গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

শাহরুখের ‘মান্নাতে’ আট ফুটের সাপ, নিখোঁজ আরেকটি

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৪ পিএম, ১৮ আগস্ট ২০২৬ | আপডেট: ০৩:৩৫ এএম ২০২৬
শাহরুখের ‘মান্নাতে’ আট ফুটের সাপ, নিখোঁজ আরেকটি
ছবি

বলিউড তারকা শাহরুখ খান

বলিউড তারকা শাহরুখ খানের মুম্বাইয়ের বিখ্যাত বাংলো ‘মান্নাত’-এ নাগপঞ্চমীর দিন হঠাৎ দেখা মিলল দুটি সাপের। বাড়ির লনে সাপ দুটিকে দেখতে পেয়ে চমকে যান কর্মীরা। খবর দেওয়া হয় সাপ উদ্ধারকারী দলকে। দীর্ঘ তল্লাশির পর প্রায় আট ফুট লম্বা একটি সাপ উদ্ধার করা গেলেও অন্যটির কোনো সন্ধান পাওয়া যায়নি।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, গত সোমবার (১৭ আগস্ট) মান্নাতের লনে দুটি সাপ দেখতে পান বাড়ির কর্মীরা। বিষয়টি নিরাপত্তাকর্মীদের জানানোর পর দ্রুত সাপ উদ্ধারকারীদের সঙ্গে যোগাযোগ করা হয়।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, রাত আটটার দিকে এক সাপ উদ্ধারকারীর কাছে ফোন আসে। শাহরুখের বাড়ির চত্বরে দুটি সাপ দেখা গেছে জানানো হলে উদ্ধারকারী দল দ্রুত মান্নাতে পৌঁছে তল্লাশি শুরু করে।

একপর্যায়ে একটি সিঁড়ির নিচে লুকিয়ে থাকা সাপটির সন্ধান পান তাঁরা। সতর্কতার সঙ্গে সেটিকে উদ্ধার করা হয়। প্রায় আট ফুট লম্বা সাপটি ‘ইন্ডিয়ান র‌্যাট স্নেক’ প্রজাতির। এটি বিষধর নয়।

তবে একটি সাপ উদ্ধারের পরও স্বস্তি ফেরেনি। কারণ, কর্মীরা শুরুতেই দুটি সাপ দেখেছিলেন। উদ্ধারকারীদের ধারণা, লোকজনের চলাচল ও তল্লাশি শুরু হওয়ার সুযোগে দ্বিতীয় সাপটি দ্রুত অন্য কোথাও সরে গেছে। সেটি মান্নাতের চত্বরের কোনো জায়গায় লুকিয়ে আছে, নাকি বাইরে চলে গেছে-তা নিশ্চিত হওয়া যায়নি।

দ্বিতীয় সাপটির সন্ধানে রাত পর্যন্ত তল্লাশি চালানো হয়। সম্ভাব্য বিভিন্ন জায়গায় খুঁজেও শেষ পর্যন্ত তার কোনো হদিস পাওয়া যায়নি। উদ্ধার করা সাপটি বিষধর নয় জানতে পেরে কর্মী ও নিরাপত্তারক্ষীরা স্বস্তি পেলেও দ্বিতীয় সাপটি কোথায়, সেই প্রশ্নের উত্তর মেলেনি।

মুম্বাইয়ের বান্দ্রার সমুদ্রঘেঁষা এলাকায় অবস্থিত মান্নাত শাহরুখের ভক্তদের কাছেও বিশেষ আকর্ষণের স্থান। প্রতিদিনই বাংলোটির বাইরে ভক্তদের ভিড় দেখা যায়। বিশেষ করে জন্মদিন ও ঈদের মতো বিশেষ উপলক্ষে মান্নাতের বারান্দায় এসে ভক্তদের শুভেচ্ছার জবাব দেন শাহরুখ। সেই বহুল পরিচিত বাংলোয় সাপের উপস্থিতির খবর তাই নতুন করে আলোচনায় এসেছে।

এদিকে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত অ্যাকশনধর্মী সিনেমা ‘কিং’-এ শিগগিরই বড় পর্দায় দেখা যাবে শাহরুখকে। ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করছেন মেয়ে সুহানা খান। দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন ও রানী মুখার্জিসহ আরো কয়েকজন অভিনয়শিল্পীও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন।
সানা/আপ্র/১৮/৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ট্রেনে গান গাওয়া সেই ছেলে আজ তারকা
১৪ সেপ্টেম্বর ২০২৬

ট্রেনে গান গাওয়া সেই ছেলে আজ তারকা

বর্তমান সময়ের হিন্দি সিনেমার জনপ্রিয় ও গুণী তারকাদের একজন আয়ুষ্মান খুরানা। বলিউডে এক যুগেরও বেশি সময়...

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন
১৪ সেপ্টেম্বর ২০২৬

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন

ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল...

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী
১৪ সেপ্টেম্বর ২০২৬

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী

অচিন পাখি সংগীত একাডেমিতে স্মরণ অনুষ্ঠান ২৬ সেপ্টেম্বর

মা হতে চলছেন মাহিরা খান
১৩ সেপ্টেম্বর ২০২৬

মা হতে চলছেন মাহিরা খান

আবারো মাতৃত্বের পথে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। ৪১ বছর বয়সে দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন তি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই