গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

দিয়াবাড়ি পশুর হাটে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তিন সদস্যের কমিটি

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫২ পিএম, ০৩ জুন ২০২৬ | আপডেট: ১০:৪৯ এএম ২০২৬
দিয়াবাড়ি পশুর হাটে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তিন সদস্যের কমিটি
ছবি

ছবি সংগৃহীত

রাজধানীর উত্তরা দিয়াবাড়ি এলাকায় কোরবানির পশুর হাট পরিচালনায় অনিয়মের কারণে মেট্রোরেল স্টেশন ও আশপাশের এলাকায় সম্ভাব্য ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তিন সদস্যের কমিটি গঠন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। বুধবার (৩ জুন) ডিএনসিসির সচিব মোহাম্মদ মামুন-উল-হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে জানানো হয়, আগামী তিন কার্যদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ডিএনসিসির অতিরিক্ত প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা। সদস্য হিসেবে রয়েছেন অঞ্চল-৬ এর নির্বাহী প্রকৌশলী এবং সহকারী প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব)।

অফিস আদেশে বলা হয়, উত্তরা দিয়াবাড়ি ১৬ ও ১৮ নম্বর সেক্টর সংলগ্ন বউবাজার এলাকার খালি জায়গা এবং মেট্রোরেলের পার্শ্ববর্তী ১৮ নম্বর সেক্টরের সি-ব্লকের খালি মাঠে অস্থায়ী গবাদিপশুর হাট পরিচালনার সময় উত্তরা সেন্টার মেট্রো স্টেশনের নিচে এবং আশপাশের এলাকায় ময়লা-আবর্জনা সৃষ্টি হয়। একইসঙ্গে গাছপালা ভাঙচুর এবং পশুবাহী যানবাহনের কারণে সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিরূপণের লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়েছে।

এ বছর দিয়াবাড়ির কোরবানির পশুর হাট মেট্রোরেল স্টেশনের নিচ পর্যন্ত বিস্তৃত হওয়ায় পরিবেশগত অব্যবস্থাপনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে মহানগর পুলিশ ও ডিএনসিসি যৌথভাবে ইজারাদারকে সতর্ক করে এবং পরে মেট্রোরেল স্টেশনের নিচে পশু বিক্রি বন্ধে অভিযান পরিচালনা করে।

তবে এরপরও স্টেশনের নিচে ও আশপাশে পশু বেচাকেনা অব্যাহত থাকায় আবর্জনা ও গাছপালা ক্ষতিগ্রস্ত হওয়ার বিভিন্ন ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

অন্যদিকে ১ জুন ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম খান দাবি করেন, সরকার ও সিটি করপোরেশনকে প্রশ্নবিদ্ধ করতে সামাজিক যোগাযোগমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে মেট্রোরেল এলাকার পরিবেশ নিয়ে অপপ্রচার চালানো হয়েছে।

তিনি আরো বলেন, পশুর হাটের কারণে কিছু গাছপালা আংশিক ক্ষতিগ্রস্ত হলেও নতুন করে বৃক্ষরোপণের মাধ্যমে এলাকাটিকে আগের চেয়ে আরো সবুজ ও মনোরম পরিবেশে রূপান্তর করা হয়েছে।

সানা/কেএমএএ/আপ্র/৩/৬/২০২৬

সংশ্লিষ্ট খবর

গ্যাস সরবরাহ স্বাভাবিক, উৎপাদনে ফিরছে সিইউএফএল
১৪ সেপ্টেম্বর ২০২৬

গ্যাস সরবরাহ স্বাভাবিক, উৎপাদনে ফিরছে সিইউএফএল

দীর্ঘদিন গ্যাসসংকটে বন্ধ থাকার পর প্রয়োজনীয় গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় উৎপাদনে ফিরতে প্রস্তুত চট্ট...

জামানত ছাড়াই ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক
১৪ সেপ্টেম্বর ২০২৬

জামানত ছাড়াই ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক

তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা, আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করতে...

আদানির বিকল ইউনিট সচল, বাড়ছে বিদ্যুৎ সরবরাহ
১৩ সেপ্টেম্বর ২০২৬

আদানির বিকল ইউনিট সচল, বাড়ছে বিদ্যুৎ সরবরাহ

ভারতের ঝাড়খণ্ডে অবস্থিত আদানি পাওয়ারের গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের কারিগরি ত্রুটিতে বন্ধ হয়ে যাওয়া দ্বিত...

যুক্তরাষ্ট্র থেকে আরো ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনতে চায় বাংলাদেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্র থেকে আরো ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনতে চায় বাংলাদেশ

যুক্তরাষ্ট্র থেকে আগামী পাঁচ বছরে আরো ৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ আনতে চায় বাংলাদেশ। আর এ লক্ষ্যে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই