গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

মোংলা বন্দরে সহস্রাধিক গাছ লাগানোর কর্মসূচির উদ্বোধন

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০১:৪৩ পিএম, ১০ আগস্ট ২০২৬ | আপডেট: ০২:০৭ এএম ২০২৬
মোংলা বন্দরে সহস্রাধিক গাছ লাগানোর কর্মসূচির উদ্বোধন
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি: ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে মোংলা বন্দরে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬-এর শুভ উদ্বোধন করা হয়েছে।

রোববার (৯ আগস্ট) মোংলা বন্দর কর্তৃপক্ষের সদর দপ্তর প্রাঙ্গণে একটি আমগাছের চারা রোপণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা, এনইউপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি।

উদ্বোধনী অনুষ্ঠানে পরিচালক (বোর্ড), প্রধান প্রকৌশলী (সিভিল ও হারবার) এবং সদস্য (প্রকৌশল ও উন্নয়ন)-এর দায়িত্বপ্রাপ্ত বিকল্প কর্মকর্তা, প্রধান প্রকৌশলী (যান্ত্রিক ও তড়িৎ), পরিচালক (প্রশাসন)-এর অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, হারবার মাস্টার, পরিচালক (ট্রাফিক), প্রধান নিরাপত্তা কর্মকর্তা, প্রধান প্রকৌশলী (মেরিন), প্রধান নিরীক্ষা কর্মকর্তা, প্রধান হাইড্রোগ্রাফার, প্রধান চিকিৎসা কর্মকর্তা, প্রধান অর্থ ও হিসাব রক্ষণ কর্মকর্তা, অফিসার্স অ্যাসোসিয়েশন ও সিবিএ/সিবিএর অ্যাডহক কমিটির সদস্যসহ বন্দরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান বলেন, সবুজ বাংলাদেশ গঠন ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় মোংলা বন্দর অগ্রণী ভূমিকা পালন করে যাবে। এ কর্মসূচির আওতায় মোংলা বন্দরের সদর দপ্তর এলাকা, প্রধান সড়ক ও রেললাইনের দুই পাশ, স্থায়ী বন্দর আবাসিক এলাকা এবং খুলনাস্থ আবাসিক এলাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে প্রায় এক হাজার ফলজ, বনজ, ঔষধি ও শোভাবর্ধক গাছের চারা রোপণ করা হবে।

তিনি আরও বলেন, অতীতে রোপণ করা গাছ এবং বর্তমানে রোপণ করা চারা—উভয়েরই সঠিক পরিচর্যা নিশ্চিত করা সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীসহ সবার দায়িত্ব। বৃক্ষরোপণ কার্যক্রম শেষ হওয়ার পর মাসে মাসে চারাগাছগুলো সরেজমিনে পরিদর্শনের আশাবাদও ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মোংলা বন্দরের সার্বিক উন্নয়ন কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
সানা/আপ্র/১০/৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই