গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

কূটনৈতিক সম্পর্কে অবনতির প্রভাব পড়েনি

বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বাড়িয়েছে আদানি

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২১:৩৯ পিএম, ২৮ জানুয়ারি ২০২৬ | আপডেট: ২১:৩৩ এএম ২০২৬
বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বাড়িয়েছে আদানি
ছবি

ছবি সংগৃহীত

কূটনেতিক সম্পর্কে অবনতি হলেও বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বাড়িয়েছে ভারতীয় কোম্পানি- আদানি পাওয়ার। দেই দেশের সরকারি নথির বরাতে গতকাল বুধবার (২৮ জানুয়ারি) এ খবর দিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স। ৫ আগস্ট আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারত ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কে অবনতি ঘটতে থাকে, যার প্রভাব পড়ে দুই দেশের বিদ্যুৎ কেনাবেচার বাণিজ্যেও। অন্তর্বর্তী সরকারের গঠিত প্যানেলের পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশে আদানি যে বিদ্যুৎ সরবরাহ করেছে, তার দাম পড়েছে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। অন্যদিকে বাংলাদেশ সরকারের কাছ থেকে বকেয়ার অর্থ না পেলে বিদ্যুৎ সরবরাহ বন্ধের হুঁশিয়ারি আসে আদানির কাছ থেকে। পরবর্তী সময়ে বন্ধ না করলেও বিদ্যুৎ সরবরাহ কমিয়ে দেয় ভারতীয় কোম্পানিটি। অন্যদিকে বাংলাদেশের তরফে ‘ধীরে ধীরে’ বকেয়া পরিশোধের খবর আসে।
এমন পরিস্থিতিতে আদানির পক্ষ থেকে বিদ্যুৎ সরবরাহ বাড়িয়ে দেওয়ার খবর এলো। দুই দেশের সরকারি নথির বরাতে রয়টার্স বলেছে, ভারতের পূর্বাঞ্চলীয় ঝাড়খণ্ড রাজ্যের গোড্ডা কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে ২০২৫ সালে বাংলাদেশে আদানির বিদ্যুৎ সরবরাহ বেড়ে দাঁড়িয়েছে ২২৫ কোটি কিলোওয়াট, যা আগের বছরের চেয়ে ৩৮ শতাংশ বেশি।
২০২৩ সালের শুরুতে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করে আদানি। এর মধ্যে দুই দেশের কূটনৈতিক সম্পর্কে অবনতি ঘটলেও বিদ্যুতের কেনাবেচা বাড়ছে। কূটনেতিক টানাপড়েনের অংশ হিসেবে দুই দেশই ভিসা সেবা স্থগিত করেছে। এমনকি নানা সময়ে একে অপরের কূটনীতিকককে তলব করার ঘটনাও ঘটেছে।

সানা/মেহেদী/আপ্র/২৮/০১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

গ্যাস সরবরাহ স্বাভাবিক, উৎপাদনে ফিরছে সিইউএফএল
১৪ সেপ্টেম্বর ২০২৬

গ্যাস সরবরাহ স্বাভাবিক, উৎপাদনে ফিরছে সিইউএফএল

দীর্ঘদিন গ্যাসসংকটে বন্ধ থাকার পর প্রয়োজনীয় গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় উৎপাদনে ফিরতে প্রস্তুত চট্ট...

জামানত ছাড়াই ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক
১৪ সেপ্টেম্বর ২০২৬

জামানত ছাড়াই ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক

তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা, আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করতে...

আদানির বিকল ইউনিট সচল, বাড়ছে বিদ্যুৎ সরবরাহ
১৩ সেপ্টেম্বর ২০২৬

আদানির বিকল ইউনিট সচল, বাড়ছে বিদ্যুৎ সরবরাহ

ভারতের ঝাড়খণ্ডে অবস্থিত আদানি পাওয়ারের গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের কারিগরি ত্রুটিতে বন্ধ হয়ে যাওয়া দ্বিত...

যুক্তরাষ্ট্র থেকে আরো ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনতে চায় বাংলাদেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্র থেকে আরো ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনতে চায় বাংলাদেশ

যুক্তরাষ্ট্র থেকে আগামী পাঁচ বছরে আরো ৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ আনতে চায় বাংলাদেশ। আর এ লক্ষ্যে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই