানা, খুলনা প্রতিনিধি

প্রকাশিত: ০১:৩৭ পিএম, ১০ আগস্ট ২০২৬ | আপডেট: ১৩:১৪ এএম ২০২৬
খুলনায় স্বর্ণ সদৃশ্য বিস্কুট দেখিয়ে প্রতারণায় আটক দুই
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

খুলনা নগরীতে স্বর্ণ সদৃশ্য বিস্কুট দেখিয়ে এক নারীর কাছ থেকে স্বর্ণালংকার হাতিয়ে নেওয়ার ঘটনায় সংঘবদ্ধ প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় প্রতারণার মাধ্যমে নেওয়া এক জোড়া স্বর্ণের কানের দুল ও একটি স্বর্ণের চুড়ি উদ্ধার করা হয়েছে।

ঘটনাটি গত শনিবার (৮ আগস্ট) নগরীর সোনাডাঙ্গা থানার গল্লামারী মোড়ে ঘটে।

পুলিশ জানায়, বটিয়াঘাটা উপজেলার চক্রাখালীর মোড় থেকে বিচিত্রা রানী পান্ডে (৫২) নামের এক নারী ইজিবাইকে করে গল্লামারী মোড়ের উদ্দেশ্যে রওনা হন। পথে কয়েকজন অজ্ঞাত ব্যক্তি একই ইজিবাইকে ওঠেন।

গল্লামারী মোড়ে পৌঁছানোর পর তাদের একজন পার্স ব্যাগ থেকে একটি চিঠি ও স্বর্ণের মতো দেখতে একটি বিস্কুট বের করে ওই নারীকে দেখায়। পরে নানা কৌশলে তার সঙ্গে কথা বলে বিশ্বাস অর্জন করা হয়। একপর্যায়ে স্বর্ণের সদৃশ্য বিস্কুটটি নেওয়ার জন্য তাকে প্রলুব্ধ করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, সরল বিশ্বাসে বিস্কুটটি নেওয়ার আগ্রহ প্রকাশ করলে প্রতারকরা কৌশলে তার কাছে থাকা স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়।

ঘটনার পর ভুক্তভোগীর দেওয়া তথ্যের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় অনুসন্ধান চালিয়ে ফয়জুল্লা হোসেন রাব্বির সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। পরে ওই দিন বিকেল সাড়ে ৫টার দিকে সোনাডাঙ্গা থানার ময়লাপোতা এলাকা থেকে তাকে আটক করা হয়।

রাব্বির দেওয়া তথ্যের ভিত্তিতে লবণচরা থানার মুজহিদপাড়ায় তার শ্বশুরবাড়ির একটি বাসায় অভিযান চালানো হয়। সেখানে তোশকের নিচে লুকিয়ে রাখা অবস্থায় ভুক্তভোগীর খোয়া যাওয়া এক জোড়া স্বর্ণের কানের দুল ও একটি স্বর্ণের চুড়ি উদ্ধার করা হয়।

এ ঘটনায় সহযোগী ফারুক বিল্লাকে একই দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হরিণটানা থানার উত্তরপাড়া এলাকা থেকে আটক করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, আটক দুজন সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য। চক্রটির অন্য সদস্যদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।
সানা/আপ্র/১০/৮/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

টঙ্গীতে আওয়ামী লীগের তিন নেতাকর্মী গ্রেফতার
১৩ সেপ্টেম্বর ২০২৬

টঙ্গীতে আওয়ামী লীগের তিন নেতাকর্মী গ্রেফতার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে মহানগর গোয়েন্দা পুলিশ ও থানা পুলিশের পৃথক অভিযানে কার্য...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই