গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদনে সাত শর্ত

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০২:১৬ পিএম, ২২ আগস্ট ২০২৬ | আপডেট: ০২:২৭ এএম ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদনে সাত শর্ত
ছবি

ছবি সংগৃহীত

বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষকদের বদলির আবেদন শুরু হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) বেলা ১১টা থেকে অনলাইনে আবেদন নেওয়া শুরু হয়েছে, যা চলবে ২৭ আগস্ট পর্যন্ত। তবে নির্ধারিত সাতটি শর্ত পূরণ না হলে কোনো শিক্ষক বদলির জন্য আবেদন করতে পারবেন না।

বদলির জন্য নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করলেই আবেদনকারীরা এসব শর্ত ও নির্দেশনা দেখতে পারবেন। আবেদন করার আগে নিজেদের তথ্য ও যোগ্যতা যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

বদলির আবেদনের সাত শর্ত
১. সর্বোচ্চ তিনটি প্রতিষ্ঠানে আবেদন: একজন শিক্ষক সর্বোচ্চ তিনটি প্রতিষ্ঠানে বদলির জন্য আবেদন করতে পারবেন।

২. নিজ বিভাগে আবেদনের শর্ত: নিজ বিভাগ ক্যাটাগরিতে আবেদন করতে হলে নিজ জেলায় তিনটি বা তার বেশি প্রতিষ্ঠানে পদ শূন্য থাকতে হবে। এ সংখ্যা তিন বা তার বেশি হলে বিভাগীয় বদলির জন্য আবেদন করা যাবে না।

৩. নিজ জেলা ক্যাটাগরি: ‘নিজ জেলা’ অথবা ‘নিজ জেলা ও নিজ বিভাগ’ ক্যাটাগরিতে আবেদন করতে চাইলে বর্তমান কর্মস্থল ও নিজ জেলা একই হওয়া যাবে না।

৪. স্বামী বা স্ত্রীর কর্মস্থল: ‘স্বামী বা স্ত্রীর কর্মস্থল’ ক্যাটাগরিতে আবেদনের ক্ষেত্রে বর্তমান কর্মস্থল এবং স্বামী বা স্ত্রীর কর্মস্থল একই জেলায় হলে আবেদন করা যাবে না।

৫. স্বামী বা স্ত্রীর নিজ জেলা: ‘স্বামী বা স্ত্রীর নিজ জেলা’ ক্যাটাগরিতে আবেদন করতে হলে বর্তমান কর্মস্থল এবং স্বামী বা স্ত্রীর নিজ জেলা একই হওয়া যাবে না।

৬. চাকরির মেয়াদ: বদলির আবেদন করার জন্য বর্তমান কর্মস্থলে চাকরির মেয়াদ কমপক্ষে দুই বছর পূর্ণ হতে হবে। দুই বছর পূর্ণ না হলে আবেদন করা যাবে না।

৭. বদলিযোগ্য হতে হবে: যেসব শিক্ষক বদলিযোগ্য নন, তাঁরা বদলির জন্য আবেদন করতে পারবেন না।

এসব শর্ত পূরণ না হলে সংশ্লিষ্ট শিক্ষক নির্ধারিত ক্যাটাগরিতে বদলির আবেদন করার সুযোগ পাবেন না।

বদলির আবেদন শুরুর বিষয়টি সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান এসপি ইন্টারন্যাশনাল নিশ্চিত করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে মোবাইলে পাঠানো ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে শিক্ষকরা আবেদন করতে পারবেন। আবেদন করার আগে নিজের তথ্য ও যোগ্যতা যাচাই করে নেওয়ার জন্যও শিক্ষকদের নির্দেশনা দেওয়া হয়েছে।
সানা/আপ্র/২২/৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

১৮ সেপ্টেম্বরের মধ্যে এমপিও বিল জমার নির্দেশ
১৪ সেপ্টেম্বর ২০২৬

১৮ সেপ্টেম্বরের মধ্যে এমপিও বিল জমার নির্দেশ

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের সেপ্টেম্বর মাসের এমপিওর টাকা ইএফটির মাধ্যমে পাঠাতে আগামী ১৮ স...

স্কুলে ভর্তিতে আসছে নতুন নিয়ম, তিন বিষয়ে দিতে হবে পরীক্ষা
১৩ সেপ্টেম্বর ২০২৬

স্কুলে ভর্তিতে আসছে নতুন নিয়ম, তিন বিষয়ে দিতে হবে পরীক্ষা

দেশের সরকারি-বেসরকারি সব বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে পরীক্ষা পদ্ধতি ফিরিয়ে আনতে যাচ্ছে সরকার। ২০২৭ শিক...

বাংলা-ইংরেজি মাধ্যমের পাঠ্যক্রমে সামঞ্জস্য আনা হবে: ববি হাজ্জাজ
১২ সেপ্টেম্বর ২০২৬

বাংলা-ইংরেজি মাধ্যমের পাঠ্যক্রমে সামঞ্জস্য আনা হবে: ববি হাজ্জাজ

দেশের শিক্ষাব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি মাধ্যমের পাঠ্যক্রমে প্রয়োজনীয় সামঞ্জস...

শিক্ষার মানোন্নয়নে প্রধানমন্ত্রীর ১৫ অনুশাসন বাস্তবায়নে মাঠে শিক্ষা প্রশাসন
১২ সেপ্টেম্বর ২০২৬

শিক্ষার মানোন্নয়নে প্রধানমন্ত্রীর ১৫ অনুশাসন বাস্তবায়নে মাঠে শিক্ষা প্রশাসন

শিক্ষার গুণগত মানোন্নয়ন, শ্রেণিকক্ষে মানসম্মত পাঠদান নিশ্চিত করা এবং শিক্ষাঙ্গনে রাজনীতিমুক্ত পরিবেশ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই