গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

মেনু

কলেজে ভর্তির সুযোগ চান এসএসসিতে ফেল করা শিক্ষার্থীরা

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:২২ পিএম, ২২ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৪:০৮ এএম ২০২৬
কলেজে ভর্তির সুযোগ চান এসএসসিতে ফেল করা শিক্ষার্থীরা
ছবি

ছবি সংগৃহীত

চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় ফেল করা শিক্ষার্থীদের জন্য এ বছরই ‘বিশেষ সাপ্লিমেন্টারি’ পরীক্ষা আয়োজনের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। এ সাপ্লিমেন্টারি পরীক্ষায় পাস করাদের চলতি শিক্ষাবর্ষেই একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তারা।

পাশাপাশি কোনো কারণে এ বছর সাপ্লিমেন্টারি পরীক্ষা আয়োজন সম্ভব না হলে ফেল শিক্ষার্থীদের একাদশ শ্রেণিতে ভর্তি এবং পরবর্তী বছর কলেজে অধ্যয়নরত অবস্থায় সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘এসএসসি ২০২৬ শিক্ষার্থী অধিকার আন্দোলন বাংলাদেশ’ ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়া মানেই কোনো শিক্ষার্থীর মেধা, সম্ভাবনা কিংবা ভবিষ্যৎ শেষ হয়ে যাওয়া নয়। এ অবস্থায় অনেক শিক্ষার্থী হতাশা ও অনিশ্চয়তায় পড়েছেন। একই সঙ্গে তাদের অভিভাবকরাও সন্তানদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন। শিক্ষার্থীদের ঘাটতি পূরণ ও নিজেদের যোগ্যতা প্রমাণের সুযোগ দেওয়া দায়িত্বশীল শিক্ষাব্যবস্থার অংশ।

কোনো নিয়মবহির্ভূত সুবিধা নয়, বরং তারা শিক্ষার্থীদের বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিয়ে মানবিক ও শিক্ষাবান্ধব সমাধান চান বলেও উল্লেখ করেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা বলেন, একটি পরীক্ষার ফলাফলের কারণে কারও শিক্ষাজীবনের ধারাবাহিকতা যেন অযথা ব্যাহত না হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সমন্বিত উদ্যোগ ও প্রয়োজনীয় নীতিগত সিদ্ধান্ত নিলে শিক্ষার্থীদের এক বছর পিছিয়ে পড়ার ঝুঁকি কমানো সম্ভব।

তারা আরো বলেন, শিক্ষার্থীদের ন্যায্য সুযোগ ও ভবিষ্যৎ সুরক্ষার লক্ষ্যেই তাদের শান্তিপূর্ণ ও গঠনমূলক উদ্যোগ। অকৃতকার্য শিক্ষার্থীদের পুনরায় নিজেদের যোগ্যতা প্রমাণের সুযোগ দিতে সময়োপযোগী সিদ্ধান্ত নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি আমরা।

সংবাদ সম্মেলনে পাঁচ দফা দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা। দাবিগুলো হলো-

১. এসএসসি ২০২৬ পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য চলতি বছর বিশেষ সাপ্লিমেন্টারি পরীক্ষা আয়োজনের উদ্যোগ নিতে হবে।

২. পরীক্ষার সিলেবাস, মানবণ্টন, প্রশ্নপদ্ধতি, মূল্যায়ন পদ্ধতি ও অংশগ্রহণের যোগ্যতা সম্পর্কে দ্রুত সুস্পষ্ট নির্দেশনা প্রকাশ করতে হবে।

৩. পর্যাপ্ত প্রস্তুতির সময় দিয়ে পরীক্ষার সময়সূচি ঘোষণা এবং পরীক্ষা গ্রহণ ও ফল প্রকাশের কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে হবে।

৪. বিশেষ সাপ্লিমেন্টারি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের একই শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ নিশ্চিত করতে প্রয়োজনীয় নীতিগত ও প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে।

৫. কোনো অনিবার্য কারণে চলতি বছর বিশেষ সাপ্লিমেন্টারি পরীক্ষা আয়োজন সম্ভব না হলে অকৃতকার্য শিক্ষার্থীদের একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ দিতে হবে। পাশাপাশি পরবর্তী বছর কলেজে অধ্যয়নরত অবস্থায় সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নেওয়ার ব্যবস্থা করতে হবে।

এসি/আপ্র/২২/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

নভেম্বরের শুরুতেই শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৩ দিনের ছুটি
২২ অক্টোবর ২০২৬

নভেম্বরের শুরুতেই শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৩ দিনের ছুটি

নভেম্বরের শুরুতেই টানা তিনদিনের ছুটি পেতে পারেন দেশের স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। জাতীয় বিপ্লব...

সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা
১৭ অক্টোবর ২০২৬

সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের ভবনের ছাদে ‘সৌর বিদ্যুৎ প্যানেল’ স্থাপন করা সম্ভব, সেসব প্রতিষ্ঠানের ছাদের প...

পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতির সভাপতি সুমন, সম্পাদক শিবলী
১৭ অক্টোবর ২০২৬

পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতির সভাপতি সুমন, সম্পাদক শিবলী

মাহফুজ আলম সোহাগ, জাবি প্রতিনিধি: বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতির (বাপাজস) ২০২৭-২০২৮ মে...

রক্তের বিনিময়ে শিক্ষার অধিকার, আজ ঐতিহাসিক শিক্ষা দিবস
১৭ অক্টোবর ২০২৬

রক্তের বিনিময়ে শিক্ষার অধিকার, আজ ঐতিহাসিক শিক্ষা দিবস

আজ ১৭ সেপ্টেম্বর, মহান শিক্ষা দিবস। ১৯৬২ সালের এই দিনে তৎকালীন পাকিস্তানি শাসকগোষ্ঠীর বৈষম্যমূলক ও শ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পতিত স্বৈরাচার ও বিরোধী দল বিশৃঙ্খলার ষড়যন্ত্রে লিপ্ত: প্রধানমন্ত্রী

দেশের বিভিন্ন স্থানে ও কলকারখানায় শ্রমিক অসন্তোষ সৃষ্টির পেছনে পলাতক স্বৈরাচার ও কয়েকটি রাজনৈতিক দলের যোগসাজশ রয়েছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে তাঁর কাছে গোয়েন্দা তথ্য রয়েছে দাবি করে তিনি বলেছেন, এক পক্ষ সীমান্তের ওপার থেকে অর্থ সরবরাহ করছে, অন্য পক্ষ দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি প্রধানমন্ত্রীর বক্তব্যের সঙ্গে একমত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 12 ঘন্টা আগে