গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

মেনু

রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকে নতুন ১৫ পরিচালক

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:১৫ পিএম, ০১ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২২:৫৭ এএম ২০২৬
রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকে নতুন ১৫ পরিচালক
ছবি

ছবি সংগৃহীত

রাষ্ট্রায়ত্ত পাঁচটি ব্যাংকের পরিচালনা পর্ষদে নতুন করে ১৫ জন পরিচালক নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে এসব ব্যাংকের পর্ষদ থেকে ১০ জন পরিচালককে অব্যাহতি দেওয়া হয়েছে। নতুন নিয়োগ পাওয়া পরিচালকেরা যোগদানের তারিখ থেকে তিন বছর দায়িত্ব পালন করবেন।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ রোববার পৃথক আদেশে এসব নিয়োগ ও অব্যাহতির সিদ্ধান্ত জানায়। তবে আদেশগুলো সোমবার বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। সরকারি নথিতে নতুন পরিচালক নিয়োগ ও পুরোনো পরিচালকদের অব্যাহতির পৃথক আদেশও প্রকাশ করা হয়েছে।

নতুন নিয়োগ পাওয়া ১৫ পরিচালকের মধ্যে জনতা ব্যাংকে তিনজন, অগ্রণী ব্যাংকে চারজন, রূপালী ব্যাংকে তিনজন, বেসিক ব্যাংকে তিনজন এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকে দুজন রয়েছেন।

জনতা ব্যাংকের পরিচালনা পর্ষদে নতুন দায়িত্ব পেয়েছেন সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ সফিউল আজম, হিসাববিদ খন্দকার মামুন এবং গ্রেড-১ পর্যায়ের অবসরপ্রাপ্ত কর্মকর্তা আজিজুন নাহার। একই ব্যাংকের পর্ষদ থেকে সাবেক অতিরিক্ত সচিব বদরে মুনির ফেরদৌস ও কাওছার আলমকে অব্যাহতি দেওয়া হয়েছে।

অগ্রণী ব্যাংকের পর্ষদে নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক জেলা ও দায়রা জজ হোসনে আরা বেগম, সাবেক সচিব ফজলুল বারী, সাবেক ব্যাংকার মো. আসাদুজ্জামান এবং ব্র্যাক ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আবুল এহতেশাম আব্দুল মুহায়মেন। এ ব্যাংকের পর্ষদ থেকে সাবেক অতিরিক্ত সচিব ফজলুল হক, ফয়েজ আহমেদ ও মোহাম্মদ সুলতান মাহমুদকে অব্যাহতি দেওয়া হয়েছে।

রূপালী ব্যাংকের পর্ষদে নতুন দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মাকসুদা বেগম, শফিকুল আলম এবং হিসাববিদ মীর সাজেদ উল বাসার। ব্যাংকটির পর্ষদ থেকে সাবেক অতিরিক্ত সচিব আবু ইউসুফ মিয়াকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বেসিক ব্যাংকের পর্ষদে নতুন পরিচালক হয়েছেন সাবেক অতিরিক্ত সচিব ফারুক আহম্মেদ, লুৎফুর রহমান ও খাইরুল কবির। একই ব্যাংকের পর্ষদ থেকে সাবেক অতিরিক্ত সচিব আবদুল আহাদকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের পরিচালনা পর্ষদে নতুন দায়িত্ব পেয়েছেন নূরুন্নাহার ওসমানী ও আবিদ হোসেন খান। এ ব্যাংকের পর্ষদ থেকে মাহবুবুন নাহার, আব্দুল মজিদ ও শাহ আলম মিয়াকে অব্যাহতি দেওয়া হয়েছে। সরকারি নথিতেও তাঁদের অব্যাহতির পৃথক আদেশ প্রকাশিত হয়েছে।

নতুন পরিচালক নিয়োগের পাশাপাশি একাধিক ব্যাংকের পর্ষদে পূর্ববর্তী সরকারের সময়ে নিয়োগ পাওয়া পরিচালকদের সরিয়ে নতুন ব্যক্তিদের দায়িত্ব দেওয়ার ফলে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর পরিচালনা কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এলো। এর আগে বিভিন্ন সময়ে এসব ব্যাংকের পর্ষদে তিন বছরের মেয়াদে পরিচালক নিয়োগ দেওয়া হয়েছিল।

সরকারি নথি অনুযায়ী, রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংকের পাশাপাশি বেসিক ব্যাংক ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের পরিচালনা পর্ষদও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাধীন।

নতুন পরিচালকদের দায়িত্বের মেয়াদ যোগদানের দিন থেকে গণনা হবে। ফলে পাঁচ ব্যাংকের পর্ষদে নতুন নেতৃত্বের মাধ্যমে পরিচালনা ও নীতিনির্ধারণে পরিবর্তনের পাশাপাশি ব্যাংকগুলোর আর্থিক ব্যবস্থাপনা ও সুশাসনেও এর প্রভাব পড়বে বলে সংশ্লিষ্টদের ধারণা।
সানা/আপ্র/১/৯/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

১২ কেজি এলপিজির দাম বাড়িয়ে ১,৯৭৬ টাকা করার সুপারিশ
২৯ অক্টোবর ২০২৬

১২ কেজি এলপিজির দাম বাড়িয়ে ১,৯৭৬ টাকা করার সুপারিশ

বেসরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) বিভিন্ন পর্যায়ে অপারেটর, পরিবেশক ও খুচরা বিক্রেতার মাশ...

এলপিজির দাম বাড়বে কি না, জানা যাবে বৃহস্পতিবার
২৮ অক্টোবর ২০২৬

এলপিজির দাম বাড়বে কি না, জানা যাবে বৃহস্পতিবার

গত ৪ অক্টোবর ১২ কেজি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩...

বিদেশি ঋণের অর্থছাড় কমেছে ৪২ শতাংশ, বাড়ছে পরিশোধের চাপ
২৮ অক্টোবর ২০২৬

বিদেশি ঋণের অর্থছাড় কমেছে ৪২ শতাংশ, বাড়ছে পরিশোধের চাপ

বিদেশি ঋণের অর্থছাড় কমছে, অন্যদিকে বাড়ছে আগের নেওয়া ঋণের সুদ-আসল পরিশোধের চাপ। চলতি ২০২৬-২৭ অর্থবছরে...

নতুন বেতনকাঠামোর ব্যয় মেটাতে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার
২৮ অক্টোবর ২০২৬

নতুন বেতনকাঠামোর ব্যয় মেটাতে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার

নতুন বেতনকাঠামো অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন ও বকেয়া পরিশোধের প্রস্তুতি নিচ্ছে সরকার। ব...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পুলিশকে শক্তিশালী না করলে দিনে-রাতে স্বাচ্ছন্দ্যে চলা যাবে না

পুলিশকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, পিপিএম বলেছেন, “আপনারা সাংবাদিক ভাইয়েরা পুলিশকে ব্যবহার করেন। পুলিশকে শক্তিশালী না করলে আমরা সমাজে দিনে-রাতে কেউই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারব না।” রোববার (২৫ অক্টোবর) সকালে বাগেরহাট পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন আইজিপি সঠিক বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 দিন আগে