গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

আট বছর ধরে যে প্রশ্নের উত্তর খুঁজছেন নওশাবা

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:৪২ পিএম, ১৬ আগস্ট ২০২৬ | আপডেট: ০৩:০৩ এএম ২০২৬
আট বছর ধরে যে প্রশ্নের উত্তর খুঁজছেন নওশাবা
ছবি

ছবি সংগৃহীত

মঞ্চ, টেলিভিশন, সিনেমা ও ওটিটি সব মাধ্যমেই পরীক্ষিত জনপ্রিয় অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। তবু সমসাময়িক অন্যদের তুলনায় পর্দায় তাকে কম দেখা যায়। অনেকের মন্তব্য, নওশাবা কাজ কম করছেন। 

 

তবে এ নিয়ে সম্প্রতি একটি সাক্ষাৎকারে ভিন্ন কথা জানালেন অভিনেত্রী।


এ সময় আরও জানান, এখনও তিনি বিটিভিতে কাজ করতে পারেননি। ব্ল্যাকলিস্ট কিনা সেটিও জানা নেই তার। তার ভাষ্য, ‘আমি একজন পরীক্ষিত অভিনেত্রী হওয়ার পরেও নির্মাতারা আমাকে নিয়ে খুব বেশি কাজ করছেন না। 

অনেকের সঙ্গে চুক্তি হওয়ার পরেও বাদ পড়েছি। আমি ব্ল্যাকলিস্ট কি না সেটিও জানি না। ২০১৮ থেকে আমি এই প্রশ্নের উত্তর খুঁজছি। 

কেন নির্মাতারা আমাকে নিয়ে কাজ করতে আগ্রহী না। আগে হয়তো একটা ভয় ছিল কারও কারও। কিন্তু এখন তো সেই ভয় থাকার কথা নয়।’ তিনি আরও বলেন, ‘এ সময়ে এসেও এখনো আমি বিটিভেতে কোনও কাজ করতে পারিনি।’ 

২০১৮ সালে ‘ঢাকা অ্যাটক’ সিনেমায় নওশাবার অভিনয় দারুণ প্রশংসিত হয়। সে সময় অনেকে চলচ্চিত্রে তাকে নিয়ে আশাবাদী হয়ে ওঠেন। একই সময়ে তিনি ফেসবুক লাইভে ছাত্র মৃত্যুর গুজব ছড়ানোর অভিযোগে গ্রেফতার হয়েছিলেন। 

 

প্রসঙ্গত, নওশাবা বর্তমানে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

ডিসি/আপ্র/১৬/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন
১৪ সেপ্টেম্বর ২০২৬

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন

ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল...

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী
১৪ সেপ্টেম্বর ২০২৬

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী

অচিন পাখি সংগীত একাডেমিতে স্মরণ অনুষ্ঠান ২৬ সেপ্টেম্বর

মা হতে চলছেন মাহিরা খান
১৩ সেপ্টেম্বর ২০২৬

মা হতে চলছেন মাহিরা খান

আবারো মাতৃত্বের পথে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। ৪১ বছর বয়সে দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন তি...

বিচ্ছেদ গুঞ্জনের মাঝে রাজ-শুভশ্রীর বিশেষ বার্তা
১৩ সেপ্টেম্বর ২০২৬

বিচ্ছেদ গুঞ্জনের মাঝে রাজ-শুভশ্রীর বিশেষ বার্তা

ওপার বাংলার তারকা দম্পতি রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলীর সম্পর্কের বৈরিতা নিয়ে কিছুদিন ধরে নানা খব...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই