গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

১০ কোটি টাকার হিসাব দিলেন হাসনাত আবদুল্লাহ

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:২৪ পিএম, ০১ জুন ২০২৬ | আপডেট: ১৭:৪৯ এএম ২০২৬
১০ কোটি টাকার হিসাব দিলেন হাসনাত আবদুল্লাহ
ছবি

ছবি সংগৃহীত

ফেসবুক লাইভে এসে কুমিল্লা জেলা পরিষদের প্রশাসকের বক্তব্যের জবাব দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ। প্রায় ৪৩ মিনিটের ওই লাইভে তিনি বরাদ্দ সংক্রান্ত বিভিন্ন হিসাব উপস্থাপন করেন এবং ১০ কোটি টাকার প্রকল্প নিয়ে ওঠা অভিযোগের ব্যাখ্যা দেন।

রোববার (৩১ মে) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে এসে তিনি দাবি করেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বিশেষ বরাদ্দ ও জেলা পরিষদের রাজস্ব বরাদ্দ সম্পর্কে বিভ্রান্তিকর মন্তব্য করা হয়েছে। তার ভাষায়, এসব অর্থ ব্যক্তিগতভাবে ব্যবহারের কোনো সুযোগ নেই এবং প্রকল্প বাস্তবায়নের জন্য নির্ধারিত খাতে ব্যয় করা হয়েছে।

তিনি আরো বলেন, ২০২৪–২৫ অর্থবছরে দেবীদ্বার এলাকায় বিভিন্ন খাতে প্রায় ৮ কোটি ৪২ লাখ টাকার প্রকল্প বরাদ্দ দেওয়া হয়েছে, যা বিভিন্ন উন্নয়নমূলক কাজের সঙ্গে সম্পৃক্ত। এসব প্রকল্পের বিস্তারিত তথ্য অনলাইনে উন্মুক্ত রয়েছে বলে তিনি দাবি করেন।

লাইভে তিনি অভিযোগ করেন, বরাদ্দ নিয়ে ভুল ব্যাখ্যা দিয়ে তার বিরুদ্ধে বিভ্রান্তি তৈরি করা হয়েছে এবং বিষয়টি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে উপস্থাপন করা হয়েছে। তার মতে, প্রকৃত তথ্য যাচাই করলে বরাদ্দ ও প্রকল্প বাস্তবায়নের বিস্তারিত অনলাইনে সহজেই পাওয়া যায়।

এনসিপি নেতা বলেন, তার নির্বাচনী এলাকার উন্নয়ন প্রকল্পের তথ্য নিয়মিতভাবে জনসম্মুখে প্রকাশ করা হয় এবং এতে গোপন করার কিছু নেই।

এসি/আপ্র/০১/০৬/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

গ্যাস সরবরাহ স্বাভাবিক, উৎপাদনে ফিরছে সিইউএফএল
১৪ সেপ্টেম্বর ২০২৬

গ্যাস সরবরাহ স্বাভাবিক, উৎপাদনে ফিরছে সিইউএফএল

দীর্ঘদিন গ্যাসসংকটে বন্ধ থাকার পর প্রয়োজনীয় গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় উৎপাদনে ফিরতে প্রস্তুত চট্ট...

জামানত ছাড়াই ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক
১৪ সেপ্টেম্বর ২০২৬

জামানত ছাড়াই ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক

তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা, আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করতে...

আদানির বিকল ইউনিট সচল, বাড়ছে বিদ্যুৎ সরবরাহ
১৩ সেপ্টেম্বর ২০২৬

আদানির বিকল ইউনিট সচল, বাড়ছে বিদ্যুৎ সরবরাহ

ভারতের ঝাড়খণ্ডে অবস্থিত আদানি পাওয়ারের গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের কারিগরি ত্রুটিতে বন্ধ হয়ে যাওয়া দ্বিত...

যুক্তরাষ্ট্র থেকে আরো ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনতে চায় বাংলাদেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্র থেকে আরো ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনতে চায় বাংলাদেশ

যুক্তরাষ্ট্র থেকে আগামী পাঁচ বছরে আরো ৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ আনতে চায় বাংলাদেশ। আর এ লক্ষ্যে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই