গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

এমপিওভুক্ত হচ্ছেন আ ৩৭৩৬ শিক্ষক-কর্মচারী

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৫৮ পিএম, ০৩ মে ২০২৬ | আপডেট: ০১:০৩ এএম ২০২৬
এমপিওভুক্ত হচ্ছেন আ ৩৭৩৬ শিক্ষক-কর্মচারী
ছবি

ছবি সংগৃহীত

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত সাড়ে তিন হাজারের বেশি শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার (২ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এমপিও কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা সূত্রে জানা গেছে, তিন হাজার ৭৩৬ জন শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরমধ্যে স্কুলের দুই হাজার ৮২১ জন এবং কলেজের ৯১৫ জন শিক্ষক রয়েছেন।

স্কুলের দুই হাজার ৮২১ জন শিক্ষক-কর্মচারীর মধ্যে ঢাকা অঞ্চলের ৩৬৭, খুলনার ৩৯৯, বরিশালের ২৮২, চট্টগ্রামের ২৯৭, কুমিল্লার ২৪০, ময়মনসিংহের ২৮০, রংপুরের এক হাজার ৩৮৩, সিলেটের ১১০ এবং রাজশাহীর ৪৬৩ জন রয়েছেন।

এছাড়া, কলেজের ৯১৫ জন শিক্ষক-কর্মচারীর মধ্যে ঢাকা অঞ্চলের ৯১, খুলনার ১৫১, বরিশাল অঞ্চলের ৬৮, চট্টগ্রামের ৩৬, কুমিল্লার ৭২, ময়মনসিংহের ৬৮, রংপুরের ২২৯, সিলেটের ৩১ এবং রাজশাহীর ১৬৯ জন শিক্ষক রয়েছেন।

এসি/আপ্র/০৩/০৫/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটি নির্বাচনে নতুন নিয়ম
১৪ সেপ্টেম্বর ২০২৬

শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটি নির্বাচনে নতুন নিয়ম

দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডি নির্বাচনের নিয়মে পরিবর্তনের উদ্যোগ ন...

১৮ সেপ্টেম্বরের মধ্যে এমপিও বিল জমার নির্দেশ
১৪ সেপ্টেম্বর ২০২৬

১৮ সেপ্টেম্বরের মধ্যে এমপিও বিল জমার নির্দেশ

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের সেপ্টেম্বর মাসের এমপিওর টাকা ইএফটির মাধ্যমে পাঠাতে আগামী ১৮ স...

স্কুলে ভর্তিতে আসছে নতুন নিয়ম, তিন বিষয়ে দিতে হবে পরীক্ষা
১৩ সেপ্টেম্বর ২০২৬

স্কুলে ভর্তিতে আসছে নতুন নিয়ম, তিন বিষয়ে দিতে হবে পরীক্ষা

দেশের সরকারি-বেসরকারি সব বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে পরীক্ষা পদ্ধতি ফিরিয়ে আনতে যাচ্ছে সরকার। ২০২৭ শিক...

বাংলা-ইংরেজি মাধ্যমের পাঠ্যক্রমে সামঞ্জস্য আনা হবে: ববি হাজ্জাজ
১২ সেপ্টেম্বর ২০২৬

বাংলা-ইংরেজি মাধ্যমের পাঠ্যক্রমে সামঞ্জস্য আনা হবে: ববি হাজ্জাজ

দেশের শিক্ষাব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি মাধ্যমের পাঠ্যক্রমে প্রয়োজনীয় সামঞ্জস...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই