গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

মেনু

এআই ভুল মানুষের হাতে পড়লে ভয়াবহ বিপদ: রাজা চার্লস

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:১১ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২১:১৬ এএম ২০২৬
এআই ভুল মানুষের হাতে পড়লে ভয়াবহ বিপদ: রাজা চার্লস
ছবি

ছবি সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ভুল মানুষের হাতে পড়লে মানবজাতির জন্য ভয়াবহ বিপদ ডেকে আনতে পারে বলে সতর্ক করেছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। বড় ধরনের ক্ষতি হওয়ার আগেই শক্তিশালী এআইয়ের জন্য কার্যকর নিরাপত্তাব্যবস্থা তৈরির আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার স্কটল্যান্ডের ডামফ্রিস হাউসে শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান ও সরকারি কর্মকর্তাদের নিয়ে আয়োজিত এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এ সতর্কতা দেন।

বৈঠকে এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং, গুগল ডিপমাইন্ডের প্রধান নির্বাহী ডেমিস হাসাবিস, ওপেনএআইয়ের প্রধান আর্থিক কর্মকর্তা সারাহ ফ্রিয়ার এবং যুক্তরাজ্যের এআইবিষয়ক মন্ত্রী কানিষ্ক নারায়ণসহ প্রযুক্তি খাতের শীর্ষ ব্যক্তিরা অংশ নেন।

রাজা চার্লস বলেন, এআই এমনভাবে ব্যবহার করা দরকার, যাতে তা মানুষ, সমাজ ও প্রকৃতির কল্যাণে কাজ করে। প্রযুক্তিটি ভুলভাবে ব্যবহার করা হলে তা ‘বিপর্যয়কর’ কাজে লাগানো সম্ভব বলেও সতর্ক করেন তিনি।

শক্তিশালী ও স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে সক্ষম এআই নিয়ে প্রযুক্তি খাতের ভেতরেই উদ্বেগ বাড়ার মধ্যে তার এ মন্তব্য এল। সাম্প্রতিক সময়ে ওপেনএআই, অ্যানথ্রপিক ও অন্যান্য প্রতিষ্ঠানের বর্তমান ও সাবেক গবেষকেরাও উন্নত এআই নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার সম্ভাব্য ঝুঁকি নিয়ে সতর্ক করেছেন।

তবে এসব ঝুঁকির মাত্রা এবং কী ধরনের নিয়ন্ত্রণ প্রয়োজন, তা নিয়ে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর মধ্যে মতভেদ রয়েছে।

 

ডিসি/ আপ্র/১৭/০৯/২০২৬

সংশ্লিষ্ট খবর

সুইডেনের নির্বাচনে মধ্য-বাম জোটের জয়
১৭ সেপ্টেম্বর ২০২৬

সুইডেনের নির্বাচনে মধ্য-বাম জোটের জয়

সুইডেনের জাতীয় নির্বাচনে মধ্য-বাম বিরোধীদলীয় জোট জয় পেয়েছে। ক্ষমতাসীন ডানপন্থি জোটকে হারিয়ে ৩৪৯ আসনে...

ইরানে যুক্তরাষ্ট্রের যুদ্ধাপরাধের প্রমাণ মিলেছে
১৭ সেপ্টেম্বর ২০২৬

ইরানে যুক্তরাষ্ট্রের যুদ্ধাপরাধের প্রমাণ মিলেছে

জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিং মিশন

মক্কা প্রতিরক্ষা চুক্তি সক্রিয় করার সময় এসে গেছে : পাকিস্তান
১৭ সেপ্টেম্বর ২০২৬

মক্কা প্রতিরক্ষা চুক্তি সক্রিয় করার সময় এসে গেছে : পাকিস্তান

ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মক্কা লক্ষ্য করে ড্রোন হামলার অভিযোগের পর ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি’ কা...

রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
১৭ সেপ্টেম্বর ২০২৬

রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা

রাশিয়ার বিরুদ্ধে নতুন করে ব্যাপক নিষেধাজ্ঞা আরোপের লক্ষ্যে আনা একটি বিল পাস করেছে যুক্তরাষ্ট্রের কংগ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

জুয়া ও মাদক অনেক অপরাধের মূল কারণ: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমানে সংঘটিত অনেক অপরাধের পেছনে জুয়া ও মাদককে অন্যতম মূল কারণ হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, অপরাধের পর শুধু গ্রেফতার, বিচার ও শাস্তি দিলেই এটা পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। অপরাধ কেন সংঘটিত হচ্ছে, তার মূল কারণ খুঁজে বের করে তা মোকাবিলা করতে হবে। প্রিয় পাঠক, মন্ত্রীর কথার সঙ্গে আপনি কি একমত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 19 ঘন্টা আগে