গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

কসবায় ব্যাংকার্স ফোরামের প্রথম বর্ষপূর্তি উদযাপন

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২২:১৩ পিএম, ২১ এপ্রিল ২০২৬ | আপডেট: ০১:৩৯ এএম ২০২৬
কসবায় ব্যাংকার্স ফোরামের প্রথম বর্ষপূর্তি উদযাপন
ছবি

ছবি আজকের প্রত্যাশা

নাজমুল হোসেন, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ব্যাংকার্স ফোরামের প্রথম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। জনতা ব্যাংক কসবা শাখায় মঙ্গলবার (২১ এপ্রিল) আয়োজিত এ অনুষ্ঠানে সহযোগিতা করে যুগান্তর-স্বজন সমাবেশ কসবা।

অনুষ্ঠানে কেক কাটা, আলোচনা সভা, কৃষি ব্যাংকের নবাগত ব্যবস্থাপককে বরণ, সাংবাদিকদের সম্মাননা স্মারক প্রদান এবং ফটোসেশনের মাধ্যমে বর্ষপূর্তি উদযাপন সম্পন্ন হয়। পুরো আয়োজনটি সুন্দর ও সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়েছে বলে আয়োজকরা জানান।

ব্যাংকার্স ফোরামের সাধারণ সম্পাদক ও জনতা ব্যাংক কসবা শাখার ব্যবস্থাপক মিজানুর রহমান সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি ও ইসলামী ব্যাংকের ব্যবস্থাপক আবদুল কাইয়ুম।

এ সময় উপস্থিত ছিলেন সোনালী ব্যাংকের ব্যবস্থাপক ছানাউল হক সরকার, অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপক নুরুল হক, কৃষি ব্যাংকের ব্যবস্থাপক মহসিন, ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপক শফিউল্লা, ইউসিবি ব্যাংকের ব্যবস্থাপক সাইদুর রহমান, ব্যাংক এশিয়ার ব্যবস্থাপক নাসির উদ্দিন, সিটি ব্যাংকের ব্যবস্থাপক সুব্রত, আল-আরাফাহ ব্যাংকের ব্যবস্থাপক ইয়াকুব আলী, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপক সালাউদ্দিন, উত্তরা ব্যাংকের ব্যবস্থাপক শওকত হোসেনসহ কসবা উপজেলার বিভিন্ন ব্যাংকের মোট ২৫ জন ব্যবস্থাপক।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক শেখ মো. কামাল উদ্দিন এবং যুগান্তর-স্বজন সমাবেশের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন।

বর্ষপূর্তি অনুষ্ঠানে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য সকল সদস্য ও সাংবাদিক প্রতিনিধিদের প্রতি ফোরামের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।
সানা/আপ্র/২১/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

গ্যাস সরবরাহ স্বাভাবিক, উৎপাদনে ফিরছে সিইউএফএল
১৪ সেপ্টেম্বর ২০২৬

গ্যাস সরবরাহ স্বাভাবিক, উৎপাদনে ফিরছে সিইউএফএল

দীর্ঘদিন গ্যাসসংকটে বন্ধ থাকার পর প্রয়োজনীয় গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় উৎপাদনে ফিরতে প্রস্তুত চট্ট...

জামানত ছাড়াই ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক
১৪ সেপ্টেম্বর ২০২৬

জামানত ছাড়াই ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক

তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা, আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করতে...

আদানির বিকল ইউনিট সচল, বাড়ছে বিদ্যুৎ সরবরাহ
১৩ সেপ্টেম্বর ২০২৬

আদানির বিকল ইউনিট সচল, বাড়ছে বিদ্যুৎ সরবরাহ

ভারতের ঝাড়খণ্ডে অবস্থিত আদানি পাওয়ারের গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের কারিগরি ত্রুটিতে বন্ধ হয়ে যাওয়া দ্বিত...

যুক্তরাষ্ট্র থেকে আরো ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনতে চায় বাংলাদেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্র থেকে আরো ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনতে চায় বাংলাদেশ

যুক্তরাষ্ট্র থেকে আগামী পাঁচ বছরে আরো ৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ আনতে চায় বাংলাদেশ। আর এ লক্ষ্যে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই