গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

মেনু

পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতির সভাপতি সুমন, সম্পাদক শিবলী

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১২:০৪ পিএম, ১৭ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৩:০৯ এএম ২০২৬
পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতির সভাপতি সুমন, সম্পাদক শিবলী
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

মাহফুজ আলম সোহাগ, জাবি প্রতিনিধি: বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতির (বাপাজস) ২০২৭-২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। এতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের ভারপ্রাপ্ত পরিচালক ড. মোহাম্মদ মহিউদ্দিন (ড. সুমন) সভাপতি এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রেস প্রকাশনা দপ্তরের উপপরিচালক মো. সামছুল আলম (শিবলী) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (১৬ অক্টোবর) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত সংগঠনটির বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ২৫ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের বিদায়ী সভাপতি মো. আবুল কাসেম শিখদার। সভা শেষে বিদায়ী কমিটির নেতারা আনুষ্ঠানিকভাবে নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

নতুন কমিটির সিনিয়র সহসভাপতি হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রফিকুল ইসলাম পান্না। সহসভাপতি নির্বাচিত হয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মোহাম্মদ আলী ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের মো. নজরুল ইসলাম।

যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের খলিলুর রহমান এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মো. সাইফুল ইসলাম। কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মো. বাবুল হোসেন বাবু।

এ ছাড়া সাংগঠনিক সম্পাদক পদে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মোহাম্মদ আল-আমিন খান, দপ্তর সম্পাদক পদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফরহাদ রহমান সরকার, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মো. সালমান সাদেকীন চয়ন, সমাজকল্যাণ সম্পাদক পদে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের মোস্তাক জাহান এবং ক্রীড়া সম্পাদক পদে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মুহাম্মদ রাশেদুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষিবিদ দীন মোহাম্মদ দীনু, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের মো. বশিরুল ইসলাম, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গোলাম মর্তুজা, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কামরুন নাহার, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের খাদেমুল ইসলাম, ইসলামী বিশ্ববিদ্যালয়ের মো. সাহেদ হাসান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের খন্দকার মোয়াজ্জেম হোসেন এবং ইসলামিক আরবি বিশ্ববিদ্যালয়ের আবু সালেহ মুহাম্মদ মূসা।

উল্লেখ্য, দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর জনসংযোগ কর্মকর্তাদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সহযোগিতা ও পেশাগত সমন্বয় জোরদার করার লক্ষ্যে ২০২০ সালে বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতি প্রতিষ্ঠিত হয়।
সানা/এসি/আপ্র/১৭/১০/২০২৬

 

 

 

সংশ্লিষ্ট খবর

রক্তের বিনিময়ে শিক্ষার অধিকার, আজ ঐতিহাসিক শিক্ষা দিবস
১৭ অক্টোবর ২০২৬

রক্তের বিনিময়ে শিক্ষার অধিকার, আজ ঐতিহাসিক শিক্ষা দিবস

আজ ১৭ সেপ্টেম্বর, মহান শিক্ষা দিবস। ১৯৬২ সালের এই দিনে তৎকালীন পাকিস্তানি শাসকগোষ্ঠীর বৈষম্যমূলক ও শ...

অপরাধের ভিডিও করায় সাংবাদিককে হুমকি, ফোন থেকে ভিডিও মুছল শিক্ষার্থীরা
১৬ অক্টোবর ২০২৬

অপরাধের ভিডিও করায় সাংবাদিককে হুমকি, ফোন থেকে ভিডিও মুছল শিক্ষার্থীরা

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পেশাগত দায়িত্ব পালনকালে সংঘর্ষ ও মারধরের ভিডিও ধারণ করায় সাংবাদিকের ম...

দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটি গঠনের কার্যক্রম স্থগিত
১৫ অক্টোবর ২০২৬

দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটি গঠনের কার্যক্রম স্থগিত

দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটি গঠনের কার্যক্রম স্থগিত করা হয়েছে।...

জবিতে পশু জবাই নিয়ে দুঃখ প্রকাশ, নতুন তারিখে গরু ভোজের ঘোষণা
১৫ অক্টোবর ২০২৬

জবিতে পশু জবাই নিয়ে দুঃখ প্রকাশ, নতুন তারিখে গরু ভোজের ঘোষণা

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে পশু জবাইসংক্রান্ত নির্দেশনা ঘিরে সৃষ্ট ভুল বোঝ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 দিন আগে