গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ঢাকার বৃহত্তম প্রেক্ষাগৃহে চলচ্চিত্র উৎসব, দেখানো হবে ১৩ সিনেমা

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:১৫ পিএম, ২০ আগস্ট ২০২৬ | আপডেট: ১০:০৭ এএম ২০২৬
ঢাকার বৃহত্তম প্রেক্ষাগৃহে চলচ্চিত্র উৎসব, দেখানো হবে ১৩ সিনেমা
ছবি

ছবি সংগৃহীত

প্রেক্ষাগৃহে নতুন সিনেমা নেই। হলগুলো তাই ধুঁকছে খরায়। এর মধ্যে কিছুটা জমে ওঠার সুযোগ পেল রাজধানী ঢাকার সবচেয়ে বড় প্রেক্ষাগৃহ মধুমিতা। মতিঝিলের এই সিনেমা হলে ২২ আগস্ট শুরু হতে যাচ্ছে বিশেষ চলচ্চিত্র উৎসব ‘হৃদয়ে ঢাকা ৪১৬’। 

 

মূলত ঢাকা শহরের ৪১৬ বছর উদযাপনের অংশ হিসেবে এ উৎসবের আয়োজন করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। বুধবার (১৯ আগস্ট) মধুমিতা সিনেমা হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আয়োজনের বিস্তারিত তুলে ধরেন সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।


এতে জানানো হয়, উৎসবটির উদ্বোধন করবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম ও ঢাকা ৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান। সপ্তাহব্যাপী এই উৎসবে প্রদর্শিত হবে ১৩টি বাংলা সিনেমা। 

 

উদ্বোধনী দিন ২২ আগস্ট সন্ধ্যা ৬টায় প্রদর্শিত হবে ‘মুখ ও মুখোশ’। দ্বিতীয় দিন ২৩ আগস্ট বেলা ৩টায় ‘নবাব সিরাজ উদ্দৌলা’ ও সন্ধ্যা ৬টায় প্রদর্শিত হবে ‘১৩ নং ফেকুওস্তাগার লেন’। ২৪ আগস্ট সোমবার বেলা ৩টায় থাকছে ‘জীবন থেকে নেয়া’ ও সন্ধ্যা ৬টায় ‘নান্টু ঘটক’ সিনেমার প্রদর্শনী।


চতুর্থ দিন ২৫ আগস্ট বেলা ৩টায় ‘অশিক্ষিত’ ও সন্ধ্যা ৬টায় ‘রংবাজ’; পঞ্চম দিন বেলা ৩টায় ‘সবুজ সাথী’ ও সন্ধ্যা ৬টায় ‘নাচের পুতুল’; ষষ্ঠ দিন বেলা ৩টায় ‘দূরদেশ’ ও সন্ধ্যা ৬টায় ‘দহন’ এবং ২৮ আগস্ট শেষ দিন বেলা ৩টায় দেখা যাবে ‘দোস্ত দুশমন’ ও সন্ধ্যা ৬টায় ‘বধূ বিদায়’। 

 

সমাপনী দিন চলচ্চিত্র প্রদর্শনের পাশাপাশি শিল্পী, পরিচালক, লেখক, সংগীতশিল্পী, সংগীত পরিচালক, গীতিকার ও চিত্রগ্রাহকসহ সাংস্কৃতিক অঙ্গনের ৫৮ জনকে দেওয়া হবে বিশেষ সম্মাননা। 

এ উৎসব বাস্তবায়নে একটি কমিটি গঠন করা হয়েছে। 

এতে আহ্বায়ক হিসেবে আছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অঞ্চল-২ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আক্তার উননেছা শিউলি; আর সদস্য রয়েছেন অভিনেত্রী দিলারা জামান, প্রযোজক আব্দুল আজিজ, অভিনেতা শিবা সানু ও সাংবাদিক আহমেদ তেপান্তর।

ডিসি/আপ্র/২০/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ট্রেনে গান গাওয়া সেই ছেলে আজ তারকা
১৪ সেপ্টেম্বর ২০২৬

ট্রেনে গান গাওয়া সেই ছেলে আজ তারকা

বর্তমান সময়ের হিন্দি সিনেমার জনপ্রিয় ও গুণী তারকাদের একজন আয়ুষ্মান খুরানা। বলিউডে এক যুগেরও বেশি সময়...

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন
১৪ সেপ্টেম্বর ২০২৬

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন

ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল...

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী
১৪ সেপ্টেম্বর ২০২৬

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী

অচিন পাখি সংগীত একাডেমিতে স্মরণ অনুষ্ঠান ২৬ সেপ্টেম্বর

মা হতে চলছেন মাহিরা খান
১৩ সেপ্টেম্বর ২০২৬

মা হতে চলছেন মাহিরা খান

আবারো মাতৃত্বের পথে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। ৪১ বছর বয়সে দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন তি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই