গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

জিডিপির ৫ শতাংশ শিক্ষা খাতে ব্যয়ের পরিকল্পনা সরকারের: শিক্ষামন্ত্রী

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৩৯ পিএম, ০৭ মে ২০২৬ | আপডেট: ০৫:৫৮ এএম ২০২৬
জিডিপির ৫ শতাংশ শিক্ষা খাতে ব্যয়ের পরিকল্পনা সরকারের: শিক্ষামন্ত্রী
ছবি

ছবি সংগৃহীত

দেশের জিডিপির ৫ শতাংশ শিক্ষা খাতে বিনিয়োগ করার পরিকল্পনা নিয়েছে সরকার বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন।

বৃহস্পতিবার (৭ মে) সকালে রাজধানীর একটি হোটেলে ইউনিসেফ আয়োজিত, শ্রেণিকক্ষে উদ্ভাবনী ধারা শক্তিশালীকরণ বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, বিগত সরকারের আমলে শিক্ষা খাতে বাজেট বরাদ্দ কখনোই জিডিপির দেড় শতাংশের বেশি হয়নি। তিনি বলেন, দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে বর্তমান সরকার শিক্ষা খাতে বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে কাজ করছে।

তিনি আরো জানান, প্রাথমিক শিক্ষাকে নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। তার ভাষায়, আগের সরকারের সময় ডিজিটাল ক্লাসরুম বাস্তবায়নে ব্যর্থতা ছিল এবং জবাবদিহিতা ও স্বচ্ছতার অভাব দেখা গেছে। বর্তমান সরকার প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী ইন্টারঅ্যাকটিভ ডিজিটাল ক্লাসরুম চালুর দিকে এগোচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বলেন, প্রাথমিক শিক্ষার পাশাপাশি দক্ষতা উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে ডিজিটাল ও ক্রিয়াশীল (ইন্টারঅ্যাকটিভ) ক্লাসরুম গড়ে তোলার কাজ চলছে। পাশাপাশি শিক্ষাক্রমে বাংলা ও ইংরেজির সঙ্গে আন্তর্জাতিক মানসম্পন্ন তৃতীয় ভাষা যুক্ত করার পরিকল্পনাও রয়েছে।

এসি/আপ্র/০৭/০৫/২০২৬

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটি নির্বাচনে নতুন নিয়ম
১৪ সেপ্টেম্বর ২০২৬

শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটি নির্বাচনে নতুন নিয়ম

দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডি নির্বাচনের নিয়মে পরিবর্তনের উদ্যোগ ন...

১৮ সেপ্টেম্বরের মধ্যে এমপিও বিল জমার নির্দেশ
১৪ সেপ্টেম্বর ২০২৬

১৮ সেপ্টেম্বরের মধ্যে এমপিও বিল জমার নির্দেশ

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের সেপ্টেম্বর মাসের এমপিওর টাকা ইএফটির মাধ্যমে পাঠাতে আগামী ১৮ স...

স্কুলে ভর্তিতে আসছে নতুন নিয়ম, তিন বিষয়ে দিতে হবে পরীক্ষা
১৩ সেপ্টেম্বর ২০২৬

স্কুলে ভর্তিতে আসছে নতুন নিয়ম, তিন বিষয়ে দিতে হবে পরীক্ষা

দেশের সরকারি-বেসরকারি সব বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে পরীক্ষা পদ্ধতি ফিরিয়ে আনতে যাচ্ছে সরকার। ২০২৭ শিক...

বাংলা-ইংরেজি মাধ্যমের পাঠ্যক্রমে সামঞ্জস্য আনা হবে: ববি হাজ্জাজ
১২ সেপ্টেম্বর ২০২৬

বাংলা-ইংরেজি মাধ্যমের পাঠ্যক্রমে সামঞ্জস্য আনা হবে: ববি হাজ্জাজ

দেশের শিক্ষাব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি মাধ্যমের পাঠ্যক্রমে প্রয়োজনীয় সামঞ্জস...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই