গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

চকরিয়ায় বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৪

জেলা প্রতিনিধি, কক্সবাজার

জেলা প্রতিনিধি, কক্সবাজার

প্রকাশিত: ১৬:০৪ পিএম, ১৩ আগস্ট ২০২৬ | আপডেট: ১৮:১২ এএম ২০২৬
চকরিয়ায় বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৪
ছবি

ছবি সংগৃহীত

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষে লেগুনার চার যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো অন্তত ৮ জন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ৭টার দিকে মহাসড়কের চকরিয়ার খুটাখালী নয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন মালুমঘাট হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) শামসুজ্জামান।

নিহতরা হলেন- ঈদগাঁও উপজেলার মৃত আবুল কাশেমের ছেলে মোহাম্মদ রফিক (২৮), আমিনুল হকের ছেলে মো. জিয়াবুল হক (২৫), চকরিয়ার খুটাখালী সেগুনবাগিচা গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে মো. জসিম উদ্দিন (২৫) ও ফুলছড়ি শিয়াপাড়ার মৃত মনজুর আলমের ছেলে মো. শাহেদ (২৭)।

এসআই শামসুজ্জামান জানান, কক্সবাজারমুখী নোয়াখালী সদর থেকে ছেড়ে আসা লাল সবুজ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৫-৮০৯০) মহাসড়কের খুটাখালী নয়াপাড়া এলাকায় এসে পৌঁছালে ঈদগাঁও থেকে চকরিয়াগামী লেগুনার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনাটি দুমড়েমুচড়ে এর চালক-যাত্রী সবাই আহত হন। তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল ও মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে নেয় স্থানীয়রা। মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে জসিমের মৃত্যু হয়। আর সদর হাসপাতালে মারা যান শাহেদ, রফিক ও জিয়াবুল।

মালুমঘাট হাইওয়ে থানার এসআই শামসুজ্জামান জানান, মরদেহগুলো আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। গাড়ি দুটি জব্দ আছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এসি/আপ্র/১৩/০৮/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই