চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে ফের সন্ত্রাসীদের তৎপরতা বেড়েছে বলে অভিযোগ উঠেছে। এ পরিস্থিতিতে আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে যৌথবাহিনীর সদস্যরা সেখানে বিশেষ অভিযান চালিয়েছেন। অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রামের পুলিশ সুপার মো. মাসুদ আলম (বিপিএম)।
অভিযানে গিয়ে পুলিশ সুপার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং এলাকায় সন্ত্রাসীদের তৎপরতা সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় এক রিকশাচালকের সঙ্গে কথা বলেন তিনি।
রিকশাচালক বলেন, এখানে বসবাস করে গরু পালন করতে পারি। চাষাবাদ করতে পারি। তাই এখানে বসবাস করি। র্যাবের অভিযান শুরু হওয়ার পর থেকে এখানে আর কেউ আসে না। আগে অপরিচিত দু-একজন আসতো বলে জানান তিনি।
এসপি মাসুদ তখন বলেন, সন্ত্রাসী বাহিনী কই? তোমাদের এখানে আসে না সন্ত্রাসীরা। ফারুককে চিনো? জামাই ফারুক। সন্ত্রাসী বাহিনী আসেলে তাদের বলবে এবার আসলে মেরে ফেলাবো। আর যদি এখানে সন্ত্রাসীদের খোঁজ পাই তাহলে তোমার খবর আছে।
পুলিশ সুপারকে এ সময় বিভিন্ন বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে দেখা যায়। তিনি তাদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি পরিবারের সদস্যরা কী করেন, সে বিষয়েও জানতে চান। এসময় তাকে সহযোগিতা করেন যৌথবাহিনীর সদস্যরা।
কেএমএএ/আপ্র/১০.০৯.২০২৬