গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

পিংক বাস নিয়ে ট্রল, কড়া জবাব নিলয় আলমগীরের

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৪০ পিএম, ১৯ আগস্ট ২০২৬ | আপডেট: ১৬:১১ এএম ২০২৬
পিংক বাস নিয়ে ট্রল, কড়া জবাব নিলয় আলমগীরের
ছবি

ছবি সংগৃহীত

যোগাযোগমাধ্যমে নানা ধরনের আলোচনা ও ট্রল চলছে। এবার এ বিষয়ে নিজের মতামত জানিয়ে আলোচনায় এসেছেন ছোট পর্দার অভিনেতা নিলয় আলমগীর।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে পিংক বাস নিয়ে ট্রলকারীদের সমালোচনা করেন নিলয়। তার মতে, পিংক বাস নিয়ে মজা বা ট্রল করা স্বাভাবিক বিষয় হলেও কারা এ ধরনের ট্রল করছেন, সেটিই গুরুত্বপূর্ণ।

নিলয় বলেন, বাসের চালক ও সহকারীদের কেউ কেউ পিংক বাস নিয়ে ট্রল করতে পারেন। তবে তিনি স্পষ্ট করে দেন, সব চালক ও সহকারীকে তিনি বোঝাচ্ছেন না। তার ভাষায়, ‘নিম্নশ্রেণীর, অশিক্ষিত ও নোংরা মনমানসিকতার’ কিছু চালক ও সহকারী এ ধরনের কাজ করতে পারেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই পিংক বাস নিয়ে মজা করছেন—এ প্রসঙ্গেও নিলয় বলেন, তাদেরও ওই শ্রেণির চালক-সহকারীদের সঙ্গে তুলনা করা যেতে পারে।

নিলয় আলমগীরের এমন মন্তব্য প্রকাশ্যে আসার পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তার মন্তব্যকে ঘিরে কেউ সমর্থন জানাচ্ছেন, আবার কেউ কড়া ভাষা ব্যবহারের জন্য সমালোচনাও করছেন।

এসি/আপ্র/১৯/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ট্রেনে গান গাওয়া সেই ছেলে আজ তারকা
১৪ সেপ্টেম্বর ২০২৬

ট্রেনে গান গাওয়া সেই ছেলে আজ তারকা

বর্তমান সময়ের হিন্দি সিনেমার জনপ্রিয় ও গুণী তারকাদের একজন আয়ুষ্মান খুরানা। বলিউডে এক যুগেরও বেশি সময়...

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন
১৪ সেপ্টেম্বর ২০২৬

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন

ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল...

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী
১৪ সেপ্টেম্বর ২০২৬

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী

অচিন পাখি সংগীত একাডেমিতে স্মরণ অনুষ্ঠান ২৬ সেপ্টেম্বর

মা হতে চলছেন মাহিরা খান
১৩ সেপ্টেম্বর ২০২৬

মা হতে চলছেন মাহিরা খান

আবারো মাতৃত্বের পথে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। ৪১ বছর বয়সে দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন তি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই