গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বেসরকারি মেডিকেল-ডেন্টাল কলেজে ভর্তি আবেদন শুরু, ফি ৩০০ টাকা

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:০৫ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ২৩:৩৫ এএম ২০২৬
বেসরকারি মেডিকেল-ডেন্টাল কলেজে ভর্তি আবেদন শুরু, ফি ৩০০ টাকা
ছবি

ছবি সংগৃহীত

২০২৫-২৬ শিক্ষাবর্ষে বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে এমবিবিএস ও বিডিএস কোর্সে বাংলাদেশি শিক্ষার্থীদের ভর্তি আবেদন শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় অনলাইনে আবেদনপ্রক্রিয়া শুরু হয়। এ প্রক্রিয়া চলবে আগামী ১ মার্চ পর্যন্ত। আর ফি পরিশোধ করা যাবে ২ মার্চ পর্যন্ত।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বরের সই করা এক বিজ্ঞপ্তিতে গত ২ ফেব্রুয়ারি এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) প্রণীত ‘২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তির জাতীয় নীতিমালা’ অনুযায়ী বেসরকারি মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ ও ইউনিটে এমবিবিএস ও বিডিএস কোর্সে বাংলাদেশি শিক্ষার্থীদের অনলাইনে আবেদন আহ্বান করা হচ্ছে। অনুমোদিত বেসরকারি মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ বা ইউনিটে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের টেলিটকের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।

এতে আরো বলা হয়, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষায় কৃতকার্য প্রার্থীরা অনলাইন আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। অনলাইনে আবেদন ফরম পূরণ করার সময় বিস্তারিত নির্দেশাবলি ভালোভাবে পড়ে, বুঝে, নির্দেশনা অনুযায়ী সতর্কতার সঙ্গে পূরণ করতে হবে। আবেদন ফি ৩০০ টাকা। ফি শুধুমাত্র প্রি-পেইড টেলিটকের মাধ্যমে জমা দিতে হবে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে, বেসরকারি প্রতিষ্ঠানে এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তির জন্য সরকার নির্ধারিত ফি প্রযোজ্য হবে। কোনো অবস্থাতেই সরকারের নির্ধারিত ফির অতিরিক্ত আদায় করা যাবে না। বেসরকারি মেডিকেল কলেজে ছাত্র-ছাত্রী ভর্তিসহ সবক্ষেত্রে এমবিবিএস ও বিডিএস কোর্সের যাবতীয় ফি ব্যাংকের মাধ্যমে লেনদেন করতে হবে।

অনলাইন ফরম পূরণের নিয়মাবলি ও ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ওয়েবসাইট, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট, স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট ও টেলিটকের ওয়েবসাইট থেকে জানা যাবে।

এছাড়া আবেদনপত্র প্রক্রিয়াকরণ, নিরীক্ষণ, বেসরকারি মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ ও ইউনিটে নির্ধারণ ও চূড়ান্তকরণ ডিজিটাল প্রক্রিয়ায় সম্পন্ন করা হবে। নির্বাচিত কোনো প্রার্থীর দেওয়া তথ্য (যা কলেজ নির্ধারণে বিবেচিত হতে পারে) অসম্পূর্ণ ও ভুল প্রমাণিত হলে তার আবেদন, কলেজ নির্ধারণ বা ভর্তি বাতিল বলে গণ্য হবে। যে কোনো বিষয়ে ভর্তি পরীক্ষা কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।

এসি/আপ্র/০৫/০২/২০২৬

সংশ্লিষ্ট খবর

শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটি নির্বাচনে নতুন নিয়ম
১৪ সেপ্টেম্বর ২০২৬

শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটি নির্বাচনে নতুন নিয়ম

দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডি নির্বাচনের নিয়মে পরিবর্তনের উদ্যোগ ন...

১৮ সেপ্টেম্বরের মধ্যে এমপিও বিল জমার নির্দেশ
১৪ সেপ্টেম্বর ২০২৬

১৮ সেপ্টেম্বরের মধ্যে এমপিও বিল জমার নির্দেশ

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের সেপ্টেম্বর মাসের এমপিওর টাকা ইএফটির মাধ্যমে পাঠাতে আগামী ১৮ স...

স্কুলে ভর্তিতে আসছে নতুন নিয়ম, তিন বিষয়ে দিতে হবে পরীক্ষা
১৩ সেপ্টেম্বর ২০২৬

স্কুলে ভর্তিতে আসছে নতুন নিয়ম, তিন বিষয়ে দিতে হবে পরীক্ষা

দেশের সরকারি-বেসরকারি সব বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে পরীক্ষা পদ্ধতি ফিরিয়ে আনতে যাচ্ছে সরকার। ২০২৭ শিক...

বাংলা-ইংরেজি মাধ্যমের পাঠ্যক্রমে সামঞ্জস্য আনা হবে: ববি হাজ্জাজ
১২ সেপ্টেম্বর ২০২৬

বাংলা-ইংরেজি মাধ্যমের পাঠ্যক্রমে সামঞ্জস্য আনা হবে: ববি হাজ্জাজ

দেশের শিক্ষাব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি মাধ্যমের পাঠ্যক্রমে প্রয়োজনীয় সামঞ্জস...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই