গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

এনবিআর-এর সংবাদ বিজ্ঞপ্তি

ফাঁকির ৫৩২ কোটি টাকা আদায় করেছে আয়কর গোয়েন্দা

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:৫৭ পিএম, ০৫ মে ২০২৬ | আপডেট: ১৫:০৩ এএম ২০২৬
ফাঁকির ৫৩২ কোটি টাকা আদায় করেছে আয়কর গোয়েন্দা
ছবি

ছবি সংগৃহীত

সতেরো মাসে প্রায় সাত হাজার কোটি টাকার কর ফাঁকির তথ্য উদঘাটনের পাশাপাশি ৫৩২ কোটি টাকা আদায় করার তথ্য দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট।

সোমবার (৪ মে) এ ইউনিটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে কর ফাঁকির উদঘাটন ও আদায়ে ‘উল্লেখযোগ্য সাফল্য’ অর্জনের দাবি করা হয়েছে। ২০২৪ সালের ডিসেম্বরে ইউনিটের আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর পর থেকে চলতি ২০২৫-২০২৬ অর্থবছরের এপ্রিল পর্যন্ত ৩ হাজার ৩ শর বেশি আয়কর নথিতে করফাঁকির অভিযোগের অনুসন্ধান ও তদন্ত কার্যক্রম চালিয়েছে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তদন্তে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রায় ৭ হাজার কোটি টাকা করফাঁকির তথ্য উদঘাটিত হয়েছে এবং চলতি ২০২৫-২০২৬ অর্থবছরের এপ্রিল পর্যন্ত ফাঁকি দেওয়া মোট ৫৩২ কোটি টাকার আয়কর সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
‘পুনরুদ্ধারকৃত রাজস্বের মধ্যে শুধু চলতি অর্থবছরেই ৪১৪ কোটি টাকা আদায় করা হয়েছে।’

গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান এবং কোম্পানি করদাতা বিভিন্ন করবর্ষে এসব আয়কর ফাঁকি দিয়েছেন। পরে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের অনুসন্ধান ও তদন্তে এসব করফাঁকির বিষয় প্রমাণিত হওয়ায় অনেক করদাতা আয়কর এ-চালানের মাধ্যমে সেই কর সরকারি কোষাগারে জমা দিয়েছেন। রাজস্ব খাতে করফাঁকির প্রবণতা হ্রাস, আয়কর আইন পরিপালনের সংস্কৃতি তৈরি এবং স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে ন্যায্য কর আদায়ে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট সৃষ্টি করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, এই ইউনিটের প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি, কর্মকর্তাদের উপযুক্ত প্রশিক্ষণদানের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি করতে পারলে রাজস্ব আহরণে আমূল পরিবর্তন আসবে। দীর্ঘদিন অস্থায়ী কার্যালয়ে কার্যক্রম চালিয়ে আসার পর আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট পূর্ণাঙ্গ কাজ শুরু করে ২০২৪ এর ডিসেম্বর।

প্রথমে এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেলের সঙ্গে সংযুক্তিতে, পরে রাজস্ব ভবনে দুটি রুম নিয়ে ছোট পরিসরে কাজ চালালেও অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বিগত আওয়ামী লীগ সরকারের আমলে হওয়া কর ফাঁকির তদন্তে গতি আনতে এ ইউনিটকে ডাক ভবনে পাঠানো হয়; ওই বছর ২৩ ডিসেম্বর এ কার্যালয়ের উদ্বোধন হয়।
সানা/আপ্র/৪/৫/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

গ্যাস সরবরাহ স্বাভাবিক, উৎপাদনে ফিরছে সিইউএফএল
১৪ সেপ্টেম্বর ২০২৬

গ্যাস সরবরাহ স্বাভাবিক, উৎপাদনে ফিরছে সিইউএফএল

দীর্ঘদিন গ্যাসসংকটে বন্ধ থাকার পর প্রয়োজনীয় গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় উৎপাদনে ফিরতে প্রস্তুত চট্ট...

জামানত ছাড়াই ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক
১৪ সেপ্টেম্বর ২০২৬

জামানত ছাড়াই ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক

তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা, আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করতে...

আদানির বিকল ইউনিট সচল, বাড়ছে বিদ্যুৎ সরবরাহ
১৩ সেপ্টেম্বর ২০২৬

আদানির বিকল ইউনিট সচল, বাড়ছে বিদ্যুৎ সরবরাহ

ভারতের ঝাড়খণ্ডে অবস্থিত আদানি পাওয়ারের গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের কারিগরি ত্রুটিতে বন্ধ হয়ে যাওয়া দ্বিত...

যুক্তরাষ্ট্র থেকে আরো ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনতে চায় বাংলাদেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্র থেকে আরো ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনতে চায় বাংলাদেশ

যুক্তরাষ্ট্র থেকে আগামী পাঁচ বছরে আরো ৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ আনতে চায় বাংলাদেশ। আর এ লক্ষ্যে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই