গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

শেষ হচ্ছে না ‘গোপাল ভাঁড়’, আসছে নতুন পর্ব

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:৪২ পিএম, ১৫ আগস্ট ২০২৬ | আপডেট: ১০:০৯ এএম ২০২৬
শেষ হচ্ছে না ‘গোপাল ভাঁড়’, আসছে নতুন পর্ব
ছবি

ছবি সংগৃহীত

বেশ কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন চলছে, বন্ধ হয়ে যাচ্ছে আট থেকে আশির, সকলের পছন্দের বাংলা অ্যানিমেশন সিরিজ ‘গোপাল ভাঁড়’। 

 

টেলিভিশন সিরিজ আকারে নির্মাণ করা এই নতুন সংস্করণ কার্টুনপ্রেমীদের মাঝে তুমুল জনপ্রিয়তা তৈরি করে কৃষ্ণনগরের এই কাল্পনিক গল্প; প্রচার করা হতো ভারতীয় টেলিভিশন চ্যানেল ‘সনি আট’-এ। 

 

কিন্তু ‘শেষ হয়ে যাচ্ছে গোপাল ভাঁড়’ এমন কথা ছড়িয়ে পড়লে ভেঙে পড়ে এর অসংখ্য ভক্ত। তবে এ খবর সত্য নয়; বরং আসছে আরও নতুন পর্ব, তা আবার বিশেষভাবে চলবে টানা ৬ ঘণ্টা। শুক্রবার ‘গোপাল ভাঁড়’ নিয়ে একটি কৌশলী প্রোমোশনাল পোস্ট প্রকাশ করে ‘সনি আট’ (ঝড়হু অঅঞঐ) কর্তৃপক্ষ। 

তারা জানিয়ে দিয়েছে, গোপাল ভাঁড়ের নতুন পর্ব নিয়ে আসছে তারা। চমক রেখে বেশ কয়েকটি ফটোকার্ড পোস্ট করে চ্যানেল কর্তৃপক্ষ লিখেছে, ‘হাসি, বুদ্ধি আর মশকরায় গোপাল ভার-এর নতুন পর্ব আসছে ১৫ই আগস্ট সকাল ১১টায় শুধু সনি আট-এ!’


প্রকাশ করা সেই বিশেষ পোস্টারেও হাসিখুশি ভঙ্গিতে দেখা গেছে সবাইকে হাসিয়ে আকুল করা গোপালকে। আবহতে রয়েছে ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে তৈরি করা থিম। 

এরপর গোপাল ভাঁড়ের নতুন পর্বের একটা প্রোমশনাল ভিডিও প্রকাশ করে সনি আট আরও উল্লেখ করেছে, ‘স্বাধীনতা দিবসে স্বদেশ প্রেমে মজবে গোপাল বুদ্ধির প্যাঁচে শত্রুকে করবে নাকালৃহাসির জোয়ারে ফুরফুরে হবে শনিবার সকাল, টানা ৬ ঘণ্টা।’ এর মাধ্যমে স্পষ্ট হয়ে গেল, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ‘গোপাল ভাঁড়’ সিরিজ বন্ধের খবরটি ছিল ভিত্তিহীন। কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই রটা এই খবরে যারা বিভ্রান্ত ও হতাশ হয়েছিলেন, সনি আটের এই প্রচারণায় তাদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

ডিসি/আপ্র/১৫/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন
১৪ সেপ্টেম্বর ২০২৬

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন

ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল...

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী
১৪ সেপ্টেম্বর ২০২৬

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী

অচিন পাখি সংগীত একাডেমিতে স্মরণ অনুষ্ঠান ২৬ সেপ্টেম্বর

মা হতে চলছেন মাহিরা খান
১৩ সেপ্টেম্বর ২০২৬

মা হতে চলছেন মাহিরা খান

আবারো মাতৃত্বের পথে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। ৪১ বছর বয়সে দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন তি...

বিচ্ছেদ গুঞ্জনের মাঝে রাজ-শুভশ্রীর বিশেষ বার্তা
১৩ সেপ্টেম্বর ২০২৬

বিচ্ছেদ গুঞ্জনের মাঝে রাজ-শুভশ্রীর বিশেষ বার্তা

ওপার বাংলার তারকা দম্পতি রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলীর সম্পর্কের বৈরিতা নিয়ে কিছুদিন ধরে নানা খব...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই