গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

প্রথমবার সোনার দাম ছাড়ালো ৪ হাজার ৫০০ ডলার

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:৩৯ পিএম, ২৪ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১৫:৪৫ এএম ২০২৬
প্রথমবার সোনার দাম ছাড়ালো ৪ হাজার ৫০০ ডলার
ছবি

প্রথমবার সোনার দাম ছাড়ালো ৪ হাজার ৫০০ ডলার

বিশ্ববাজারে সোনার দামে ব্যাপক ঊর্ধ্বগতি দেখা গেছে। বুধবার (২৪ ডিসেম্বর) প্রথমবারের মতো প্রতি আউন্স সোনার দাম ৪ হাজার ৫০০ ডলার ছাড়িয়েছে। একই সঙ্গে রুপা ও প্লাটিনামও ইতিহাসের সর্বোচ্চ দামে পৌঁছেছে।


বুধবার স্পট মার্কেটে সোনার দাম এক পর্যায়ে ৪ হাজার ৫২৫ ডলার ছুঁয়ে রেকর্ড গড়ে। পরে দাম কিছুটা কমে প্রতি আউন্স ৪ হাজার ৪৯২ ডলারে দাঁড়ায়।


এদিকে রুপার দাম বেড়ে প্রতি আউন্স ৭২ ডলারের বেশি হয়েছে, যা সর্বকালের সর্বোচ্চ। অন্যদিকে প্লাটিনামের দাম ২ হাজার ৩৭৭ ডলার পর্যন্ত উঠে ইতিহাস গড়েছে।


বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বব্যাপী অনিশ্চয়তা, যুক্তরাষ্ট্রের সুদহার কমার সম্ভাবনা এবং নিরাপদ বিনিয়োগের চাহিদা বাড়ায় বিনিয়োগকারীরা সোনাসহ মূল্যবান ধাতুর দিকে ঝুঁকছেন।


একজন বিশ্লেষকের মতে, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান উত্তেজনা এবং বৈশ্বিক অর্থনৈতিক ঝুঁকির কারণে মানুষ এমন সম্পদে বিনিয়োগ করছে, যেগুলোতে রাষ্ট্রীয় ঝুঁকি কম।


চলতি বছরে স্বর্ণের দাম ৭০ শতাংশের বেশি বেড়েছে, যা ১৯৭৯ সালের পর সবচেয়ে বড় বার্ষিক উল্লম্ফন। রুপার দাম বেড়েছে ১৫০ শতাংশেরও বেশি।


বিশ্লেষকদের ধারণা, আগামী ছয় থেকে বারো মাসের মধ্যে স্বর্ণের দাম ৫ হাজার ডলার এবং রুপার দাম ৮০ ডলার ছুঁতে পারে।


সূত্র: রয়টার্স


এসি/আপ্র/২৪/১২/২০২৫



সংশ্লিষ্ট খবর

গ্যাস সরবরাহ স্বাভাবিক, উৎপাদনে ফিরছে সিইউএফএল
১৪ সেপ্টেম্বর ২০২৬

গ্যাস সরবরাহ স্বাভাবিক, উৎপাদনে ফিরছে সিইউএফএল

দীর্ঘদিন গ্যাসসংকটে বন্ধ থাকার পর প্রয়োজনীয় গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় উৎপাদনে ফিরতে প্রস্তুত চট্ট...

জামানত ছাড়াই ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক
১৪ সেপ্টেম্বর ২০২৬

জামানত ছাড়াই ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক

তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা, আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করতে...

আদানির বিকল ইউনিট সচল, বাড়ছে বিদ্যুৎ সরবরাহ
১৩ সেপ্টেম্বর ২০২৬

আদানির বিকল ইউনিট সচল, বাড়ছে বিদ্যুৎ সরবরাহ

ভারতের ঝাড়খণ্ডে অবস্থিত আদানি পাওয়ারের গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের কারিগরি ত্রুটিতে বন্ধ হয়ে যাওয়া দ্বিত...

যুক্তরাষ্ট্র থেকে আরো ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনতে চায় বাংলাদেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্র থেকে আরো ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনতে চায় বাংলাদেশ

যুক্তরাষ্ট্র থেকে আগামী পাঁচ বছরে আরো ৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ আনতে চায় বাংলাদেশ। আর এ লক্ষ্যে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই