গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

মেনু

সরকারি কর্মকর্তাদের দুর্নীতি: শুধু চোরের অপবাদ নয়, চাই কঠোর জবাবদিহি

সুখদেব কুমার সানা

সুখদেব কুমার সানা

প্রকাশিত: ১৭:৩৬ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৯:১০ এএম ২০২৬
সরকারি কর্মকর্তাদের দুর্নীতি: শুধু চোরের অপবাদ নয়, চাই কঠোর জবাবদিহি
ছবি

ছবি সংগৃহীত

সরকারি কর্মকর্তাদের একটি বড় অংশকে ‘চোর’ আখ্যা দেওয়ার মতো কঠোর বক্তব্য যখন রাষ্ট্রের দায়িত্বশীল ব্যক্তিদের মুখ থেকে আসে, তখন বিষয়টি শুধু একটি বক্তব্যের প্রতিক্রিয়ায় সীমাবদ্ধ থাকতে পারে না। বরং এর সঙ্গে জড়িয়ে যায় রাষ্ট্রীয় প্রশাসনের সততা, জনগণের প্রতি জবাবদিহি এবং সুশাসনের মৌলিক প্রশ্ন। সম্প্রতি জাতীয় সংসদের স্পিকার সরকারি কর্মকর্তাদের দুর্নীতি নিয়ে কঠোর মন্তব্য করেছেন। তার পরদিনই পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু লক্ষ্মীপুরে সরকারি কর্মকর্তাদের সামনে বলেন, রাজনীতিবিদদের কাজ বক্তৃতা দেওয়া আর সরকারি চাকরিজীবীদের কাজ কিছু চুরি করা, কিছু কাজ করা। একই বক্তব্যে তিনি স্বীকার করেছেন, দুর্নীতি সমাজে রয়েছে এবং তা প্রতিরোধ করা সরকারি কর্মকর্তাদের প্রধান দায়িত্ব।

ভাষার দিক থেকে এমন মন্তব্য নিঃসন্দেহে কঠোর এবং এর ফলে সৎ ও নিষ্ঠাবান সরকারি কর্মকর্তা-কর্মচারীদেরও সামগ্রিকভাবে প্রশ্নবিদ্ধ হওয়ার আশঙ্কা রয়েছে। কারণ একটি বিশাল সরকারি কর্মীবাহিনীর প্রত্যেক সদস্য দুর্নীতিবাজ-এমন সিদ্ধান্ত তথ্য ও প্রমাণ ছাড়া গ্রহণযোগ্য হতে পারে না। কিন্তু একই সঙ্গে দুর্নীতির ভয়াবহ বাস্তবতাকেও অস্বীকার করার সুযোগ নেই।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের সর্বশেষ জাতীয় খানা জরিপ বলছে, ২০২৪ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত এক বছরে দেশের বিভিন্ন সেবা খাতে প্রাক্কলিত ঘুষ লেনদেন হয়েছে ১২ হাজার ৬৩৩ কোটি ২০ লাখ টাকা। ২০২৩ সালের তুলনায় এ পরিমাণ বেড়েছে ১৫ দশমিক ৯ শতাংশ। দুর্নীতি ও ঘুষের শিকার খানার হারও বেড়েছে। অর্থাৎ দুর্নীতি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; এটি নাগরিকের দৈনন্দিন সেবা পাওয়ার পথে গভীর প্রাতিষ্ঠানিক সংকেত।

এখন তাই সবচেয়ে জরুরি প্রশ্ন-এত বিপুল ঘুষের অর্থ যাচ্ছে কোথায়, কার হাতে যাচ্ছে এবং কারা এর সুবিধাভোগী? শুধু মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীকে দায়ী করলেই উত্তর মিলবে না। সরকারি প্রকল্প, ঠিকাদারি, ভূমি, কর, নিয়োগ, সেবা প্রদান ও অনুমোদনের প্রতিটি স্তরে রাজনৈতিক প্রভাব, প্রশাসনিক ক্ষমতা ও ব্যবসায়িক স্বার্থের কোথায় যোগসূত্র তৈরি হচ্ছে, তা খুঁজে বের করতে হবে।

দুর্নীতির বিরুদ্ধে সরকারের বক্তব্যকে এখন দৃশ্যমান কার্যক্রমে পরিণত করতে হবে। প্রতিটি সরকারি সেবার নির্ধারিত সময়, ব্যয় ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার তথ্য প্রকাশ্য করতে হবে। যেখানে সম্ভব, সরাসরি মানুষের সঙ্গে কর্মকর্তার যোগাযোগ কমিয়ে প্রযুক্তিনির্ভর সেবা বাড়াতে হবে। অভিযোগের দ্রুত তদন্ত, অবৈধ সম্পদের হিসাব যাচাই, ঘুষের অর্থের উৎস ও গন্তব্য অনুসন্ধান এবং প্রমাণিত অপরাধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ঘুষদাতা, ঘুষগ্রহীতা, মধ্যস্থতাকারী এবং প্রভাবশালী পৃষ্ঠপোষক-সবার দায় নির্ধারণ করতে হবে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, দুর্নীতির দায় কোনো একটি শ্রেণির ওপর চাপিয়ে দিয়ে রাষ্ট্র দায়মুক্ত হতে পারে না। রাজনীতিক, সরকারি কর্মকর্তা, ঠিকাদার, ব্যবসায়ী কিংবা অন্য কোনো সুবিধাভোগী-আইনের চোখে সবাই সমান। ‘চোর’ শব্দ উচ্চারণ করে ক্ষোভ প্রকাশ সহজ; কিন্তু দুর্নীতির পথ বন্ধ করা কঠিন। রাষ্ট্রকে সেই কঠিন কাজটিই করতে হবে। 
অতএব অপবাদ নয়, প্রমাণ; প্রতিশ্রুতি নয়, জবাবদিহি; অভিযান নয়, স্থায়ী প্রাতিষ্ঠানিক সংস্কার-এই হোক দুর্নীতিবিরোধী রাষ্ট্রনীতির ভিত্তি। 
সানা/আপ্র/১৭/৯/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

রাজধানীর লেকগুলো দূষণ রোধে চাই নির্দেশনার বাস্তবায়ন
১৭ সেপ্টেম্বর ২০২৬

রাজধানীর লেকগুলো দূষণ রোধে চাই নির্দেশনার বাস্তবায়ন

রাজধানীর ফুসফুসখ্যাত ও সৌন্দর্যবর্ধনকারী লেক এবং জলাধারগুলো আজ দীর্ঘস্থায়ী অবহেলা, দখল ও দূষণে মুমূর...

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহ: ইতিহাস মুছে নতুন ইতিহাস লেখার চেষ্টা কেন
১৬ সেপ্টেম্বর ২০২৬

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহ: ইতিহাস মুছে নতুন ইতিহাস লেখার চেষ্টা কেন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর...

বেসরকারি চাকরিজীবীদের অধিকার নিয়ে আর কালক্ষেপণ নয়
১৫ সেপ্টেম্বর ২০২৬

বেসরকারি চাকরিজীবীদের অধিকার নিয়ে আর কালক্ষেপণ নয়

দেশের শ্রমবাজারের দুই-তৃতীয়াংশেরও বেশি মানুষ বেসরকারি খাতের সঙ্গে যুক্ত, অথচ তাঁদের বড় একটি অংশ এখনো...

যাত্রীবেশে গাড়িতে অপরাধীচক্র, রুখবে কে?
১৪ সেপ্টেম্বর ২০২৬

যাত্রীবেশে গাড়িতে অপরাধীচক্র, রুখবে কে?

মানুষ কি এখন পথে বের হওয়ার আগে শুধু নিজের ভাগ্যকেই দায়ী করবে? দিনে-রাতে গণপরিবহনে উঠবে, মহাসড়কে চলবে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

জুয়া ও মাদক অনেক অপরাধের মূল কারণ: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমানে সংঘটিত অনেক অপরাধের পেছনে জুয়া ও মাদককে অন্যতম মূল কারণ হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, অপরাধের পর শুধু গ্রেফতার, বিচার ও শাস্তি দিলেই এটা পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। অপরাধ কেন সংঘটিত হচ্ছে, তার মূল কারণ খুঁজে বের করে তা মোকাবিলা করতে হবে। প্রিয় পাঠক, মন্ত্রীর কথার সঙ্গে আপনি কি একমত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 18 ঘন্টা আগে