গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ, থানায় মামলা

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০১:৪২ পিএম, ১৩ আগস্ট ২০২৬ | আপডেট: ০৮:৩৩ এএম ২০২৬
গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ, থানায় মামলা
ছবি

প্রতীকী ছবি

এ টি এম সাজ্জাদ হোসেন সাবু, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় এক গৃহবধূকে একাধিকবার জোরপূর্বক ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে তার আপন দেবরের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী রিনা বেগম বাদী হয়ে অভিযুক্ত মাহাবুর রহমানের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের দিঘলী ফুলবাড়ি গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী রিনা বেগমকে দীর্ঘদিন ধরে কু-প্রস্তাব দিয়ে আসছিলেন একই গ্রামের আবদুল খালেকের ছেলে মাহাবুর রহমান। বিবাহিত হওয়া সত্ত্বেও মাহাবুর বিভিন্ন সময় তাকে উত্ত্যক্ত করতেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগীর অভিযোগ, গত ২ জুলাই রাত প্রায় ১১টার দিকে তিনি নিজ শয়নকক্ষে একা ছিলেন। এ সময় মাহাবুর ঘরে ঢুকে পেছন থেকে তাকে জাপটে ধরেন, মুখ চেপে ধরেন এবং ধর্ষণের চেষ্টা করেন। তার চিৎকার শুনে শাশুড়ি এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যান।

অভিযোগে আরো বলা হয়, ওই ঘটনার দুই দিন পর আবারও শয়নকক্ষে একা পেয়ে মাহাবুর শ্লীলতাহানির চেষ্টা করেন। সে সময় রিনা বেগম কোনোমতে নিজেকে রক্ষা করেন।

এ ছাড়া গত ৫ আগস্ট সকাল ১০টার দিকে বাড়িতে স্বামী ও সন্তান না থাকার সুযোগে রিনা বেগম বাথরুমে গোসল করছিলেন। তখন মাহাবুর অতর্কিতভাবে সেখানে প্রবেশ করে তাকে জোরপূর্বক ধর্ষণের উদ্দেশ্যে বিবস্ত্র করার চেষ্টা করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ভুক্তভোগীর চিৎকারে তিনি সেখান থেকে পালিয়ে যান।

ভুক্তভোগী পরিবারের দাবি, বিষয়টি নিয়ে গত ৭ আগস্ট সন্ধ্যায় স্থানীয় চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একটি শালিস বৈঠক অনুষ্ঠিত হয়। কিন্তু সেখানে অভিযুক্ত মাহাবুর ও তার সহযোগীরা লাঠিসোটা নিয়ে হামলা চালিয়ে রিনা বেগম ও তার স্বামীকে মারধর করে আহত করেন।

পরিবারটির অভিযোগ, বর্তমানে অভিযুক্তরা থানায় দেওয়া অভিযোগ তুলে নেওয়ার জন্য তাদের প্রাণনাশের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করছে।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বলেন, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সানা/আপ্র/১৩/৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই