গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

চাকরির নামে প্রতারণা থেকে সতর্কতার আহ্বান

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:২০ পিএম, ০২ জুন ২০২৬ | আপডেট: ২১:৩৫ এএম ২০২৬
চাকরির নামে প্রতারণা থেকে সতর্কতার আহ্বান
ছবি

ছবি সংগৃহীত

আয়কর বিভাগে চাকরি পাইয়ে দেওয়ার নামে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র সক্রিয় রয়েছে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। অর্থের বিনিময়ে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ চাকরিপ্রার্থীদের প্রতারণার চেষ্টা করা হচ্ছে বলে সতর্ক করেছে সংস্থাটি।

সোমবার (১ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় রাজস্ব বোর্ড জানায়, সরকারের নির্দেশনা অনুযায়ী আয়কর বিভাগের শূন্য পদে নিয়োগ কার্যক্রম চলমান রয়েছে। তবে কিছু অসাধু ব্যক্তি ও চক্র ভুয়া নিয়োগের আশ্বাস দিয়ে অর্থ আদায়ের অপচেষ্টা চালাচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতারক চক্রটি বিভ্রান্তিকর প্রচারণার মাধ্যমে অর্থের বিনিময়ে চাকরি নিশ্চিত করার দাবি করছে। কোনো কোনো ক্ষেত্রে ব্যর্থ প্রার্থীদের অর্থ ফেরত দেওয়ার আশ্বাসও দেওয়া হচ্ছে। তবে এসব কৌশলের মূল উদ্দেশ্য ভুয়া প্রতিশ্রুতি দিয়ে বিপুল অর্থ হাতিয়ে নেওয়া।

জাতীয় রাজস্ব বোর্ড আরও জানায়, চলমান নিয়োগ প্রক্রিয়ায় সম্পূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হচ্ছে। জনপ্রশাসন মন্ত্রণালয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন এবং আয়কর বিভাগের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত কমিটির মাধ্যমে নিয়োগ কার্যক্রম পরিচালিত হচ্ছে। যোগ্যতার ভিত্তিতেই প্রার্থী নির্বাচন করা হবে।

চাকরিপ্রার্থী ও তাদের অভিভাবকদের প্রতি সতর্ক থাকার আহ্বান জানিয়ে সংস্থাটি বলেছে, কোনো অবস্থাতেই চাকরি দেওয়ার নামে অর্থ লেনদেন করা যাবে না। এ ধরনের প্রতারণার তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্ট কর কমিশনারের কার্যালয় অথবা জাতীয় রাজস্ব বোর্ডের জনসংযোগ শাখায় জানাতে অনুরোধ করা হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ডের জনসংযোগ কর্মকর্তা মো. আল-আমিন শেখ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রতারক চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সানা/আপ্র/২/৬/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

গ্যাস সরবরাহ স্বাভাবিক, উৎপাদনে ফিরছে সিইউএফএল
১৪ সেপ্টেম্বর ২০২৬

গ্যাস সরবরাহ স্বাভাবিক, উৎপাদনে ফিরছে সিইউএফএল

দীর্ঘদিন গ্যাসসংকটে বন্ধ থাকার পর প্রয়োজনীয় গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় উৎপাদনে ফিরতে প্রস্তুত চট্ট...

জামানত ছাড়াই ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক
১৪ সেপ্টেম্বর ২০২৬

জামানত ছাড়াই ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক

তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা, আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করতে...

আদানির বিকল ইউনিট সচল, বাড়ছে বিদ্যুৎ সরবরাহ
১৩ সেপ্টেম্বর ২০২৬

আদানির বিকল ইউনিট সচল, বাড়ছে বিদ্যুৎ সরবরাহ

ভারতের ঝাড়খণ্ডে অবস্থিত আদানি পাওয়ারের গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের কারিগরি ত্রুটিতে বন্ধ হয়ে যাওয়া দ্বিত...

যুক্তরাষ্ট্র থেকে আরো ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনতে চায় বাংলাদেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্র থেকে আরো ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনতে চায় বাংলাদেশ

যুক্তরাষ্ট্র থেকে আগামী পাঁচ বছরে আরো ৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ আনতে চায় বাংলাদেশ। আর এ লক্ষ্যে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই