গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

জামানত ছাড়াই তরুণ উদ্যোক্তারা পাবে ২০ লাখ টাকা

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৩৭ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ০৮:৫৬ এএম ২০২৬
জামানত ছাড়াই তরুণ উদ্যোক্তারা পাবে ২০ লাখ টাকা
ছবি

ছবি সংগৃহীত

দেশের তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে নতুন অর্থায়ন কর্মসূচি চালু করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। ‘উদ্যোগ উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি’ নামে এ উদ্যোগ বাস্তবায়ন করবে কেন্দ্রীয় ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস্ ডিপার্টমেন্ট।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান।

তিনি জানান, ‘উদ্যোগ’ কোনো প্রচলিত প্রতিযোগিতামূলক কর্মসূচি নয়। তফসিলি ব্যাংকের শাখার মাধ্যমে উপজেলা পর্যায় থেকে সম্ভাবনাময় তরুণদের খুঁজে বের করা হবে। এরপর তাদের ব্যবসায়িক পরিকল্পনা, সম্ভাব্যতা ও অর্থের প্রয়োজন যাচাই করে প্রয়োজনীয় অর্থায়ন দেওয়া হবে।

ঋণের সঙ্গে থাকছে অনুদান

কর্মসূচির আওতায় নির্বাচিত একজন তরুণ উদ্যোক্তা সর্বোচ্চ ২০ লাখ টাকা অর্থায়ন পাবেন। এর মধ্যে সর্বোচ্চ ১০ লাখ টাকা ব্যাংক ঋণ এবং বাকি ১০ লাখ টাকা অনুদান হিসেবে দেওয়া হবে।

গ্রাহক পর্যায়ে ঋণের সুদ বা মুনাফার হার সর্বোচ্চ ৪ থেকে ৭ শতাংশ নির্ধারণ করা হয়েছে। সবচেয়ে বড় সুবিধা হলো, এ অর্থায়নের বিপরীতে কোনো সহায়ক জামানত দিতে হবে না।

তবে নির্ধারিত সময়ে ঋণের অর্থ পরিশোধ না করলে অনুদানের অংশ সুদবিহীন ঋণে পরিণত হবে। একই সঙ্গে ঋণ হিসাব প্রচলিত নিয়মে শ্রেণিকরণ করা হবে। এতে সংশ্লিষ্ট উদ্যোক্তা খেলাপি হিসেবে বিবেচিত হবেন এবং ভবিষ্যতে ঋণ পাওয়ার ক্ষেত্রে অযোগ্য হয়ে পড়বেন।

২৮ বছর পর্যন্ত তরুণদের সুযোগ

কর্মসূচিতে আবেদন করতে হলে বাংলাদেশের প্রাপ্তবয়স্ক নাগরিক হতে হবে। আবেদনের শেষ তারিখে বয়স সর্বোচ্চ ২৮ বছর এবং সংশ্লিষ্ট উপজেলার বাসিন্দা হতে হবে।

আবেদনকারীর আগে থেকেই ব্যবসা থাকা বাধ্যতামূলক নয়। বাস্তবসম্মত ও সম্ভাবনাময় ব্যবসায়িক ধারণা থাকলেও আবেদন করা যাবে।

কৃষি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, মৎস্য, পশুপালন, হস্তশিল্প, পর্যটন, সেবা ও প্রযুক্তিসহ বৈধ বিভিন্ন খাতের উদ্যোগ এ কর্মসূচির আওতায় বিবেচনা করা হবে।

আবেদনের জন্য কোনো ফি দিতে হবে না। নির্ধারিত ফরমে সংশ্লিষ্ট উপজেলার যেকোনো তফসিলি ব্যাংকের শাখায় আবেদন জমা দেওয়া যাবে।

শুরু হচ্ছে ৮ জেলার ৬৪ উপজেলায়

প্রাথমিকভাবে দেশের আট বিভাগের আট জেলা—মানিকগঞ্জ, ফেনী, নওগাঁ, ঝিনাইদহ, ভোলা, হবিগঞ্জ, রংপুর ও নেত্রকোণায় কর্মসূচিটি চালু করা হবে। এসব জেলার ৬৪টি উপজেলায় কার্যক্রম পরিচালিত হবে।

প্রতি উপজেলা থেকে ১০ জন করে প্রাথমিক পর্যায়ে মোট ৬৪০ জন তরুণ উদ্যোক্তা নির্বাচিত করা হবে। পরে পর্যায়ক্রমে দেশের অন্যান্য উপজেলায়ও কর্মসূচি সম্প্রসারণ করা হবে।

কেন্দ্রীয় ব্যাংকের পরিকল্পনা অনুযায়ী, ভবিষ্যতে প্রতি বছর প্রায় ৫ হাজার তরুণ উদ্যোক্তাকে এ কর্মসূচির মাধ্যমে অর্থায়ন ও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

অর্থায়নের পাশাপাশি প্রশিক্ষণ

‘উদ্যোগ’ কর্মসূচিতে শুধু অর্থায়নের মধ্যেই সহায়তা সীমাবদ্ধ থাকবে না। নির্বাচিত তরুণদের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি অভিজ্ঞ মেন্টরের পরামর্শ, ব্যবসা নিবন্ধন, ব্যবসায়িক পরিকল্পনা তৈরি এবং বাজারের সঙ্গে সংযোগ তৈরিতেও সহায়তা করা হবে।

বাংলাদেশ ব্যাংকের ধারণা, একজন সফল ক্ষুদ্র উদ্যোক্তা গড়ে তিন থেকে পাঁচজনের কর্মসংস্থান তৈরি করতে পারেন। ফলে তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়াতেও এ কর্মসূচি ভূমিকা রাখবে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক।

কর্মসূচির বাস্তবায়ন পদ্ধতি ও অন্যান্য শর্ত উল্লেখ করে বিস্তারিত সার্কুলার আগামী ১৬ সেপ্টেম্বর জারি করবে বাংলাদেশ ব্যাংক। সার্কুলার প্রকাশের পরবর্তী এক মাস আবেদন গ্রহণ করা হবে।

এসি/আপ্র/০৩/০৯/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

গ্যাস সরবরাহ স্বাভাবিক, উৎপাদনে ফিরছে সিইউএফএল
১৪ সেপ্টেম্বর ২০২৬

গ্যাস সরবরাহ স্বাভাবিক, উৎপাদনে ফিরছে সিইউএফএল

দীর্ঘদিন গ্যাসসংকটে বন্ধ থাকার পর প্রয়োজনীয় গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় উৎপাদনে ফিরতে প্রস্তুত চট্ট...

জামানত ছাড়াই ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক
১৪ সেপ্টেম্বর ২০২৬

জামানত ছাড়াই ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক

তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা, আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করতে...

আদানির বিকল ইউনিট সচল, বাড়ছে বিদ্যুৎ সরবরাহ
১৩ সেপ্টেম্বর ২০২৬

আদানির বিকল ইউনিট সচল, বাড়ছে বিদ্যুৎ সরবরাহ

ভারতের ঝাড়খণ্ডে অবস্থিত আদানি পাওয়ারের গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের কারিগরি ত্রুটিতে বন্ধ হয়ে যাওয়া দ্বিত...

যুক্তরাষ্ট্র থেকে আরো ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনতে চায় বাংলাদেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্র থেকে আরো ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনতে চায় বাংলাদেশ

যুক্তরাষ্ট্র থেকে আগামী পাঁচ বছরে আরো ৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ আনতে চায় বাংলাদেশ। আর এ লক্ষ্যে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই