গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

কেন্দ্রীয় ব্যাংকের মুনাফা বেড়ে প্রায় ২৬ হাজার কোটি টাকা

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:১৩ পিএম, ৩০ আগস্ট ২০২৬ | আপডেট: ২১:৩৩ এএম ২০২৬
কেন্দ্রীয় ব্যাংকের মুনাফা বেড়ে প্রায় ২৬ হাজার কোটি টাকা
ছবি

ছবি সংগৃহীত

বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ ব্যাংকের নিট মুনাফা বেড়ে দাঁড়িয়েছে ২৫ হাজার ৯৭৭ কোটি টাকা। আগের অর্থবছরে এ মুনাফার পরিমাণ ছিল ২২ হাজার ৬২০ কোটি টাকা। অর্থাৎ এক বছরে কেন্দ্রীয় ব্যাংকের নিট মুনাফা বেড়েছে ৩ হাজার ৩৫৭ কোটি টাকা।

রোববার (৩০ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় গত অর্থবছরের আর্থিক হিসাব বিবরণী অনুমোদন করা হয়।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, মুনাফার পুরো অর্থ সরকারকে দেওয়া হবে। এরই মধ্যে সরকার ১০ হাজার কোটি টাকা পেয়েছে। বাকি ১৫ হাজার ৯৭৭ কোটি টাকা শিগগিরই সরকারের হিসাবে জমা দেওয়া হবে।

গভর্নর মো. মোস্তাকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের মূল বেতনের ছয় গুণ প্রণোদনা বোনাস অনুমোদন করা হয়েছে। ফলে বাংলাদেশ ব্যাংকের সব কর্মী মূল বেতনের ছয় গুণ বোনাস পাবেন। আগের অর্থবছরেও সমপরিমাণ বোনাস পেয়েছিলেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মীরা।

অর্থনীতিতে মন্দাভাব থাকলেও বাংলাদেশ ব্যাংকের ঋণ ব্যবস্থাপনা কার্যক্রম চাঙা ছিল। রাজস্ব আয় কম থাকায় সরকার কেন্দ্রীয় ব্যাংক থেকে আগের তুলনায় বেশি ঋণ নিয়েছে। একই সময়ে বাণিজ্যিক ব্যাংকগুলোও বাংলাদেশ ব্যাংক থেকে বেশি অর্থ ধার করেছে। ফলে কেন্দ্রীয় ব্যাংকের সুদ আয় বেড়েছে।

এ ছাড়া বৈদেশিক মুদ্রার রিজার্ভের অর্থ বিশ্বের বিভিন্ন দেশে বিনিয়োগ থাকায় সেখান থেকেও ভালো মুনাফা এসেছে। এসব কারণে কেন্দ্রীয় ব্যাংকের নিট মুনাফা বেড়েছে বলে জানা গেছে।

ব্যাংক কর্মকর্তাদের মতে, অর্থনীতি চাঙা থাকলে কেন্দ্রীয় ব্যাংকের মুনাফা তুলনামূলক কম হয়। আর অর্থনীতিতে মন্দাভাব দেখা দিলে কেন্দ্রীয় ব্যাংকের মুনাফা বাড়ে। দীর্ঘদিন ধরে এমন প্রবণতা দেখা যাচ্ছে এবং অন্যান্য দেশের কেন্দ্রীয় ব্যাংকের ক্ষেত্রেও একই ধরনের পরিস্থিতি দেখা যায়।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, ২০২৩-২৪ অর্থবছরে কেন্দ্রীয় ব্যাংকের নিট মুনাফা ছিল ১৫ হাজার ৩০০ কোটি টাকা।
সানা/ডিসি/আপ্র/৩০/৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

গ্যাস সরবরাহ স্বাভাবিক, উৎপাদনে ফিরছে সিইউএফএল
১৪ সেপ্টেম্বর ২০২৬

গ্যাস সরবরাহ স্বাভাবিক, উৎপাদনে ফিরছে সিইউএফএল

দীর্ঘদিন গ্যাসসংকটে বন্ধ থাকার পর প্রয়োজনীয় গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় উৎপাদনে ফিরতে প্রস্তুত চট্ট...

জামানত ছাড়াই ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক
১৪ সেপ্টেম্বর ২০২৬

জামানত ছাড়াই ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক

তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা, আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করতে...

আদানির বিকল ইউনিট সচল, বাড়ছে বিদ্যুৎ সরবরাহ
১৩ সেপ্টেম্বর ২০২৬

আদানির বিকল ইউনিট সচল, বাড়ছে বিদ্যুৎ সরবরাহ

ভারতের ঝাড়খণ্ডে অবস্থিত আদানি পাওয়ারের গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের কারিগরি ত্রুটিতে বন্ধ হয়ে যাওয়া দ্বিত...

যুক্তরাষ্ট্র থেকে আরো ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনতে চায় বাংলাদেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্র থেকে আরো ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনতে চায় বাংলাদেশ

যুক্তরাষ্ট্র থেকে আগামী পাঁচ বছরে আরো ৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ আনতে চায় বাংলাদেশ। আর এ লক্ষ্যে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই