গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বাণিজ্য সহজীকরণে বাংলাদেশ-পাকিস্তানের নতুন সমঝোতা শিগগিরই

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:২৬ পিএম, ১২ জুলাই ২০২৬ | আপডেট: ২১:৩৫ এএম ২০২৬
বাণিজ্য সহজীকরণে বাংলাদেশ-পাকিস্তানের নতুন সমঝোতা শিগগিরই
ছবি

ছবি সংগৃহীত

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য আরো সহজ ও সম্প্রসারণের লক্ষ্যে নতুন একটি সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছে দুই দেশ। শিগগিরই এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে বলে জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন।

রোববার (১২ জুলাই) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান ট্রেডিং কর্পোরেশনের চেয়ারম্যান অসিম আজিম সিদ্দিকির নেতৃত্বে একটি প্রতিনিধিদল সম্প্রতি বাংলাদেশ সফর করে। সফরকালে তারা শিল্প মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বাংলাদেশের বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরও উপস্থিত ছিলেন। সেখানেই বাণিজ্য সহজীকরণে নতুন সমঝোতা স্মারক সইয়ের বিষয়ে দুই পক্ষ একমত হয়।

অসিম আজিম সিদ্দিকি এক্সপ্রেস ট্রিবিউনকে জানান, পাকিস্তান বাংলাদেশে চাল, মসুর ডাল, ছোলা, সার ও ভোজ্যতেল রপ্তানিতে আগ্রহী। অন্যদিকে বাংলাদেশ থেকে পাট ও পাটজাত পণ্য আমদানি করতে চায় ইসলামাবাদ, কারণ এসব পণ্যের দেশটিতে উল্লেখযোগ্য চাহিদা রয়েছে।

তিনি আরো জানান, আন্তর্জাতিক বাজার থেকে বাংলাদেশ যাতে প্রতিযোগিতামূলক দামে পণ্য সংগ্রহ করতে পারে, সে ক্ষেত্রেও সহযোগিতার প্রস্তাব দিয়েছে পাকিস্তান।

বৈঠকে বাংলাদেশ-পাকিস্তান যৌথ ওয়ার্কিং গ্রুপের কার্যক্রম আরো গতিশীল করার সিদ্ধান্ত হয়। এ লক্ষ্যে দুই দেশ নিয়মিত বাণিজ্য প্রতিনিধিদল বিনিময় এবং কৃষি ও শিল্প খাতে যৌথ সহযোগিতা বাড়ানোর বিষয়ে সম্মত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আসন্ন সমঝোতা স্মারক বাস্তবায়িত হলে দুই দেশের মধ্যে বিদ্যমান বাণিজ্যিক প্রতিবন্ধকতা কমবে এবং সরকারি পর্যায়ে সরাসরি সমন্বয় ও যোগাযোগ আরো জোরদার হবে।

এসি/আপ্র/১২/০৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

গ্যাস সরবরাহ স্বাভাবিক, উৎপাদনে ফিরছে সিইউএফএল
১৪ সেপ্টেম্বর ২০২৬

গ্যাস সরবরাহ স্বাভাবিক, উৎপাদনে ফিরছে সিইউএফএল

দীর্ঘদিন গ্যাসসংকটে বন্ধ থাকার পর প্রয়োজনীয় গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় উৎপাদনে ফিরতে প্রস্তুত চট্ট...

জামানত ছাড়াই ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক
১৪ সেপ্টেম্বর ২০২৬

জামানত ছাড়াই ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক

তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা, আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করতে...

আদানির বিকল ইউনিট সচল, বাড়ছে বিদ্যুৎ সরবরাহ
১৩ সেপ্টেম্বর ২০২৬

আদানির বিকল ইউনিট সচল, বাড়ছে বিদ্যুৎ সরবরাহ

ভারতের ঝাড়খণ্ডে অবস্থিত আদানি পাওয়ারের গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের কারিগরি ত্রুটিতে বন্ধ হয়ে যাওয়া দ্বিত...

যুক্তরাষ্ট্র থেকে আরো ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনতে চায় বাংলাদেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্র থেকে আরো ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনতে চায় বাংলাদেশ

যুক্তরাষ্ট্র থেকে আগামী পাঁচ বছরে আরো ৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ আনতে চায় বাংলাদেশ। আর এ লক্ষ্যে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই