গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

মেনু

সাটুরিয়া সীমান্তে অটোরিকশা-পিকআপের সংঘর্ষে নারী-শিশুসহ তিনজন নিহত

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২০:৫৭ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২২:০৭ এএম ২০২৬
সাটুরিয়া সীমান্তে অটোরিকশা-পিকআপের সংঘর্ষে নারী-শিশুসহ তিনজন নিহত
ছবি

ছবি সংগৃহীত

ঢাকার ধামরাই ও মানিকগঞ্জের সাটুরিয়ার সীমান্তবর্তী এলাকায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ তিনজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে সিএনজিচালকও রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ধামরাইয়ের আমতা ইউনিয়নের নান্দেশ্বরী বটতলা এলাকার টাইগার ব্রিকসের পাশে সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন আখি (৩০), মো. জাকারিয়া (১২) ও অজ্ঞাতনামা সিএনজিচালক (আনুমানিক ৪০ বছর)। তাদের পূর্ণাঙ্গ পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে নান্দেশ্বরী বটতলা এলাকার টাইগার ব্রিকসের পাশে পাকা সড়কে সিএনজিচালিত অটোরিকশাটির সঙ্গে অজ্ঞাতনামা একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিচালকসহ চারজন গুরুতর আহত হন। পরে তাঁদের উদ্ধার করে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীনে তিনজনের মৃত্যু হয়।

কাওয়ালিপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. ইলিয়াস বলেন, সিএনজি ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে সিএনজিচালক ও দুই যাত্রী রয়েছেন। তাঁদের মরদেহ সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

কেএমএএ/আপ্র/১০.০৯.২০২৬

সংশ্লিষ্ট খবর

রাজশাহীতে হঠাৎ পদ্মায় ঢেউয়ের তোড়ে টি-বাঁধসহ ডুবে গেছে ২০ নৌকা
১৭ সেপ্টেম্বর ২০২৬

রাজশাহীতে হঠাৎ পদ্মায় ঢেউয়ের তোড়ে টি-বাঁধসহ ডুবে গেছে ২০ নৌকা

রাজশাহীর পদ্মা নদীতে গতকাল বুধবার রাতে হঠাৎ দমকা হাওয়া ও পানির তোড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ১০ থ...

ঘোড়াঘাটে পরীক্ষামূলকভাবে চালু জনস্বাস্থ্য বিভাগের পানির ট্যাংক
১৭ সেপ্টেম্বর ২০২৬

ঘোড়াঘাটে পরীক্ষামূলকভাবে চালু জনস্বাস্থ্য বিভাগের পানির ট্যাংক

ঘোড়াঘাট প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে নিরাপদ ও বিশুদ্ধ পানি সরবরাহের লক্ষ্যে নির্মিত জনস্বাস্থ্য বি...

মায়ের দুধে হামসহ নানা রোগের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা
১৭ সেপ্টেম্বর ২০২৬

মায়ের দুধে হামসহ নানা রোগের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা

বাংলাদেশে সাম্প্রতিক হাম প্রাদুর্ভাব নিয়ে পরিচালিত এক সমন্বিত গবেষণায় শিশুদের হাম আক্রান্ত হওয়ার পেছ...

বদরগঞ্জ হাসপাতালে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু, পরিচয় শনাক্তে তদন্ত
১৭ সেপ্টেম্বর ২০২৬

বদরগঞ্জ হাসপাতালে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু, পরিচয় শনাক্তে তদন্ত

মাহাবুব রহমান বিপ্লব, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

জুয়া ও মাদক অনেক অপরাধের মূল কারণ: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমানে সংঘটিত অনেক অপরাধের পেছনে জুয়া ও মাদককে অন্যতম মূল কারণ হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, অপরাধের পর শুধু গ্রেফতার, বিচার ও শাস্তি দিলেই এটা পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। অপরাধ কেন সংঘটিত হচ্ছে, তার মূল কারণ খুঁজে বের করে তা মোকাবিলা করতে হবে। প্রিয় পাঠক, মন্ত্রীর কথার সঙ্গে আপনি কি একমত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 20 ঘন্টা আগে