গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

মেনু

মাছ চুরির সন্দেহে গাছে বেঁধে নির্যাতন, প্রাণ গেল ঘের ব্যবসায়ীর

আবদুল্লাহ আল মামুন, সাতক্ষীরা প্রতিনিধি

আবদুল্লাহ আল মামুন, সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ১২:০৯ পিএম, ১৭ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৩:০৯ এএম ২০২৬
মাছ চুরির সন্দেহে গাছে বেঁধে নির্যাতন, প্রাণ গেল ঘের ব্যবসায়ীর
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

সাতক্ষীরার তালা উপজেলায় মাছ চুরির সন্দেহে ক্ষিতিশ মণ্ডল (৫২) নামে এক ঘের ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে নির্যাতনের শিকার হওয়ার পর শুক্রবার (১৬ অক্টোবর) তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় বিশ্বনাথ ঘোষ, শিমুল ঘোষ, সমর ঘোষ, ইব্রাহিম খাঁ, হাবিবুর গাজী ও গফফার শেখসহ ১০ থেকে ১৫ জনের বিরুদ্ধে নির্যাতনে জড়িত থাকার অভিযোগ করেছেন নিহতের স্বজনেরা।

নিহত ক্ষিতিশ মণ্ডল তালা সদর ইউনিয়নের জেয়ালা গ্রামের মৃত মনীন্দ্রনাথ মণ্ডলের ছেলে। তিনি পেশায় ঘের ব্যবসায়ী ছিলেন। তাঁর নিজেরও চার বিঘা জমিতে মাছের ঘের রয়েছে।

নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে জেয়ালা উত্তর খোলা বিলের বিশ্বনাথ ঘোষের মাছের ঘেরে চুরির সন্দেহে ক্ষিতিশ মণ্ডলকে আটক করা হয়। পরে তাঁকে জেয়ালা শ্মশানঘাট এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে একটি গাছের সঙ্গে বেঁধে রাতভর নির্যাতন করা হয় বলে অভিযোগ উঠেছে।

স্বজন ও প্রত্যক্ষদর্শীদের দাবি, নির্যাতনের একপর্যায়ে ক্ষিতিশের হাত-পা ভেঙে দেওয়া হয় এবং মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। এমনকি তাঁর চোখ উপড়ে ফেলার চেষ্টাও করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে।

শুক্রবার সকাল ৮টার দিকে স্থানীয়দের সহায়তায় মুমূর্ষু অবস্থায় ক্ষিতিশকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ২টার দিকে তাঁর মৃত্যু হয়।

নিহতের চাচাতো ভাই পার্থ মণ্ডল বলেন, “ক্ষিতিশ মণ্ডলের নিজেরই চার বিঘা জমির মাছের ঘের রয়েছে। একজন ঘের ব্যবসায়ীকে চুরির অপবাদ দিয়ে রাতভর গাছে বেঁধে এভাবে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হলো। আমরা এ ঘটনার দ্রুত বিচার এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাছ চুরির অপবাদে মারধরের শিকার ক্ষিতিশ মণ্ডলের মৃত্যু হয়েছে। পুলিশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আরো জানান, এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সানা/এসি/আপ্র/১৭/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ঘোড়াঘাটে চার ইউনিয়নের বিভিন্ন সড়ক উন্নয়নকাজ উদ্বোধন মন্ত্রীর
১৭ অক্টোবর ২০২৬

ঘোড়াঘাটে চার ইউনিয়নের বিভিন্ন সড়ক উন্নয়নকাজ উদ্বোধন মন্ত্রীর

ঘোড়াঘাট প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় গ্রামীণ যোগাযোগব্যবস্থার উন্নয়ন ও জনসাধারণের যাতায়াত স...

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত বেড়ে ৬
১৭ অক্টোবর ২০২৬

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত বেড়ে ৬

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্তো অ্যান্ড রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয় পর্যটক নিহত হয়েছেন। আ...

রাজবাড়ীতে মোটরসাইকেলে এসে যুবককে গুলি করে হত্যা
১৭ অক্টোবর ২০২৬

রাজবাড়ীতে মোটরসাইকেলে এসে যুবককে গুলি করে হত্যা

রাজবাড়ী শহরে পিয়ারুল সরদার (৩০) নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৬ অক্টো...

দেড় বছরে অন্তর্বর্তী সরকারের ক্ষতির বর্ণনা দেওয়া যাবে না
১৬ অক্টোবর ২০২৬

দেড় বছরে অন্তর্বর্তী সরকারের ক্ষতির বর্ণনা দেওয়া যাবে না

জামালপুরে বিমানমন্ত্রী

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 দিন আগে