গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ০৩ আগস্ট ২০২৬

মেনু

পাঁচ বছর মেয়াদি সঞ্চয়পত্রে যেসব সুবিধা মিলবে

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:২৬ পিএম, ০৩ আগস্ট ২০২৬ | আপডেট: ১৫:৩৫ এএম ২০২৬
পাঁচ বছর মেয়াদি সঞ্চয়পত্রে যেসব সুবিধা মিলবে
ছবি

ছবি সংগৃহীত

নিরাপদ ও দীর্ঘমেয়াদি বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ সরকারের সঞ্চয়পত্র এখনো অন্যতম জনপ্রিয় মাধ্যম। এর মধ্যে পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র নির্দিষ্ট সময়ের জন্য অর্থ বিনিয়োগ করে মেয়াদ শেষে মূলধনের পাশাপাশি মুনাফা পাওয়ার সুযোগ থাকায় দীর্ঘমেয়াদি সঞ্চয়ের একটি নির্ভরযোগ্য বিকল্প হিসেবে বিবেচিত হয়।

সরকার পরিচালিত এই সঞ্চয় স্কিমের মেয়াদ পাঁচ বছর। নির্ধারিত সময় পর্যন্ত বিনিয়োগ বহাল থাকলে মেয়াদ শেষে বিনিয়োগকারী মূল অর্থের সঙ্গে প্রাপ্য মুনাফা পান।

পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র জেলা সঞ্চয় অফিস, জাতীয় সঞ্চয় ব্যুরো, বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত শাখা, তফসিলি ব্যাংক এবং ডাকঘর থেকে কেনা যায়।

বাংলাদেশি নাগরিকরা নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে এ সঞ্চয়পত্র কিনতে পারেন। সাধারণত এ জন্য জাতীয় পরিচয়পত্র, একটি ব্যাংক হিসাব এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হয়।

সরকারি বিনিয়োগ হওয়ায় এ সঞ্চয়পত্র তুলনামূলক নিরাপদ। মেয়াদ শেষে নির্ধারিত হারে মুনাফা পাওয়া যায় এবং দীর্ঘমেয়াদি সঞ্চয় গড়ে তুলতে এটি কার্যকর ভূমিকা রাখে। পাশাপাশি বিভিন্ন মূল্যমানের সঞ্চয়পত্র কেনার সুযোগও রয়েছে।

তবে মেয়াদ পূর্ণ হওয়ার আগেই সঞ্চয়পত্র নগদায়ন করলে নির্ধারিত পূর্ণ মুনাফা পাওয়া নাও যেতে পারে। এ ছাড়া সময়ে সময়েই মুনাফার হার, বিনিয়োগসীমা ও সংশ্লিষ্ট নীতিমালায় পরিবর্তন আসতে পারে। তাই বিনিয়োগের আগে সর্বশেষ সরকারি নির্দেশনা, প্রচলিত বিধিমালা, মুনাফার হার, কর-সংক্রান্ত বিধান এবং প্রযোজ্য শর্ত সম্পর্কে নিশ্চিত হওয়ার পরামর্শ দিয়েছে জাতীয় সঞ্চয় অধিদপ্তর।

এসি/আপ্র/০৩/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

১৫ টাকা দরে ৩০ কেজি চাল পাবেন ৫৫ লাখ কার্ডধারী
০৩ আগস্ট ২০২৬

১৫ টাকা দরে ৩০ কেজি চাল পাবেন ৫৫ লাখ কার্ডধারী

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, বাজারে মূল্য স্থিতিশীল রাখা এবং কর্মাভাবকালীন সময়ে নিম্ন আয়ের মানুষের খ...

বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
০৩ আগস্ট ২০২৬

বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দামে আবারো বড় ধরনের পতন দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরান...

ম্যানমেড ফাইবার পোশাকে ‘বড় সম্ভাবনা’ বাংলাদেশের
০৩ আগস্ট ২০২৬

ম্যানমেড ফাইবার পোশাকে ‘বড় সম্ভাবনা’ বাংলাদেশের

নীতিগত সংস্কার, দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং শিল্পের সক্ষমতা উন্নয়ন নিশ্চিত করা গেলে ২০৩০ সালের মধ...

৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর
০২ আগস্ট ২০২৬

৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর

চলতি বছরের ৩০ সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করলে স্বাভাবিক ব্যক্তি ও হিন্দু অবিভক্ত পরিবার শ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বেনজীরকে ফেরাতে দুবাইয়ে আইনি লড়াই শুরু সরকারের

দুবাইয়ে শর্তসাপেক্ষে জামিনে মুক্ত সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে আইনি প্রক্রিয়া জোরদার করেছে সরকার। তার জামিন আদেশ বাতিলের উদ্যোগ হিসেবে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একটি আইনজীবী প্রতিষ্ঠান নিয়োগ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 13 ঘন্টা আগে