গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

পোস্তায় জমেছে কাঁচা চামড়ার বাজার, এবার দাম কম

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৪৪ পিএম, ২৮ মে ২০২৬ | আপডেট: ১৩:৪২ এএম ২০২৬
পোস্তায় জমেছে কাঁচা চামড়ার বাজার, এবার দাম কম
ছবি

পোস্তার বিভিন্ন আড়তে স্তূপ করে রাখা হয়েছে গরু ও ছাগলের কাঁচা চামড়া -ছবি সংগৃহীত

রাজধানীর লালবাগের পোস্তায় জমে উঠেছে কোরবানির পশুর কাঁচা চামড়ার বেচাকেনা। ঈদের দিন সকাল থেকেই ট্রাক, পিকআপ ও ভ্যানে করে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে চামড়া নিয়ে আসছেন ফড়িয়া, মাদ্রাসার প্রতিনিধি ও মৌসুমি সংগ্রহকারীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পুরো এলাকায় তৈরি হয়েছে সরগরম বাণিজ্যিক পরিবেশ।

বৃহস্পতিবার (২৮ মে) সরেজমিনে দেখা যায়, পোস্তার বিভিন্ন আড়তে স্তূপ করে রাখা হয়েছে গরু ও ছাগলের কাঁচা চামড়া। কোথাও চলছে চামড়া বাছাই, কোথাও ওজন নির্ধারণ, আবার কোথাও লবণ দিয়ে সংরক্ষণের কাজ। শ্রমিকদের ব্যস্ততা ও ব্যবসায়ীদের দরকষাকষিতে পুরো এলাকা পরিণত হয়েছে অস্থায়ী বড় বাজারে।

তবে কাঙ্ক্ষিত দাম না পাওয়ার অভিযোগ করেছেন অনেক বিক্রেতা। তাদের দাবি, গত বছরের তুলনায় এবার চামড়ার দাম কিছুটা কম। সাইজ ও মানভেদে বেশিরভাগ গরুর চামড়া ৩০০ থেকে ৭০০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এতে হতাশা প্রকাশ করেছেন বিক্রেতারা।

মাদ্রাসা ও এতিমখানার প্রতিনিধিরা বলছেন, কোরবানির চামড়া বিক্রির অর্থ তাদের প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ আয়ের উৎস। কিন্তু কম দামে বিক্রি হওয়ায় প্রত্যাশিত অর্থ পাওয়া যাচ্ছে না। একইভাবে অনেক মৌসুমি ব্যবসায়ীও লোকসানের আশঙ্কা করছেন।

অন্যদিকে পাইকার ও আড়তদারদের দাবি, চামড়া সংরক্ষণ, শ্রমিক মজুরি, পরিবহন ও গুদামজাতকরণের খরচ উল্লেখযোগ্য হারে বেড়েছে। পাশাপাশি লবণ ও বিভিন্ন রাসায়নিকের মূল্য বৃদ্ধির কারণে বেশি দামে চামড়া কেনা সম্ভব হচ্ছে না।

বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মনজুর হাসান বলেন, আন্তর্জাতিক বাজার পরিস্থিতির পাশাপাশি দেশে চামড়া প্রক্রিয়াজাতকরণে ব্যবহৃত লবণ ও রাসায়নিকের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে কাঁচা চামড়ার বাজারে। ফলে ব্যবসায়ীদের তুলনামূলক কম দামে চামড়া কিনতে হচ্ছে।

চামড়া ব্যবসায়ীরা জানিয়েছেন, ঈদের পরবর্তী তিন দিন সারা দেশে চামড়া সংগ্রহ কার্যক্রম চলবে। এরই মধ্যে পোস্তার আড়তগুলোতে সংগ্রহ করা চামড়া বাছাই, সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের প্রস্তুতি শুরু হয়েছে।

চলতি বছর সরকার গরুর প্রতি বর্গফুট চামড়ার দাম ৬২ থেকে ৬৭ টাকা এবং ছাগলের চামড়ার দাম ২০ থেকে ২৫ টাকা নির্ধারণ করেছে। তবে মাঠপর্যায়ে সেই দামের প্রতিফলন পুরোপুরি দেখা যাচ্ছে না বলে অভিযোগ সংশ্লিষ্টদের।
সানা/আপ্র/২৮/৫/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

গ্যাস সরবরাহ স্বাভাবিক, উৎপাদনে ফিরছে সিইউএফএল
১৪ সেপ্টেম্বর ২০২৬

গ্যাস সরবরাহ স্বাভাবিক, উৎপাদনে ফিরছে সিইউএফএল

দীর্ঘদিন গ্যাসসংকটে বন্ধ থাকার পর প্রয়োজনীয় গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় উৎপাদনে ফিরতে প্রস্তুত চট্ট...

জামানত ছাড়াই ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক
১৪ সেপ্টেম্বর ২০২৬

জামানত ছাড়াই ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক

তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা, আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করতে...

আদানির বিকল ইউনিট সচল, বাড়ছে বিদ্যুৎ সরবরাহ
১৩ সেপ্টেম্বর ২০২৬

আদানির বিকল ইউনিট সচল, বাড়ছে বিদ্যুৎ সরবরাহ

ভারতের ঝাড়খণ্ডে অবস্থিত আদানি পাওয়ারের গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের কারিগরি ত্রুটিতে বন্ধ হয়ে যাওয়া দ্বিত...

যুক্তরাষ্ট্র থেকে আরো ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনতে চায় বাংলাদেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্র থেকে আরো ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনতে চায় বাংলাদেশ

যুক্তরাষ্ট্র থেকে আগামী পাঁচ বছরে আরো ৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ আনতে চায় বাংলাদেশ। আর এ লক্ষ্যে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই