গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

কমছে না পেঁয়াজের দাম, স্বস্তি ফেরেনি সবজিতেও

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:০৭ পিএম, ১২ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ০১:৫০ এএম ২০২৬
কমছে না পেঁয়াজের দাম, স্বস্তি ফেরেনি সবজিতেও
ছবি

ছবি সংগৃহীত

এখনও অস্থির পেঁয়াজের বাজার। আর ১০ থেকে ১৫ টাকা বেড়েছে ব্রয়লার মুরগির দাম। তবে, গত সপ্তাহের তুলনায় কমেছে সবজির দাম। শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর কয়েকটি কাঁচাবাজার ঘুরে শুক্রবার এমন চিত্র দেখা গেছে।


এ সপ্তাহেও বাজারে আলোচনার শীর্ষে পেঁয়াজ। নতুন করে কেজিতে বেঁড়েছে ২০ টাকা। বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৫০ টাকা। নতুন পেঁয়াজ কিনতে গুনতে হচ্ছে ১২০ টাকা। ব্যবসায়ীরা বলছেন, আমদানি করা ভারতীয় পেঁয়াজের দাম পাইকারি বাজারে ১২০ টাকার বেশি। বাড়তি দামের কারণে কমেনি পেঁয়াজের দাম।


এদিকে, বাজারে সয়াবিন তেল কিনতে ক্রেতাদের কেজিতে সাত টাকা বাড়তি গুনতে হচ্ছে। পাঁচ লিটার সয়াবিন তেলের বোতল বিক্রি হচ্ছে ৯৫০ থেকে ৯৫৫ টাকা। কেজিতে ১০ থেকে ১৫ টাকা দাম কমলেও স্বস্তি ফেরেনি সবজির বাজারে। এখনও বেশিরভাগ সবজির দাম ৬০ থেকে ৮০ টাকার বেশি।


গত সপ্তাহের তুলনায় বাজারে সবধরণের মুরগি কেজিতে ১০ থেকে ২০ টাকা বেড়েছে। ১৫০ টাকার ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৭০ টাকায়। বেড়েছে মাছের দাম। তবে আগের দামে বিক্রি হচ্ছে ডিম, চাল এবং গরুর মাংস।


ওআ/আপ্র/১২/১২/২০২৫

সংশ্লিষ্ট খবর

গ্যাস সরবরাহ স্বাভাবিক, উৎপাদনে ফিরছে সিইউএফএল
১৪ সেপ্টেম্বর ২০২৬

গ্যাস সরবরাহ স্বাভাবিক, উৎপাদনে ফিরছে সিইউএফএল

দীর্ঘদিন গ্যাসসংকটে বন্ধ থাকার পর প্রয়োজনীয় গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় উৎপাদনে ফিরতে প্রস্তুত চট্ট...

জামানত ছাড়াই ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক
১৪ সেপ্টেম্বর ২০২৬

জামানত ছাড়াই ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক

তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা, আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করতে...

আদানির বিকল ইউনিট সচল, বাড়ছে বিদ্যুৎ সরবরাহ
১৩ সেপ্টেম্বর ২০২৬

আদানির বিকল ইউনিট সচল, বাড়ছে বিদ্যুৎ সরবরাহ

ভারতের ঝাড়খণ্ডে অবস্থিত আদানি পাওয়ারের গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের কারিগরি ত্রুটিতে বন্ধ হয়ে যাওয়া দ্বিত...

যুক্তরাষ্ট্র থেকে আরো ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনতে চায় বাংলাদেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্র থেকে আরো ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনতে চায় বাংলাদেশ

যুক্তরাষ্ট্র থেকে আগামী পাঁচ বছরে আরো ৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ আনতে চায় বাংলাদেশ। আর এ লক্ষ্যে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই