গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

মেনু

ঘোড়াঘাটে চার ইউনিয়নের বিভিন্ন সড়ক উন্নয়নকাজ উদ্বোধন মন্ত্রীর

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১২:১১ পিএম, ১৭ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৩:০৯ এএম ২০২৬
ঘোড়াঘাটে চার ইউনিয়নের বিভিন্ন সড়ক উন্নয়নকাজ উদ্বোধন মন্ত্রীর
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

ঘোড়াঘাট প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় গ্রামীণ যোগাযোগব্যবস্থার উন্নয়ন ও জনসাধারণের যাতায়াত সহজ করতে চারটি ইউনিয়নের বিভিন্ন সড়ক উন্নয়নকাজের উদ্বোধন করেছেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য এবং সমাজকল্যাণ ও মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

শুক্রবার (১৬ অক্টোবর) উপজেলার ঘোড়াঘাট, পালশা, সিংড়া ও বুলাকীপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় এসব উন্নয়নকাজের উদ্বোধন করা হয়।

উদ্বোধন করা সড়কগুলোর মধ্যে রয়েছে ৪ নম্বর ঘোড়াঘাট ইউনিয়নের চোপাগাড়ী-হাটপাড়া সড়ক ও বানিয়াল পাকা রাস্তা। এ ছাড়া ২ নম্বর পালশা ইউনিয়নের পালশা ভিলেজ সড়ক, ৩ নম্বর সিংড়া ইউনিয়নের চানপাড়া বাজার হয়ে ভর্ণাপাড়া বাজার পর্যন্ত সড়ক এবং ভর্ণাপাড়া উচ্চবিদ্যালয় থেকে সাতপাড়া হয়ে গোবিন্দপুর পর্যন্ত সড়ক উন্নয়নকাজের উদ্বোধন করা হয়। অন্যদিকে, ১ নম্বর বুলাকীপুর ইউনিয়নের বলগাড়ি বাজার থেকে কৈপাড়া হিন্দুপাড়া পর্যন্ত সড়ক উন্নয়নকাজও উদ্বোধন করেন মন্ত্রী।

সড়কগুলো উন্নয়নের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার মানুষের যাতায়াত আরো সহজ ও স্বাচ্ছন্দ্যময় হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি কৃষিপণ্য পরিবহন, স্থানীয় ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং গ্রামীণ অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীল করতেও এসব সড়ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘোড়াঘাট থানা বিএনপির সভাপতি শাহ মো. শামিম হোসেন চৌধুরী, সিনিয়র সহসভাপতি মো. মাহবুবুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মো. মাহবুবুল ইসলাম লাবলু, ঘোড়াঘাট পৌরসভার মেয়র মো. আব্দুল সাত্তার মিলন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবানা তানজিন, সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুল-আল-মামুন কাওসার শেখ এবং ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহমুদ হাসান।

এ ছাড়া ঘোড়াঘাট থানা বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিকেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সানা/এসি/আপ্র/১৭/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

মাছ চুরির সন্দেহে গাছে বেঁধে নির্যাতন, প্রাণ গেল ঘের ব্যবসায়ীর
১৭ অক্টোবর ২০২৬

মাছ চুরির সন্দেহে গাছে বেঁধে নির্যাতন, প্রাণ গেল ঘের ব্যবসায়ীর

সাতক্ষীরার তালা উপজেলায় মাছ চুরির সন্দেহে ক্ষিতিশ মণ্ডল (৫২) নামে এক ঘের ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধ...

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত বেড়ে ৬
১৭ অক্টোবর ২০২৬

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত বেড়ে ৬

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্তো অ্যান্ড রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয় পর্যটক নিহত হয়েছেন। আ...

রাজবাড়ীতে মোটরসাইকেলে এসে যুবককে গুলি করে হত্যা
১৭ অক্টোবর ২০২৬

রাজবাড়ীতে মোটরসাইকেলে এসে যুবককে গুলি করে হত্যা

রাজবাড়ী শহরে পিয়ারুল সরদার (৩০) নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৬ অক্টো...

দেড় বছরে অন্তর্বর্তী সরকারের ক্ষতির বর্ণনা দেওয়া যাবে না
১৬ অক্টোবর ২০২৬

দেড় বছরে অন্তর্বর্তী সরকারের ক্ষতির বর্ণনা দেওয়া যাবে না

জামালপুরে বিমানমন্ত্রী

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 দিন আগে