গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ডেঙ্গু প্রতিরোধে দেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরদের আসার আহ্বান

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৪৫ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২১:৪৮ এএম ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে দেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরদের আসার আহ্বান
ছবি

ছবি সংগৃহীত

ডেঙ্গু প্রতিরোধে কেবল চিকিৎসার ওপর নির্ভর না করে মানুষের আচরণগত পরিবর্তনে ভূমিকা রাখতে দেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরদের একযোগে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এমএ মুহিত। তিনি এটিকে নিছক পেশাগত দায়িত্ব হিসেবে না দেখে, একটি জীবন বাঁচানোর আন্তরিক সামাজিক দায়বদ্ধতা ও প্যাশন নিয়ে সৃজনশীল কাজ করার অনুরোধ জানান। আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে দেশের শীর্ষস্থানীয় কনটেন্ট নির্মাতা ও সোশ্যাল মিডিয়া কমিউনিকেটরদের সঙ্গে এক বিশেষ মতবিনিময় সভায় তিনি এই আহ্বান জানান।

উল্লেখ্য, এই উদ্যোগটি প্রধানমন্ত্রী ঘোষিত দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতা কর্মসূচিরই অংশ। গত শনিবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় কয়েক হাজার স্বেচ্ছাসেবী তরুণকে সঙ্গে নিয়ে সারাদেশে একযোগে আগামী ৩ মাসব্যাপী এই বিশেষ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

ওই জাতীয় উদ্যোগের ধারাবাহিকতায় স্বাস্থ্য অধিদফতরের প্রস্তুতি তুলে ধরে প্রতিমন্ত্রী ড. মুহিত বলেন, ‘ডেঙ্গু চিকিৎসায় স্বাস্থ্য ব্যবস্থাপনা সম্পূর্ণ প্রস্তুত। তিন হাজার চিকিৎসককে রিফ্রেশার ট্রেনিং দেওয়া হচ্ছে, স্যালাইনের সরবরাহ ও হাসপাতালের বেড প্রস্তুত রাখা হয়েছে। কিন্তু শুধু চিকিৎসা দিয়ে মৃত্যু ও সংক্রমণ ঠেকানো সম্ভব নয়; দরকার মানুষের আচরণগত পরিবর্তন। মানুষ যাতে সচেতন হয়ে সরাসরি ঘরবাড়ি পরিষ্কারের মতো পদক্ষেপ নেয়, সেই কার্যকর কাজটি করতে পারেন আপনারা- কনটেন্ট নির্মাতারা। মানুষ আপনাদের কথা মনোযোগ দিয়ে শোনে।’

বৈঠকে জানানো হয়, গতানুগতিক সরকারি প্রচারণার বৃত্ত ভেঙে ডেঙ্গু প্রতিরোধে জনগণের আচরণে ইতিবাচক পরিবর্তন আনতে দেশের জনপ্রিয় ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটরদের পাশে চায়  স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড এমএ মুহিত বৈঠকে ডেঙ্গু প্রতিরোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় আগামী তিন মাসের একটি সমন্বিত রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

বৈঠকে আগামী তিন মাসের একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হয়। অংশগ্রহণকারী ক্রিয়েটর ও এজেন্সিগুলোকে শিগগিরই তাদের প্রাথমিক ধারণা ও রূপরেখা জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

আনুষ্ঠানিকভাবে আগামী অক্টোবরের প্রথম সপ্তাহের এই ডিজিটাল ক্যাম্পেইনের কনটেন্ট প্রচারের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

কেএমএএ/আপ্র/১০.০৯.২০২৬

সংশ্লিষ্ট খবর

নৌবাহিনী প্রধানের সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের বৈঠক
১৭ সেপ্টেম্বর ২০২৬

নৌবাহিনী প্রধানের সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের বৈঠক

নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীমের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদে‌শে নিযুক্ত মা‌র্কিন র...

দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ৫ ও হাসপাতালে ভর্তি ১৪৮৪ জন
১৭ সেপ্টেম্বর ২০২৬

দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ৫ ও হাসপাতালে ভর্তি ১৪৮৪ জন

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৮টা থে...

জাতীয় মতো উপনির্বাচনেও সেনাবাহিনী ও প্রযুক্তি ব্যবহারে ইসির সিদ্ধান্ত
১৭ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় মতো উপনির্বাচনেও সেনাবাহিনী ও প্রযুক্তি ব্যবহারে ইসির সিদ্ধান্ত

জাতীয় নির্বাচনের মতো উপনির্বাচনেও সেনাবাহিনী ও আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করার সিদ্ধান্ত নি...

আসিফ মাহমুদ ও স্ত্রীর তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
১৭ সেপ্টেম্বর ২০২৬

আসিফ মাহমুদ ও স্ত্রীর তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি

সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

জুয়া ও মাদক অনেক অপরাধের মূল কারণ: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমানে সংঘটিত অনেক অপরাধের পেছনে জুয়া ও মাদককে অন্যতম মূল কারণ হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, অপরাধের পর শুধু গ্রেফতার, বিচার ও শাস্তি দিলেই এটা পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। অপরাধ কেন সংঘটিত হচ্ছে, তার মূল কারণ খুঁজে বের করে তা মোকাবিলা করতে হবে। প্রিয় পাঠক, মন্ত্রীর কথার সঙ্গে আপনি কি একমত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 20 ঘন্টা আগে