গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

মেনু

রাজস্থানে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, নারীসহ নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:৪১ পিএম, ১৭ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৩:৪১ এএম ২০২৬
রাজস্থানে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, নারীসহ নিহত ৮
ছবি

ছবি সংগৃহীত

ভারতের রাজস্থানে দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে পাঁচজন নারী অন্তত আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১৭ জন।

শনিবার (১৭ অক্টোবর) এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে, আজ সকালে রাজস্থানের কোটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বাসটি মধ্যপ্রদেশের ভোপাল থেকে খাটু শ্যাম মন্দিরের উদ্দেশে যাচ্ছিল। এতে ২৭ জন যাত্রী ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

প্রাথমিক তদন্তের বরাত দিয়ে জানা গেছে, চালক ঘুমিয়ে পড়ায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপর সড়কের রেলিং ভেঙে পাশের খাদে পড়ে যায় বাসটি।

দুর্ঘটনার পর ঘটনাস্থলে আতঙ্ক ও কান্নার পরিবেশ তৈরি হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত সেখানে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। আহতদের দ্রুত হাসপাতালে নেওয়ার জন্য ঘটনাস্থলে থাকা চারটি অ্যাম্বুলেন্সই পাঠানো হয়।

কর্মকর্তারা জানিয়েছেন, নিহত আটজনের মধ্যে সাতজনকে ঘটনাস্থল থেকেই মৃত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। নিহতদের পরিচয় শনাক্ত করা হয়েছে। তারা হলেন অরুণা, বৈষ্ণবী, তৃষা, কৃষ্ণা, অনিতা, ওম, সূর্যবংশী ও রাজু।

আহত ১৭ জনকে কোটার এমবিএস হাসপাতাল ও নিউ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের চিকিৎসা চলছে।

দুর্ঘটনার খবর পেয়ে জেলা কালেক্টর পীযূষ সামারিয়া ও পুলিশের আইজি হরেন্দ্র মাহাওয়ার এমবিএস হাসপাতালে যান এবং পরিস্থিতির খোঁজখবর নেন।

এক কর্মকর্তা জানান, সকাল ৮টার দিকে দুর্ঘটনার খবর পান তারা। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং সর্বশেষ তথ্য অনুযায়ী, তাদের কারো অবস্থা আশঙ্কাজনক নয়।

এসি/আপ্র/১৭/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

নিউইয়র্কে ফেন্টানাইল খাইয়ে ছাত্রীকে ধর্ষণ, মৃত্যু
১৭ অক্টোবর ২০২৬

নিউইয়র্কে ফেন্টানাইল খাইয়ে ছাত্রীকে ধর্ষণ, মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি কলেজের আবাসিক কক্ষে ফেন্টানাইল নামের শক্তিশালী মাদক খাইয়ে এক ছাত্রীকে...

‘মোহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ, সমালোচনায় মুসলিম সংগঠন
১৭ অক্টোবর ২০২৬

‘মোহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ, সমালোচনায় মুসলিম সংগঠন

মুসলিম বিশ্বে বহুল পরিচিত ‘মোহাম্মদ’ নাম নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট...

ভারত-চীনের ওপর শতভাগ শুল্ক স্থগিত করলেন ট্রাম্প
১৭ অক্টোবর ২০২৬

ভারত-চীনের ওপর শতভাগ শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

ভারত ও চীনের ওপর শতভাগ শুল্ক আরোপের হুমকি থাকা একটি বিতর্কিত আইনের প্রয়োগ আপাতত স্থগিত করেছেন যুক্তর...

‘প্রতিরোধমূলক গ্রেফতার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা
১৭ অক্টোবর ২০২৬

‘প্রতিরোধমূলক গ্রেফতার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

ভারতের রাজধানী নয়াদিল্লির কনট প্লেসে অনলাইন আন্দোলন প্ল্যাটফরম ককরোচ জনতা পার্টির (সিজেপি) ‘লেহরা দো...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 দিন আগে