গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

৫ হাজার টাকায় সিনেমা বানিয়ে বক্স অফিস কাঁপাচ্ছেন মা-ছেলে

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৬:০৭ পিএম, ২০ আগস্ট ২০২৬ | আপডেট: ১৬:১১ এএম ২০২৬
৫ হাজার টাকায় সিনেমা বানিয়ে বক্স অফিস কাঁপাচ্ছেন মা-ছেলে
ছবি

ছবি সংগৃহীত

কোন অভিজ্ঞতা ছাড়াই মা-ছেলে মিলে বানিয়েছেন ৮৬ মিনিটের এক সিনেমা। মান এতটাই নিম্নমানের ছিল যে, চলচ্চিত্রটি প্রেক্ষাগৃহে মুক্তি না দেওয়ার পরামর্শ পেয়েছিলেন পরিবেশক। প্রথম ১০ দিনে টিকিট বিক্রি হয়েছিল মাত্র ৩০০টিরও কম! চলচ্চিত্রটি মুক্তির পর ট্রল ও হাস্যকর মিমে ছেয়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যম। আর এতেই ঘুরে যায় মোড়। 

মাত্র ৫ হাজার টাকা খরচ করে বানানো সিনেমাই এখন কাঁপাচ্ছে বক্স অফিস। চীনের বক্স অফিসে এখন আয়ের দিক থেকে ‘দ্য ওডিসি’ কিংবা ‘স্পাইডার-ম্যানের’ মতো ব্লকবাস্টারকে টেক্কা দিচ্ছে অ্যানিমেশন চলচ্চিত্র ‘নিউ লাই’।  

শিন ইউমেং এবং সান লিফাং নামের এই একাই চলচ্চিত্রটির চিত্রনাট্য, পরিচালনা, ভয়েস ওভার ও প্রযোজনার দায়িত্ব সামলেছেন মা-ছেলের এই জুটি। গত ৫ আগস্ট চীনের প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি; নির্মাণে ব্যয় হয়েছে মাত্র ৪৭ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫ হাজার ৭০০ টাকা)।

প্রথম ১০ দিনে এটি আয় করেছিল মাত্র ৭ হাজার ৭০০ ইউয়ান (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ৩৮ হাজার টাকা)। নেটিজেনদের ট্রল ও ট্র্যাশ টক থেকেই শুরু হয়েছিল যে সিনেমার যাত্রা, সেটাই দুই সপ্তাহের মাথায় বছরের অন্যতম ট্রেন্ডিং সিনেমায় পরিণত হয়েছে চীনা দর্শকদের কাছে।

চীনভিত্তিক মুভি ট্র্যাকিং প্ল্যাটফর্ম ‘মাও ইয়ান’-এর তথ্য মতে, ছবিটি ইতোমধ্যে ১৪.৯ মিলিয়ন ইউয়ান (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৬ কোটি ৮৯ লাখ টাকা) আয়ের মাইলফলক পার করে ফেলেছে।

একটি গরু এবং ভরতপাক্ষীর (স্কাইলার্ক) সম্পর্ক নিয়ে তৈরি ৮৬ মিনিটের অ্যানিমেশন চলচ্চিত্র ‘নিউ লাই’। কোনো বড় বাজেট নেই, নেই চোখ ধাঁধানো স্পেশাল ইফেক্ট। সিনেমাটি মুক্তির পরপরই সোশ্যাল মিডিয়ায় এর বাজে অ্যানিমেশন, দুর্বল গল্প এবং জঘন্য স্পেশাল ইফেক্ট নিয়ে হাসাহাসি শুরু করেন নেটিজেনরা। কিন্তু, সেই ট্রল ও মজার মিমই ‘শাপে বর’ হয়ে দাঁড়িয়েছে সিনেমাটির জন্য। 

এসি/আপ্র/২০/০৮/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন
১৪ সেপ্টেম্বর ২০২৬

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন

ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল...

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী
১৪ সেপ্টেম্বর ২০২৬

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী

অচিন পাখি সংগীত একাডেমিতে স্মরণ অনুষ্ঠান ২৬ সেপ্টেম্বর

মা হতে চলছেন মাহিরা খান
১৩ সেপ্টেম্বর ২০২৬

মা হতে চলছেন মাহিরা খান

আবারো মাতৃত্বের পথে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। ৪১ বছর বয়সে দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন তি...

বিচ্ছেদ গুঞ্জনের মাঝে রাজ-শুভশ্রীর বিশেষ বার্তা
১৩ সেপ্টেম্বর ২০২৬

বিচ্ছেদ গুঞ্জনের মাঝে রাজ-শুভশ্রীর বিশেষ বার্তা

ওপার বাংলার তারকা দম্পতি রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলীর সম্পর্কের বৈরিতা নিয়ে কিছুদিন ধরে নানা খব...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই