গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বিশ্ববাজারে তেলের দাম নিয়ে বড় সুখবর

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৫০ পিএম, ০২ জুলাই ২০২৬ | আপডেট: ০২:৪৭ এএম ২০২৬
বিশ্ববাজারে তেলের দাম নিয়ে বড় সুখবর
ছবি

ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ ও হরমুজ প্রণালী পুরোপুরি চালুর লক্ষ্যে কাতারের রাজধানী দোহায় মার্কিন ও ইরানি প্রতিনিধিদের পরোক্ষ কারিগরি আলোচনা হয়েছে। এই খবর প্রকাশের পর বুধবার (১ জুলাই) বিশ্ববাজারে তেলের দামে এক শতাংশের বেশি কমে চার মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে এসেছে।

রয়টার্স জানিয়েছে, ব্রেন্ট ফিউচারের দাম ১ দশমিক ৮৯ শতাংশ কমে ব্যারেলপ্রতি দাঁড়িয়েছে ৭১ দশমিক ৫৭ ডলারে, আর মার্কিন ডব্লিউটিআই ক্রুডের দাম ১ দশমিক ৩২ শতাংশ কমে হয়েছে ৬৮ দশমিক ৫৮ ডলার।

প্রেসিডেন্ট ট্রাম্প জানান, কাতারে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা ভালোভাবে এগিয়েছে। দোহায় এই আলোচনার লক্ষ্য হরমুজ প্রণালিতে স্বাভাবিক জাহাজ চলাচল ও টেকসই যুদ্ধবিরতি নিশ্চিত করা।

আলোচনার গতি নিয়ে ট্রাম্প আশাবাদী হলেও সতর্কবার্তা দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি বলেন, আলোচনা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং তারা মূলত হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক রাখার ওপর জোর দিচ্ছেন। 

ভ্যান্স জানান, ইরান যদি পুনরায় পরমাণু কর্মসূচি চালু করে কিংবা আন্তর্জাতিক পরিদর্শকদের বাধা দেয়, তবে ওয়াশিংটনের হাতে সব ধরনের ‘বিকল্প পথ’ খোলা রয়েছে।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের তেলের মজুত কমে ২০১৮ সালের পর সর্বনিম্নে এসেছে তবু সরবরাহ স্বাভাবিক হওয়ার প্রত্যাশাতেই দাম কমছে।

রয়টার্সের প্রতিবেদন বলছে, ওপেক প্লাস আগামী রোববারের বৈঠকে আগস্ট থেকে উৎপাদন আরো বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারে।

এসি/আপ্র/২/৭/২০২৬

সংশ্লিষ্ট খবর

গ্যাস সরবরাহ স্বাভাবিক, উৎপাদনে ফিরছে সিইউএফএল
১৪ সেপ্টেম্বর ২০২৬

গ্যাস সরবরাহ স্বাভাবিক, উৎপাদনে ফিরছে সিইউএফএল

দীর্ঘদিন গ্যাসসংকটে বন্ধ থাকার পর প্রয়োজনীয় গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় উৎপাদনে ফিরতে প্রস্তুত চট্ট...

জামানত ছাড়াই ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক
১৪ সেপ্টেম্বর ২০২৬

জামানত ছাড়াই ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক

তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা, আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করতে...

আদানির বিকল ইউনিট সচল, বাড়ছে বিদ্যুৎ সরবরাহ
১৩ সেপ্টেম্বর ২০২৬

আদানির বিকল ইউনিট সচল, বাড়ছে বিদ্যুৎ সরবরাহ

ভারতের ঝাড়খণ্ডে অবস্থিত আদানি পাওয়ারের গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের কারিগরি ত্রুটিতে বন্ধ হয়ে যাওয়া দ্বিত...

যুক্তরাষ্ট্র থেকে আরো ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনতে চায় বাংলাদেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্র থেকে আরো ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনতে চায় বাংলাদেশ

যুক্তরাষ্ট্র থেকে আগামী পাঁচ বছরে আরো ৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ আনতে চায় বাংলাদেশ। আর এ লক্ষ্যে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই