গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

রূপসার ইটভাটায় গুলি করে যুবদল কর্মী হত্যা

এসএম ফরিদ রানা, খুলনা প্রতিনিধি

এসএম ফরিদ রানা, খুলনা প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৩৭ পিএম, ১৩ আগস্ট ২০২৬ | আপডেট: ০০:২১ এএম ২০২৬
রূপসার ইটভাটায় গুলি করে যুবদল কর্মী হত্যা
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

খুলনায় একের পর এক হত্যাকাণ্ডে জনমনে উদ্বেগ ও আতঙ্ক বাড়ছে। এরই ধারাবাহিকতায় রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের একটি ইটভাটায় ঢুকে দুর্বৃত্তরা ফখরুল শেখ (৩৫) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে।

মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে নৈহাটি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কিসমত খুলনা গ্রামের মেসার্স রূপসা ব্রিকস ইটভাটায় এ ঘটনা ঘটে।

নিহত ফখরুল শেখ রূপসা উপজেলার নৈহাটি গ্রামের বাসিন্দা। তিনি রূপসা কলেজের সাবেক ছাত্রদল নেতা এবং বর্তমানে যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। চার ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। তার দুটি কন্যাসন্তান রয়েছে।

পরিবারের সদস্যরা জানান, ইটভাটাটি তাদের পারিবারিক মালিকানাধীন। ভাটায় প্রায়ই চুরির ঘটনা ঘটায় ফখরুল মাঝেমধ্যে রাতে সেখানে পাহারার দায়িত্ব পালন করতেন। ঘটনার রাতেও তিনি ইটভাটার ভেতরে অবস্থান করছিলেন।

রাত আনুমানিক ১টার দিকে কয়েকজন দুর্বৃত্ত ভাটায় প্রবেশ করে তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। পরে রাত ১টা ১১ মিনিটের দিকে তার গুলিবিদ্ধ হওয়ার খবর পান মেজ ভাই ফরহাদ শেখ।

স্বজনরা গুরুতর আহত অবস্থায় ফখরুলকে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের কারণ এবং এতে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। খুলনায় সাম্প্রতিক সহিংস ঘটনার প্রেক্ষাপটে এ হত্যাকাণ্ড নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।
সানা/আপ্র/১৩/৮/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

টঙ্গীতে আওয়ামী লীগের তিন নেতাকর্মী গ্রেফতার
১৩ সেপ্টেম্বর ২০২৬

টঙ্গীতে আওয়ামী লীগের তিন নেতাকর্মী গ্রেফতার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে মহানগর গোয়েন্দা পুলিশ ও থানা পুলিশের পৃথক অভিযানে কার্য...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই