গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

মেনু

গরম আর জ্বালানি সংকটে বৈশাখী কেনাকাটায় ভাটা

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৪০ পিএম, ১০ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৩:৪৬ এএম ২০২৬
গরম আর জ্বালানি সংকটে বৈশাখী কেনাকাটায় ভাটা
ছবি

ছবি সংগৃহীত

তীব্র গরম ও জ্বালানি সংকটের প্রভাবে রাজধানীতে এবারের বৈশাখী কেনাকাটায় ভাটা পড়েছে। প্রতিবছর বাংলা নববর্ষকে ঘিরে ফুটপাত ও বিপণিবিতানগুলোতে ক্রেতার ভিড় থাকলেও এবার তার উল্টো চিত্র দেখা যাচ্ছে-ফুটপাতজুড়ে প্রায় ক্রেতাশূন্যতা।

শুক্রবার (১০ এপ্রিল) সকালে রাজধানীর মিরপুর ২, ১০, ১৩ ও আশপাশের বিভিন্ন এলাকার ফুটপাত ঘুরে দেখা যায়, দোকান সাজানো থাকলেও ক্রেতার উপস্থিতি খুবই কম। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছু দোকান খোলা হলেও বেচাকেনা ছিল একেবারেই মন্থর।

বিক্রেতারা জানান, বৈশাখকে কেন্দ্র করে আগের মতো নতুন পণ্যের চাহিদা নেই। ঈদের সময়ই অধিকাংশ কেনাকাটা শেষ হয়ে যাওয়ায় এখন আর আলাদা কোনো ভিড় দেখা যাচ্ছে না।

মিরপুর ১৩ নম্বর এলাকার ফুটপাতের বিক্রেতা মোজাহিদুল ইসলাম বলেন, বৈশাখ উপলক্ষে এবার ক্রেতার চাপ নেই। নতুন পণ্যও খুব বেশি আনা হয়নি, কারণ আগেই বিক্রি অনেকটা শেষ হয়ে গেছে।

শাহ আলী মার্কেট সংলগ্ন ফুটপাতে শিশুদের পোশাক বিক্রেতা মুনির আহমেদ জানান, ঈদের আগে ভালো বিক্রি হলেও বর্তমানে বেচাকেনা প্রায় বন্ধের পর্যায়ে নেমে এসেছে।

বিক্রেতাদের অভিযোগ, জ্বালানি সংকটের কারণে সন্ধ্যার আগেই দোকান ও মার্কেট বন্ধ হয়ে যাচ্ছে। ফলে মানুষের চলাচল কমে যাওয়ায় ফুটপাতে কেনাকাটার স্বাভাবিক পরিবেশও তৈরি হচ্ছে না।

অন্যদিকে, কিছু ক্রেতা জানিয়েছেন, তারা উৎসব উপলক্ষে আলাদা করে কেনাকাটা করছেন না। প্রয়োজন অনুযায়ী সীমিত কেনাকাটাতেই সীমাবদ্ধ থাকছেন অনেকেই। ঈদের সময়ই মূল কেনাকাটা শেষ হয়ে যাওয়ায় বৈশাখ ঘিরে আলাদা আগ্রহ কমে গেছে।

বিক্রেতারা মনে করছেন, গরমের তীব্রতা, অর্থনৈতিক চাপ এবং জ্বালানি সংকট মিলিয়ে এবার বৈশাখী বেচাকেনা প্রায় স্থবির হয়ে পড়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে ফুটপাতের ব্যবসায়।
সানা/আপ্র/১০/৪/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

কম দামে ইউরিয়া সার দিতে আগ্রহী রাশিয়া
২৮ জুলাই ২০২৬

কম দামে ইউরিয়া সার দিতে আগ্রহী রাশিয়া

বাংলাদেশের খাদ্য নিরাপত্তা জোরদার এবং দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে সহযোগিতা বাড়ানোর আগ্রহ প্রকাশ...

সরবরাহ সংকটে কাঁচামরিচের দাম প্রায় ৩০০ টাকা
২৮ জুলাই ২০২৬

সরবরাহ সংকটে কাঁচামরিচের দাম প্রায় ৩০০ টাকা

সরবরাহ কমে যাওয়ায় বগুড়ার কাঁচামরিচের বাজারে আবারো ঊর্ধ্বমুখী দাম দেখা দিয়েছে। মাত্র এক দিনের ব্যবধান...

৫ বছরে খাদ্য মজুত সক্ষমতা হবে ৩৪ লাখ টন
২৮ জুলাই ২০২৬

৫ বছরে খাদ্য মজুত সক্ষমতা হবে ৩৪ লাখ টন

দেশে সরকারি খাদ্যশস্যের মজুত নিরাপদ সীমার অনেক ওপরে রয়েছে। একই সঙ্গে আগামী পাঁচ বছরের মধ্যে সরকারি খ...

ঘরে বসেই অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়ার উপায়
২৬ জুলাই ২০২৬

ঘরে বসেই অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়ার উপায়

নতুন করবর্ষে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আগের বছরের মতো এবারও...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই